অপরিচিত অন্দরমহল তীক্ষ্ণাগ্র মন্তব্যে বিশ্লেষণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অপরিচিত অন্দরমহল তীক্ষ্ণাগ্র মন্তব্যে বিশ্লেষণ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১১ আগস্ট, ২০১৯

অজানা অচেনার কমেন্ট


অপরিচিত অন্দরমহল তীক্ষ্ণাগ্র মন্তব্য বিশ্লেষণের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই,,, আমার ধূপগুড়ি পেজ এ প্রকাশিত অনন্ত ও লিপিকার বিভিন্ন সময়ে সংবাদ এর লিংক গুলোকে,,,,,

তবে নানা মুনির নানা মত,,,,যত মত তত পথ,,,,গাছে একজন খেজুর রসের পোয়াতি হাঁড়ির লোভ দেখিয়ে উপরে তোলে আবার একজন ম‌ই কেড়ে নিয়ে আতঙ্ক সৃষ্টি করে ভয় দেখিয়ে বলে এই নেমে আয় বলছি,,, না হলে তোর শনির সাড়ে সাতি,,,, সর্বনাশ হবে,,,, বেচারা আর কি করে তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে মগডালে পা ঝুলিয়ে বসে থাকে,,, ভালো করে জানে এখনি মটকে ডাল ভাঙবে আর তার আয়েশ করে দিবাস্বপ্নে যক্ষের ধন সামলানো একেবারে জন্মের মতন ঘুচে যাবে,,,, এখানে তাই অনন্ত কে টার্গেট করে যখন নিঃস্বার্থ জনহিতে ভীষ্মের শরশয্যার মতন অবলীলাক্রমে তীর ছোঁড়াছুড়ি হচ্ছে,,, তখন কি আর সেটা তাকে দগ্ধ করে যন্ত্রণা দিতে পারে,,,,
প্রেমের হাসিল পরিণয় বাণ আচ্ছা আচ্ছা বাণ কেও কামদেবের বাণে রূপান্তরকামী হিজাবে পরিণত করে দিতে পারে,,,,,

তাই কিছু কিছু মন্তব্য যখন পড়তে গিয়ে খুব খারাপ ভাবে আঘাত পেয়েছি,,, তখন সকলের প্রতি ভালোবাসা ও ঋণ স্বীকার করে সেগুলোকে রূপে গুণে ষোলকলায় সৌন্দর্যে হৃদকমলা প্রস্ফুটিত করতে চেয়েছি,,,, চন্দ্রমুখীর পুষ্করিণী তে,,,,,

কিছু খারাপ লাগলে দোষে গুণে ত্রুটিবিচ্যুতি মার্জনীয়,,,, সকলের শুধু আকর্ষণীয় মোহ ও ভালবাসা কাম্য,,,,,,

চন্দ্রমুখী,,,,
সুপ্রীতি বর্মন,,,,,


অজানা অচেনার কমেন্ট



ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,

আমি ভালোবাসি তাই ভালো রাখার দায়িত্ব টা আমার ।এক জেদী প্রেমিকের স্বগতোক্তি কি অকপট দায়িত্বশীল তার বোধ,,, সত্যিই তার এই উপলব্ধি প্রতি প্রেমিকার কাছেই ঈশ্বর প্রেরিত আশীর্বাদ বলে মনে হবে,,,, Good congratulations,,,,



অজানা অচেনার কমেন্ট


ক্যাপশন,,,,

ব্যক্তিগত মালিকানা,,,,,

যাকে বলে চোখে হারায়,,,,,Possessiveness


সবাই শুধু মেয়েটাকেই দোষ দিচ্ছে। ভুলে যাবেন না এক হাতে কখনো তালি বাজে না। যদি মেয়েটা ছেলেটাকে ছেড়ে থাকে,,, ছেলেটার তাহলে নিশ্চয়ই কোন দোষ ছিল,,,, বা ওর সাথে মেয়েটার কোন ব্যাক্তিগত সমস্যা যেটা আমরা কিছুই জানি না,,,, আর সেই কারণে মেয়েটাও হয়ত মেনে নিতে পারতো না,,,,

যাই হোক জোর করে এইভাবে ধর্নায় বসে বিয়ে করা একদম উচিত হল না। কারণ কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে তাকে তার মতন থাকতে দেওয়া উচিত। সত্যিকারের প্রেম হলে ঠিক থাকতে না পেরে তার কাছে ফিরে আসবে নিজে থেকে। জোর করা বা  pressure  দেওয়াকে আর যাই হোক ভালোবাসা বলে না  possessiveness বলে।।



অজানা অচেনার কমেন্ট


 ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,

ছেলেটার কপাল পোড়া শুরু হল এখন থেকে,,,, যে মেয়েটা আট বছরের সম্পর্ক কে অতি সহজে কোন আক্ষেপ বা কষ্ট না করে চলে যেতে পারে অনায়াসে,,,  যে মেয়ে তার প্রচন্ড ভালোবাসার একটা পাগল প্রেমিক কে সারাটা রাত নিজের ঘরের বাইরে বসিয়ে রাখতে পারে এতটুকু মনে তার প্রতি দয়ামায়া না রেখে,,,, সে তো আজ লোকের চাপে পড়ে বিয়ে করলো,,,

তাতে ছেলেটা কি আদৌ তাকে নিয়ে ভালোবেসে সুখের সংসার করতে পারবে? পারলেই ভালো না হলে ছেলেটার কপালে প্রচুর কষ্ট আছে।।




অজানা অচেনার কমেন্ট



ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,

এটা একটা ইতিহাস প্রণীত সত্যাগ্রহ আন্দোলন আর চরম প্রণয়ের ইতিহাস হয়ে গেল,,,তাই অনন্ত আর লিপিকার বিয়ের যাবতীয় ভিডিও ও তথ্যচিত্র বিশ্লেষণ সকলে আজীবন দেখতে পাবে,,, সবচেয়ে বেশী করে তো তোমাদের আগামীতে আসা নতুন প্রজন্ম,,, মনে মনে তারা ভাববে যে না জানি আমাদের পিতামাতা প্রেমের পরিণয়ের কত বড় জ্বলন্ত দৃষ্টান্ত কিংবা উদাহরণ,,,,



অজানা অচেনার কমেন্ট



ক্যাপশন,,,,

বৈচিত্র্যময় জগত,,,,,

হাসি মজাকিয়ায় দাম্পত্যে জলকেলি,,,,



কেউ কেউ বলছে,,,,
ফাটিয়ে দিয়েছিস ভাই,,,, যাকে পাবি বলে জেদ ধরে নিজের ভালোবাসার জন্য ধর্ণা দিয়েছিলি তাকে হাসিল করে উচিত শিক্ষা দিয়েছিস,,,

কেউ কেউ ব্যঙ্গ করে বলছে ভাই তুই তো ধূপগুড়ির নাম উজ্জ্বল করে দিলি আর তোকে তো নোবেল দেওয়া উচিত,,,

কোন কোন গৃহবধূ বলছে ভাই মেয়েটাকে দেখে সুবিধার লাগলো না,,, ওকে নিজের বৌ করেছো ভালো তবে একটু সাবধানে রেখো সামলে,,,,


ঝুঁকি নিয়ে কাজ করে,,,,আর গান্ধী বাদী বিচার নিয়ে বিয়ে করে অনেক সুখী হয়,,,,আর তুমিও হবে আশা করি,,,, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক. একজন সত্যাগ্রহ করে দেশ স্বাধীন করেছিল আর একজন সত্যিকারের ভালোবেসে বিয়ে করে ফেললো।


এমন ছেলে আজকের দিনে খুবই কম হয়,খুব ভালো লাগলো,পুরো বিশ্ব আজ এই বিয়ের সাক্ষী থাকলো।

অনেকেই ভালোবাসা না পেলে আত্মহত্যা করতো এবার তোমার পথ অনুসরণ করবে, সরাসরি তাকে কাছে পেতে তার বাড়ির সামনে জিদ নিয়ে তাকে হাসিল করতে ধর্নায় বসবে,,,, তোমার ভালোবাসা কে সেলুট জানাই।।




অজানা অচেনার কমেন্ট


ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,

একজনের প্রচন্ড আক্ষেপ তাই সে সরাসরি মুখের উপর বলেই ফেললো কোন দ্বিধা না রেখে,,,,

ছেলেটা নিজের পায়ে নিজে জেনে বুঝে কোপ মারলো,,,মেয়েটাকে সুবিধার মনে হলো না,,,সমাজের চাপে পরে বিয়েটায় বসেছে,,, ছেলেটার জীবন টা অন্ধকার 100%,,মেয়েটা আট বছর ছেলেটাকে use করেছে শুধু  নিজের স্বার্থে,,,, মেয়েটার অভাবের সংসারে যখন তার লেখাপড়া প্রায় ডকে উঠবার যোগাড়,,, তখন ছেলেটা নিজে থেকে উদ্যোগ নিয়ে তাকে কলেজে ভর্তি করে দিয়েছে,,,, আর শুধু তাই নয় তাকে আরো আগে পড়াবে বলে দায়িত্ব নিতে চেয়েছে,,,, মেয়েটার এইভাবে তাকে ছেড়ে ঘরের কথায় অন্যত্র বিয়েতে সম্মতি দেওয়া মোটেই উচিত হয়নি। এতে শুধু তাকে অন্ধকারে রেখে কষ্ট দিয়ে ঠকানোই হয়েছে,,,,,





অজানা অচেনার কমেন্ট




ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,


মেয়েটা মন থেকে যে বিয়েটা করেনি সেটা মেয়েটার হাবভাবেই বোঝা যাচ্ছে।কারণ প্রতিমুহূর্তে একটা নিরাসক্ত ভাব তার,,, তার কাঁধে ভালোবেসে হাত রাখতে গেলেও সরিয়ে দিচ্ছে,,, কেমন যেন একটা আক্রোশ আর বিরক্ত ভাব,,, এতটুকু সুখী নয় সে,,,, ঘটনাটা ভাইরাল হওয়ার জন্য মেয়েটি হয়তো মুখলজ্জার ভয়ে জোর করেই বিয়েটা করেছে অনন্তের সাথে। পারিবারিক সম্মান বাঁচাতে। এই বিয়ে কত দিন টিকবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

মুখ দেখে মনে হচ্ছে মেয়েটার তো বিয়ে করার ইচ্ছেও নেই, তাহলে 8 বছর সম্পর্কটা কি ভাঁওতাবাজি ছিল মেয়েটার??? .ছেলেটার কথা ভেবে খারাপ লাগছে যে ভাই তুই কার ভালোবাসা পাওয়ার জন্য ধর্নায় বসেছিলি? যাই হোক ওরা সারাজীবন ভালো থাকুক, খুশিতে থাকুক এটাই চাইবো। ঝগড়া অশান্তি সব পরিবারেই হয়,এটা এমন কিছু গুরুতর ব্যাপার নয়,,,, কিন্তু সেগুলোকে জয় করে ভবিষ্যৎ গড়াটাই হল সংসার। আর একটা কথা আছে যে ভবিষ্যত সুখী হয় রমণীর গুণে,,, যদি লিপিকা তুমি তোমার স্বামীর সত্যিকারের প্রেয়সী রূপে স্ত্রী হয়ে ওঠো তাহলেই সকল প্রয়াস সফল হবে,,,, আগামীতে র‌‌ইলো অনেক শুভেচ্ছা নবদম্পতি কে,,,,,








অজানা অচেনার কমেন্ট




ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,


একদল বন্ধুবান্ধব দের মতে তুমি সত্যিই একজন হিরো,,,,,দেখিয়ে দিলে ভালোবাসা কাকে বলে আর তার জন্য মানুষ তার কতটা সীমা অতিক্রম করে ইচ্ছাশক্তির জয় ঘটিয়ে তাকে হাসিল করতে পারে,,,,

আমরা খুব খুশি , আমরা এটাই চাইছিলাম,,,, তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক, আমরা আগেই বলেছিলাম সে যদি সত্যি তোকে ভালোবাসে অবশ্য তোর কাছে ফিরে আসবেই, তুই দেখিয়ে দিলি ভালোবাসা কাকে বলে? আর অনেক প্রেমিক প্রেমিকা দের শিক্ষা দিয়া দিলি!!!!
জিও,,,,,



শনিবার, ১০ আগস্ট, ২০১৯

অজানা অচেনার কমেন্ট





ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,

কেউ একজন রহস্য জনক হাস্যময় ইশারায় ইঙ্গিত দিয়েছে খানিকটা উল্টো রকমের,,,,

ভগবান করুক তোমাদের দুজনের সাংসারিক জীবন খুব সুখের হোক। কিন্তু মেয়ের ভাবসাব দেখে আমার যা মনে হল একটু সাবধানে থেকো নয়তো কোকিলের মত অন্য বাসায় ডিম পেড়ে না আসে তুমি হয়তো আট বছরে বুঝতে পারনি যে ওর মন স্থির নয়,,, ওর চোখ মুখ দেখে আমার সেটাই মনে হলো,,,,,
তোমার উচিত ছিল ঘড়ি ডিটারজেন্ট পাউডারের মত পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো।।



অজানা অচেনার কমেন্ট




ক্যাপশন,,,,

ভালোবাসার দীর্ঘজয়ী কালস্রোতে অনন্ত,,,,
ধর্ণায় বসে প্রিয়তমাকে হাসিল,,,, প্রেমিকের জিদের চৌম্বকীয় টান,,,,,


বিয়েটাতে মেয়ের মত ছিল না,, তার কারন,,, ছেলেটা  যখন সিঁদুর দিতে গেল,,, মেয়েটা  তখন মুখটা  ঘুরিয়ে নিচ্ছে,,,কোনো হিন্দুধর্মের  বিয়েতে,,, সিঁদুর লাগানোর সময় এভাবে মেয়েকে মুখ ঘুরিয়ে  নিতে দেখেনি সে,,, সত্যিই তাজ্জব ব্যাপার,,,

এটাতে ভালোই বোঝা যাচ্ছে যে মেয়েটা এ বিয়েতে রাজি নয়,,, তাকে জোর করে সিঁদুর লা গানো হচ্ছে,,, যেন গায়ের জোরে হাসিল করা,,,, এই  ছেলের সংসার জীবনে  সুখ আসবে কিনা  তা জানা নাই ,,,,, ভাই মনে হচ্ছে অনেক বড় ভুল করেছো তোমার জীবনে,,, যাকে নিয়ে,, ৭,,,,৮,, বছর প্রেম করলে,, সে যদি সিঁদুর লাগনোর সময়  মুখ ঘুরিয়ে  নেয়,, সে কেমন সম্পর্কে ভালোবেসে জড়িয়েছিল,,, কিসের লোভে,,, তুমি নিজেই  টের পাবে,,,হয়ত সেদিন এই কথাগুলো কিছুটা হলেও তোমার মনে পড়বে,,,,







অজানা অচেনার কমেন্ট



একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষীর মনোজ্ঞ বিশ্লেষণ অবস্থান এর পরিপ্রেক্ষিতে,,,,

মাফ করবেন, আমি কিন্তু খুব খুশি হতে পারিনি কারণ আমার মনে কিঞ্চিত প্রশ্ন জাগছে কয়েকটা... সেগুলি হল -

1. আদৌও কি বলা যেতে পারে "ওদের ভালোবাসার জয়" ? সেই জায়গায় আমি বলব শুধু ছেলেটির ভালোবাসার জয় । ছেলেটি যে মনপ্রাণ দিয়ে ভালোবাসত, মেয়েটিকে যথাসাধ্য সাহায্য করত তার ব্যাখা ভাইরাল হওয়া ভিডিওতেই জানা গেছে । এবং ধর্নাতেও অনন্তের দাবি শুধু ভালোবাসা ফিরে পাওয়ার । ভালোবাসার সেই স্মৃতি ফিরে পাওয়ার দাবি রেখেছিল সে ।

2. ভাইরাল হওয়া ভিডিওটিতে মেয়েটিকে হাসতে দেখা গেছে । হাসি টা কি পরিহাসের জন্য ? যে মেয়ে তার প্রাক্তনের উপর পরিহাস করে আনন্দ উপভোগ করে, সেই মেয়ের নিজের অপকর্মের জন্য কোন আফশোস হয় কিনা সন্দেহ আছে !! আমি মনে করি অনন্ত লিপিকার থেকেও আরো ভালো মেয়ে পাওয়ার যোগ্য । লিপিকা deserve করে না অনন্তের মতো "সাচ্চা প্রেমিক"কে ।


3. যে মেয়ে ৮ বছরের ভালোবাসার সম্পর্ক অনায়াসে ভেঙে ফেলতে পারে ও অন্য সম্পর্কের দিকে হাসিমুখে এগোতে পারে, তাদের কি "প্রেমিকা" বলা যায় ?? আমার মতে এদের হয়তো স্বার্থলোভী নারী বলে । আচ্ছা, একবার ভেবে দেখুন তো আজ না হয় সবার চাপে মেয়েটা বিয়েতে রাজি হল, বিয়ে করে নিল... কিন্তু কয়েক বছর পর যদি মেয়েটি ডিভোর্স করে মানে নিজের আসল রূপ ধরে বা অন্য কিছু করে বসে তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে । ছেলেটির জীবন ধ্বংস হয়ে যাবে !!!

4. জোর করে কিছু আদায় করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না । মেয়েটির হাব-ভাব দেখে কোন অংশেই আমার মনে হয়নি যে মেয়েটি অনন্তকে ভালোবাসে, হতে পারে একটা সময় ভালোবাসত, এমনকি দুই পক্ষের বাড়ির লোক জানতো ওদের ভালোবাসার সম্পর্ক । তা সত্ত্বেও মেয়ের বাড়ির লোক ওর জন্য পাত্র দেখতে লাগল আর মেয়ে তাতে সম্মতি দিল - এটা থেকে কি কোন সন্দেহের গন্ধ আসছে না ??

সেজন্যই আমি বলি, হয়তো ওদের মধ্যে বিয়েটা না হলেই ভালো হত । অনন্ত লিপিকাকে ফিরে পেল, কিন্তু আদৌও কি পেল ? অনন্তের জন্য বেশি চিন্তা লাগছে কারণ অনন্ত যে রকম ভালোবাসে, লিপিকা সেইরকম ভালোবাসে কি না সন্দেহ ।  লিপিকা নিজেকে সামলে নেবে কিছু হলে কিন্তু অনন্ত হয়তো নিজেকে আর সামলাতে পারবে না ।

অবশ্য এটাও আমি মানি, ভালোবাসার বিশাল ক্ষমতা আছে । লিপিকা যদি নিজেকে বদলে নিয়ে  ভালোবাসা দিয়ে আদর্শ স্ত্রী হয়ে ওঠে তাহলে তো এর থেকে বেশী আনন্দের আর কোন কথাই হয় না !!

যাই হোক, নব দম্পতিকে আমার তরফ থেকে থাকল অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ । সংসার জীবন তাদের সুখের হোক এই আশা রাখি । ভালো থেকো তোমরা, সুখে থোকো ।




অজানা অচেনার কমেন্ট



একজনের মোক্ষম রাগ ও ক্ষোভে বিদ্বেষে আক্রোশ ফেটে পড়েছে,,, ফেক প্রচার মাধ্যম গুলো এই ধরণের ভিডিও গুলো  হাই লাইট করে সোসাইটির উদ্দেশে কি বার্তা দিতে চাইছে  সেটা ভাবলে সত্যি হাস্যকর লাগে!

আমার মনে হয় এরা সমাজের যুবকদের উদ্দেশ্যে এটাই বলতে চায়... লাইন বাজি করো, অপর পক্ষ মুখ ফেরালে ধর্নায় বসো, তারপর চক্ষুলজ্জার ভয়ে বিয়ে করো, তারপর অন্দর বাহার খেলা খেলে প্রোডাকশন দাও, তার পর ঠিক ঠাক যোগান দিতে না পারলে বৌকে কাজে পাঠাও, বাইরে বেরিয়ে টাকার মোহে আবার কোনো একজনের সাথে পরকীয়া,  আবারো বিচ্ছেদ, বাচ্চা না ঘরকা না ঘাটকা এসবই পরিণতি ! ভিডিও না করা ঘটনা গুলোও বাস্তবে অহরহ চোখে পড়ে ! ছোটবেলায় দিদিমা ঠাকুমাদের  প্রায়শই একটা প্রবাদ বাক্য বলতে শুনতাম.. ধরে বেঁধে পিরিত আর মেজে ঘসে চকচকে হয়না ! যেটা সত্যিই খুব চরম সত্যি। গ্লোবালাইজেশনের যুগে এসব ফেক কর্মকান্ড গুলো ভিডিও করে নাই বা দেখানো হল !তাতে কোন কিছু যায় আসবে না। আসলে যে কোনভাবে এইসব চলতেই থাকবে আপন খেয়ালে আর সেখান থেকে মজার কিংবা সাজার রসদ যোগাবে,,,,