ভূত চতুর্দশী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভূত চতুর্দশী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

জ্যান্ত আস্ত মনুষ্য ভূত##চন্ডকাম##সুপ্রীতি বর্মন


 

জ্যান্ত আস্ত ভূত মনুষ্য তুমি নিজেই

অভিশপ্ত জাগ্রত হাড়কঙ্কালসার অধ্যায়

তালপাতার উলঙ্গ শীর্ণকায় সেপাই 

চন্ডকাম


সুপ্রীতি বর্মন 


ন্যাকাষষ্ঠী হিজিগিজি ন্যাংটো মাতাল ও ভৌতিক রহস্য বলে কোন ঘোর যদি কিছু থেকে থাকে তো তা এই মনুষ্য সমাজ যেটা মান্ধাতার আমল থেকে ঝুলছে হাজার খানেক অভিযোগ ও আক্রোশের বাণ বুকে নিয়ে অপঘাতে জ্যান্ত লাশ হয়ে।।

হিংস্র লোভী জানোয়ার মন নিয়ে মেরেই যাচ্ছে কখনো নিজেকে আবার কখনো রাজনৈতিক কৌশল লাগিয়ে তার ঘ্রাণে মন্ত্রমুগ্ধ অর্থ আত্মসাৎ করে।। আর নিজের খুব কাছের জন কে আঁতে ঘা মেরে ষড়যন্ত্রের চক্রব্যূহ এর গোপন অন্ধগৃহকোণে রেখে শাস্তি দিয়ে যেখানে শয়ে শয়ে নিরীহ আত্মা রোজ কুশপুতুলের মতন পুড়ছে জতুগৃহের অনলে ন্যায় পাবার প্রতীক্ষায় কবে থেকে সকলের বিবেক জাগ্রত হবে বলে।।।।। 

        পাঁচমোড়া লেনে পাঁচমিশালী নৈঃশব্দ্য যাপনে দশটা পাঁচটা লোকাল ট্রেনের কালো মাথা ক অক্ষর ভুলে রক্তমাংসে রোজ দিচ্ছে শুক্রাণু ও বীর্যের নিপাট চিত্রনাট্যের উলঙ্গ কালাশৌচ ধর্ষণ এর ইতিকথা।।।‌

রক্তবীজ একটু করে দিন গুণে সেঁধিয়ে ঢুকছে অন্তর্বাসে ঝুলন্ত উদ্যানে আর অভিশপ্ত আত্মহত্যায় ঝুলন্ত দেহ নিষ্পাপ হবার পরেও আত্মগ্লানির শনি গ্রহদোষে পচে গলে জীবন্ত লাশ হয়েই থেকে গেছে চুপটি করে লক্ষ্মী মেয়ের মতন প্রকৃত অন্ধপতিতা জীবন পাপ সিঁথিতে ভরে টইটম্বুর রসালো মর্তমান কলার অজন্মাভ্রূণ গর্ভে নিয়ে।। অকালহত্যার বাঁশ সেঁধিয়ে ঢুকছে মস্তিষ্ক এর গর্ভগৃহে যেখানে হতে লেগেছে সেই একঘেঁয়ে যজ্ঞ দীপাবলী পার্বণ লৌকিকতায় আর আমার কালী কে উলঙ্গ দৃষ্টিকোণে চেটে গিলে এক নগ্নিকা প্রণয় অপভ্রংশ সহজাত অধ্যায় করে এবং সঙ্গমের মানসিক কুরুচিকর প্রবৃত্তি গ্রহণে অবলীলায় খিস্তী মেরে ছোকরা দল শুধুই ছোটলোকের গালি দিয়ে বলে উঠে তোকে চুদতে চাই শুধু দে দেখিনি গতর দে মাগী অনেক হয়েছে।। সত্যিই ছি ছি এটাই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো তার আসল অভিব্যক্তির পাঠ।।।। 

এটাই তোমাদের চিরাচরিত আলোর ভেকদশা ও কালীর কৌমার্য হরণ রাজপথের অভিমানী কানাগলি হৃদয় সরসী অধ্যায়।।।। 

রক্তজবায় পুংকেশরে গুপ্ত শিরচ্ছেদ পরাগরেণুর সৌগন্ধ ছাড়া মায়ের আলতা রাঙা আলাপনে ভূমিতে লুটায় রজঃস্বলা নারীর আঁচল।।।।। 

অকালকুষ্মান্ড মন সারাজীবন অমাবস্যা শোষণ করে রক্তাক্ত স্রোতের জোয়ারে প্রমাণ দিয়েই যেতে থাকে যে সে এখনো মরে নেই জীবন কিছুটা এখনো বাকি আছে।। নিঃশ্বাসে নিজের মতন করে বাঁচতে তাই পঞ্চভূতের ধুলো ঝেরে অপাপবিদ্ধ ঘ্রাণে মারীচমাতালনৈশ বাঁশ বাগানে চন্দ্রের ঘোরে এখনো সে সবকিছু ভুলে থেকে যেতে চায় বাঁশির মুগ্ধশরমের ঈপ্সিতকালের ঘোরে।। উপোসী রাশিচক্রে কুন্ডলিনী জাগরণে চন্ডকাম ত্যাগে ঊরুশোণিত হাড়হিম রাত্রিকে জড়িয়ে নিজের করে আঁকড়ে ধরে।।।। 

সেখানেই তার পবিত্র পুরুষালী ঔরসে হবে পুনর্জন্ম সহাবস্থান শোকের উন্মীলিত ক্ষুধার তৃপ্তি ও কোজাগরী পার্বণ।।।।।

##মায়ের পায়ে জবা হয়ে হোক না ফুটে মন

##তার গন্ধ না থাক যা আছে তা 

##নয় রে ভূআলাপন



আশ্চর্য খোলস##বিশ্লেষণ##সুপ্রীতি বর্মন

 



আশ্চর্য খোলস


সায়ন্তনী ভট্টাচার্য 


((চন্দ্রগ্রহণ পত্রিকায় প্রকাশিত)) 


চন্দ্রমুখী এক্সক্লুসিভ 


((প্রকাশিত শ্রীময়ী দর্পণ)) 


শিরোনাম:


Poetry Inscription Soliloquy Intimacy 


৫....সম্পূর্ণ বিষাদের ভোর, আষাঢ়ের গ্লানি নিয়ে জেগে উঠছে 


ইলেকট্রিক তার থেকে নিভে নিভে ঝুলে পড়ছে বিদ্যুৎ 


আর আমার অসুখের হাহাকার কিছুতেই কমছে না।। 


অসুখ দেখতে এসো চেঁচিয়ে বলছি, ঘাসজমি চেয়ে আছে লাঙলের ফলায়।। 


যমুনার ঢেউ পিঠে ধাক্কা মারছে

খুলি উপড়ে দিচ্ছে আর আর্তনাদে বিরক্ত হয়ে এইমাত্র ট্রামলাইন দুমড়ে মুচড়ে দিলো পাগল।। 


কী উদাসীন হয়ে আছে, 

কী অসহ্য ধৈর্য হয়ে আছে বৈশাখী ঝড়।।

কাক খুঁটে খাচ্ছে ময়লা, খুঁটে খাচ্ছে শরীর।। 


আমি হন্যে হয়ে খুঁজে চলেছি তাকে, যাকে দিয়ে যাবো আমার রান্নার খাতা, আমার বিনুনী বাঁধার ঢং।।


ত্বকের শ্যাওলা নিয়ে, জরুল ও মেচেতা নিয়ে আমার এই খোঁজ আর ফুরোচ্ছে না।। 


সমস্ত উৎসব আগুন হয়ে আছে, পাঁজর তুলে রাখছি হিমঘরে।। 


##বিশ্লেষণ


##(( কাকবন্ধ্যা শুষ্ক জমিন বিষাদাগ্নির ঝুলে পড়া বিদ্যুতে দুমড়ানো মুচড়ানো অস্তিত্বে লেগেছে অসুখের হাহাকার।।

         অসহ্য ধৈর্য এর বৈশাখী ঝড়ের ঔদাসীন্য জরুল ও মেচেতার গহ্বরে ভারাক্রান্ত ত্বকের সংস্পর্শে আজ যেন উৎসব অনাসক্তির আগুন হয়ে জ্বলছে তবুও হাড় হিম করা অনিশ্চয়তার প্রহরে আমার খোঁজ ফুরোচ্ছে না কিছুতেই।।)) 


৬.....কয়েকশো কোটি ঈশ্বর নিয়ে বসে আছি মাথায়

চোখের পাতায় আর বুকের খাঁচায় সেলাই করছি পাখি

আর সে এক রাক্ষস এসে গুলিয়ে দিচ্ছে হিসেব-নিকেশ।। 


নিজেকে হত্যা করবো বলে কুঠার উঠিয়েছি, দাবানল জুড়েছি বুকে, দাউদাউ অস্তাচল আর ঘোরের দুপুরগুলো খোলামেলা বিছিয়েছে লাশ।।


আমার‌ই খিদে খিদে পাপ, রোজ রোজ চোরাবালি ঝাঁপ। অনন্ত প্রদীপ আমি জ্বালাতে পেরেছি মাঝরাতে???? 


আমার ঈশ্বরকণা নিয়ে সে রোজ খেলা করে, বাঁচায় ও মারে।।

মৃত্যু সাক্ষাতে কী ভীষণ দস্যিপনা করে আমার খোলসে সে তলোয়ার দেয়।। 


শুধু অগ্নি জ্বলে থাকে নিভৃত আশায়, মাথা পুড়ে যায় আর মন পুড়ে যায়।। 


##বিশ্লেষণ


##(( পরব্রহ্ম অন্তরসত্য ঈশ্বরকণায় অন্তর্লীন হয়ে থাকা অস্তিত্বের কোরক।।

সামঞ্জস্য এর সংগ্রামে টানাপোড়েনের হিসেব নিকেশ গুলিয়ে যায় দশচক্রে যখন চোরাবালির ঝাঁপে জীবন্ত লাশ দেহ কোনভাবে মৃত্যু এর সাক্ষাৎ পায়।। 

          তবুও প্রখর আস্তিকতায় অগ্নিরূপা আশা সদা তার জাজ্বল্যমান ক্ষুধায় ভালোবাসা নিয়ে বেঁচে থাকে ঈশ্বরের অস্তিত্বকে মাথায় নিয়ে স্বীকার করে যে সে আছে।। ))


৭....আমি কী ফুরিয়ে গেছি মুহূর্ত এর অসতর্কতায়, ভাঙন ধরেছে কড়িকাঠে।। 


শুধু এক কাঙাল রাখাল পিলসুজে রেখেছে আলো, দুর্নিবার আত্মদহন।। 


কিছু কিছু বজ্রপাত মুঠোয় বন্দি করে পালিয়েছি বেদম আকাশে।। 


ভেসে যায় মহাকাল মাসে বন্যা বন্যা ঘোর, আমার দ্বাপর-কলি,প্রখর।।


আমি কী ফুরিয়ে যাই ভালোবাসাপুরে???? 

শহর রঙিন করে ভেল্কিবাজ হেঁটে যায় দূরে।। 

পিছু পিছু আমিও স্যাঙাত।। 

সুতো দিয়ে মন টেনে টেনে চাঁদে চাঁদে বেঁধে দেয় আজ।। 


তেষ্টায় শান দেয়।। 

পেরেক ডুবিয়ে দেয় ভূমির গভীরে।। 


মাটি চুরি করে তার সংসার গড়ে

আমি কী ফুরিয়ে যাই তার এই বেঁচে থাকা নাভির দুপুরে???? 

তার এই বাতাসিয়া ভোরে????


##বিশ্লেষণ 


##(( মুহূর্ত এর অসতর্কতার ভাঙনে যখন মুক্তি ফুরিয়ে যায় তখন প্রখর আত্মদহনে অস্তিত্ব পুড়তে থাকে কাঙাল রাখালের প্রেমের পিলসুজে।। 

       প্রেমিকার অবশ্যম্ভাবী পরিণতি ফুরিয়ে যাওয়া নাভিদগ্ধ নিঃসঙ্গ দুপুরে যখন কৌশলে চুরি হয়ে যায় তার অলক্ষ্যে সংসারের মাটি আর তার থেকে অপরের আখের গোছানোর নিত্যতার ভর সূত্র সংস্থাপিত হয় পেরেকের ডুবে যাওয়া যন্ত্রণা নিয়ে মাটির শরীরে।। 

         যদি সহ্য ও সহনশীলতার উর্ধ্বে হয় সেই অসম্ভব সমীকরণ প্রত্যাশার তখন সে সব চুলায় দিয়ে অপরিণামদর্শী বজ্রপাত কে কঠিন মুঠোয় আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চায় আপ্রাণ চেষ্টায় যাতে কঠোর ও দৃঢ়সংকল্পবদ্ধ হতে পারে তার অস্তিত্ব।। 

            তবুও ছ্যাঁচড়ার মতন সে সুযোগ পেলেই সব ভুলে ছুটে চলে তার পিছু পিছু স্যাঙাতের মতন নিজেকে ফুরিয়ে দিতে সেই রঙিন নেশা বিক্রি করা ভেল্কিবাজের কাছে।। 

সেখানেই রয়েছে তার উচ্ছন্নে চলে যাওয়ার ইচ্ছামৃত্যু বা মরণ।। 


৮.....আঁচলে বেঁধেছি যত ঢেউ, যত দুঃখজল

গড়িয়ে পড়া কান্না থেকে তুলে নিয়েছি আলো, শহরের পর্যাপ্ত বিকেল।। 


অসমাপ্ত দিনে আমাদের‌ও ক্লান্তিবোধ হয়।। 

আমরাও আষাঢ়ের শেষে কোনারক মন্দিরে এলে, নামিয়ে আনি যক্ষ যক্ষ রাত।। 


কীভাবে যে নেমে আসে ঠোঁটে ঠোঁট 

কীভাবে যে টেনে ধরে বেণী

আমাদের গর্ভ গর্ভ খেলা 

ছলছল ধুয়ে মুছে সাফসুতরো বেলা।। 


দেওয়ালে আটকে আছি, পাথর চিতোনো 

আর আছে শ্যাম-মোহ তার, বাঘনখ থেকে তার ঢের বেশি ধার

ছিঁড়ে যাচ্ছে সুর।। 

আমি তার প্রখর দুপুর।। 


##বিশ্লেষণ 


##(( রমণীয় আঁচলে সংযমী প্রখর দুপুরের রৌদ্রদগ্ধ ঘাম উদ্বিগ্ন ঢেউ কঠোর হয়ে বেঁধে রেখেছে সে তবুও বার বার টেনে হিঁচড়ে চলতে থাকা যা হোক করে এই অসমাপ্ত শূন্যতার জীবনের কোনারক চক্রের গতিশীলতায় মুখ থুবড়ে পড়ে আছে তার অবসাদের ক্ষয়াটে পাঁজরের ক্লান্তিবোধ।। 

          তবুও সে সকল কিছু কে অগ্রাহ্য করে কোন অস্পৃশ্য যক্ষ রাত উজাগর থাকে তার আত্মস্থ ক্ষুধার অশরীরী কিংবা প্রেতযোনি।। তার গর্ভ গর্ভ খেলায় সে সর্বক্ষণ নিমগ্ন।।

তখন সঙ্গম শুদ্ধিস্নানের স্রোত আছড়ে পড়ে পাথর চিতোনো স্থবিরতায় সেই নিষ্প্রাণ পার্থিব শরীরে যার মগ্নচৈতন্যে শুধু থাকে শ্যাম মোহ ঘোর।। ))

আশ্চর্য খোলস##বিশ্লেষণ## সুপ্রীতি বর্মন

 


আশ্চর্য খোলস


সায়ন্তনী ভট্টাচার্য 


((চন্দ্রগ্রহণ পত্রিকায় প্রকাশিত)) 


চন্দ্রমুখী এক্সক্লুসিভ 


((প্রকাশিত শ্রীময়ী দর্পণ)) 


শিরোনাম: 


Poetry Inscription Soliloquy Intimacy


১....রাত বাড়লে আমার অসহায়তা বাড়ে


ছুটির জন্য লম্বা লম্বা রাস্তা এঁকে ফেলি


রেণু কুড়িয়ে নিতে উবু হয়ে বসে যায়

দর্জি-মানুষেরা


জুড়ে জুড়ে গর্ভ তৈরি করে 

আর আমি দৌড়াতে দৌড়াতে দেখি টানা গদ্যের পথ 

ক্রমশ কেমন ছোট হয়ে আসে


রাত বাড়লে বাঘের শিরায় চনমন করে ওঠে ভয়। পাপড়ি পুড়ে যায় বলে ছটফট করে ফুলেরা। 


সমাধি তে শুয়ে খোলা আকাশ। 

পৃথিবীর এসব হাড়-পাঁজর গুঁড়ো করে বেঁচেবর্তে থাকা। 


##বিশ্লেষণ


##((নৈঃশব্দ্য যাপন)) 


২....মাঠের মাঝে জেগে থাকা ঘুম ঘুম গাছ


ধরো ফুটফুটে তারা আঁকা আকাশে লাঙল চালিয়েছে সে এক মস্ত পাগলা


আমাদের বিছানার ছাদ ঘুণে ধরা

কুঁচকে আসছে দেওয়াল

পলেস্তারা-বোধ নিয়ে ত্বকে ঘষে নিচ্ছি নবীন কোন‌ও ত্বক। শরীর-ভাবনা। 

     

      ধরো আমি সেই অরুণ দুপুরে নিজেকে রাঙিয়ে নিয়ে দুর্ভাবনা তুলে দিচ্ছি তোমার হাতে। 


হাতের কাঁপন খুব। এ ভার স‌ইবে কী করে? 


##বিশ্লেষণ


##((কাল্পনিক চিত্রনাট্য এর র‌‌ঙমশাল)) 


৩....ক্ষত নিয়ে তুবড়ে থাকি মহাকাল

এ ক্ষত কে আমি বলি কাঙাল পাঁজর 


আমাকে সে আত্রেয়ী নদী বলে ডাকে


তার নৌকা উল্টে রাখে

পরাগ একত্র করে বন্ধু-বিকেল গড়ে তুলি


ধাক্কা প্রপাত নেমে আসে 

চিত হয়ে সাঁতার কাটে দিন


গলা পিচ, ফালি সাঁকো, কিছু কানাগলি এইটুকুই আশ্রয় আমার।। 


আমার‌ই অন্নভোগে ভরে থাকি, আমিই পৃথিবী।।

শস্যে শস্যে জেগে থাকে ক্ষয় 

সমস্ত ছোঁয়ার দিনে তুমুল গর্ভবোধ হয়।। 


তোরঙ্গে তুলে রাখি আশ্চর্য খোলস। 

কতশত দিন কেটে যায়, সেসব কী অপচয়?? 

অপচয় নয়?? 


##বিশ্লেষণ 


##((ভাঙা গড়া আশ্চর্য খোলসের আড়ালে আক্ষেপের দ্যোতনা ও প্রশ্নবোধক অস্তিত্ব নির্মাণের কৌশল)) 


৪.....অপেক্ষার ছায়া আছে, ঢলে পড়া ছায়া?? ঝাঁপিয়ে নেমেছে বৃষ্টি আর অপেক্ষা সেই বৃষ্টি তে মিশে গিয়ে নদীর তেষ্টার কাছে হলো নৌকো-বীজ।। 


এমন তীব্র দিনে এসব আকুল-বোধ বাঁচিয়ে রেখে ছলাৎছল অমৃত-তর্পণ


দ্যাখো ঘরদোর, ভাতের হাঁড়ি শুধু ফিরে আসা চাইছে।। 


আসলে ফিরে আসা একটা মিথ।। 

ফসল কাটার পর মাঠের সমাধির দিকে চেয়ে তোমার‌ও মনে হতে পারে দুয়ারখানি শিকল তোলা, মেঝেতে পা রাখলেই ধসে যেতে পারে অস্তিত্ব।। 


ঢেউ শিরায় শিরায় পৌঁছে যাচ্ছে, পালঙ্কে পৌঁছে যাচ্ছে।। 


তার‌ও তো বালির লোভ হয়, তার‌ও তো চাই ডুবে যাওয়া মাস্তুল, ঘোর।। 


##বিশ্লেষণ 


##(( ধ্বংসাত্মক অগ্নিমান্দ্য দুরন্ত উদ্বিগ্নতার অস্তিত্বের কোলাহলে অপ্রত্যাশিত চাহিদা ফিরে আসা ছলাৎছল যেন এক অমৃত-তর্পণ কালাশৌচ))

পাকীজা কৌশিকী হ্যাংলা আলতা রাঙা চরণ## সুপ্রীতি বর্মন


 

পাকীজা কৌশিকী হ্যাংলা আলতা রাঙাচরণ


অঘোরতান্ত্রিক শোক চন্ডালিনী


ভূতচতুর্দশপদী 


সুপ্রীতি বর্মন




প্রত্নতাত্ত্বিক প্রথাগত বৈবাহিক বন্ধন এ আটকে পড়ে থাকা এক উদ্বিগ্ন কাছছাড়া মানসিক বৈকল্য এর স্বামী তার পরিণয়ে পাশে থাকা চন্ডালিনী কে খোঁজে অষ্টপ্রহর কৃষ্ণকলি তার স্বৈরাচারী হাহাকারে আলতা রাঙা পদশৃঙ্খলে স্বামীর বক্ষে রাত্রিকে অগস্ত্য তৃষ্ণা করে তোলে এই বিনিদ্র ঘনঘোর রজনী।।।।। এদিকে রাজকীয় অভিমানে স্বামীর বক্ষপিঞ্জরের কঙ্কালিতলায় চৌচির জরাজীর্ণ চাঁদ ক্রমশ ভুগে যেতে থাকে পুনরুদ্ধার করার সম্ভোগের সম্ভাবনায় তবুও স্বামী দিবারাত্রি মাথার দিব্যি দিয়ে নিজের পুরষ্টু কমন্ডুল গচ্ছিত রেখে তোমার একমাত্র সম্পত্তি করে তোমার কাছে আঁতুড়ঘরে।।।।।তার স্ত্রীয়াচারের শেকড় বাকড়ের নিয়মের শৃঙ্খলে রমণীয় আলতা রাঙা চরণে নুপূরের নিক্বণ শুনে যায় এক অঘোরতান্ত্রিক মায়াবনবিহারিণীর খোঁজে যাকে সে নিজের করে পেতে চায় তার খুব কাছে।।।।।। 

ওদিকে স্বামী সোহাগের উচ্ছন্নে মাটি থেকে অনেক দূরে আঁতুড়ঘরে লেগেছে খুশীর

হাট।।।।।স্বামী আদিত্যের তখন ছটফটানি ছায়া যে নেই পড়িমড়ি পাশে পাশে সাহচর্যে সাংসারিক কার্যে সবটাই ঘাড়ে মাথায় জগদ্দল পাথর একলা একার শ্মশান তবুও আলতা রাঙা চরণের ভ্রমিল কাঞ্চনকামিনীর কাঞ্চনজঙ্ঘায় নেই কোন বিষাদগ্রস্থ কাঙালিনী মেঘ যে অকালবর্ষণে ঝরতে চাইবে আমার হৃদমাঝারে আড়ালে আবডালে।।।।।।এক বন্ধ্যা উষর মরুপ্রান্তর জেগে উঠে তখন বুকের পাটায় আর শোক ও জরা কামড়াকামড়ি উলোপালি করে উলটপুরাণে আমাকে গার্হস্থ্য পাঠ শেখায় একলা থেকে যাবার।।।। ওদিকে যখন ভাবি সে চাইলেই তো আমাকে একবারটি থথেথাম পক্ষের উড়ানে কাছে ডেকে নিতে পারতো নিজের করে লাজলজ্জাত্রিশূল সংযম বিভ্রম ছেড়ে তাহলেই তো এই কৈমাছকাঁটাকীলক ছাল যন্ত্রণা ভোগ কিছুটা হলেও কমতো।।।।পরক্ষণেই তখন মনে প্রশ্ন জাগে আচ্ছা তার কী মনে প্রাণে তার এতোটুকু দয়ামায়া নেই নিজের স্বামীর প্রতি।।।।।। 

এই কী তবে সংসারের নিয়ম নিক্তিনিপাট্যনীতি নির্ধারণ শ্লোকপাঠ।।।।। 

কোথা থেকে এর উৎপত্তি আর কী হলো এর ঐরাবতের পায়ের তলায় চাপা পড়া ভারি ভারি প্রস্তরীভূত শাস্ত্রযোগ্য অন্তর্নিহিত অর্থ শুধু চলে আসছে আর চলতে থাকবে এমনটা  অভিজ্ঞানে চালিয়ে নিয়ে যেতে থাকা পরগাছা  ভ্রমে আপাদমস্তক উগরানোর যন্ত্রণা বহন।।।। 




সে কী সব মাথা চিবিয়ে খেয়ে বসে আছে জানুসন্ধি চিরে যেতে থেকে সে পৌরুষের ঔরস গেছে একেবারেই ভুলে যে আঁতুড়ঘরে তাকে একলা ছেড়ে আমার কী প্রাপ্তি হলো শুধু এক নতুন আগত প্রজন্ম গার্হস্থ্য আশ্রম এর এক পর্যায়ে কিন্তু তোমাকে কাছছাড়া রেখে দিবারাত্রি ঐকান্তিক মোহ এ পাগল হয়ে জরাগ্রস্ত জমাট বাঁধা রক্ততঞ্চনে তোমার রক্তজবা শুষে আমার প্রতীক্ষার কালঘামের ঊণকোটি চৌষট্টি স্বর্ণ‌আভা গলে গলে পড়ে আমার লিঙ্গ তোমাকে ছাড়া অধঃক্ষেপ এক অর্ধেক মনোমালিন্য এর হারাম গৃহকোণ।।। ‌‌

তোমার আলতা রাঙা চরণের নিক্বণের অঙ্গারে মল্লিকার নৃত্যনাটিকার তুমুল বর্ষণে জড়াজড়ি হরাহরি হলাহল ভাগে ভাগ রিক্ত কিংবা শূন্যতার হরণ।।।।।।তাই রিরংসায় তোমার চিবুকে যখন ছুঁয়ে দিতে চায় আমার অসীম দূরত্বের আগ্রহের উৎকন্ঠায় শুকিয়ে যাওয়া কাঠগ্রীবা ও উদ্বিগ্ন‌উৎকোচলালিত্যরমণওষ্ঠের সমর্পণ তোমার হৈচৈ আড়ম্বর অকালকুষ্মান্ড জরোয়ার অলংকৃত ঝুমকো তখন কেমন করে যেন ব্যর্থতার শ্রমভস্মের দাহপ্রপাতে ঝলসে উঠে যৌবনের ভ্রমরকৌটো যেখানে তোমাকে চিরকালের জন্য সংরক্ষণ করতে চায় বিধিবদ্ধ নিয়ম নীতি ত্যাগ করে।।।।। পুরুষালী বহ্নিশিখার অন্তর্দহনে যাতে শুধু জেগে থাকবে আমার পুরুষালি সৌষ্ঠব আগ্রহকান্তিরমণ ক্ষরণ ঘুমন্ত জাগরণ এক অলিক ভ্রমিল সুধা।।।। 

   কিন্তু দূরে দেখা যায় এক পাগল চন্ডালিনীর আক্রোশে হাড়হিমমজ্জামাটি সৌদামিনী যার কেলেঙ্কারির অভিযোগ এর নিক্বণে সংসারের ভিটেমাটির শিকড় উচ্ছেদ করে এক আত্মহত্যার প্ররোচনায় এগিয়ে যেতে থাকা দুটি দীর্ঘসূত্রী চরণের উপাখ্যান।।।।।

নয় তা নিছক কাকতালীয় কাকডাকা ভোর আমার স্বামীত্বের নাঙ্গা হাড়ে কাঁপন ঘটে যাওয়া অশনি সংকেত তখন টের পেয়েছি অর্ঘ্য তোমার স্ত্রী আচারের জ্বলন্ত কুসুমকুমারীর অকাল শ্রাবণ ক্ষুধার্ত শমন।।।।

যে তোমাকে সখী করে একদিন প্রাণপনে চেষ্টায় নিয়ে যেতে চেয়েছিল নিজের করে।।।। 

যেন দুটি আলতা রাঙা চরণ কাছছাড়া হয়ে চলে যেতে চায় সবকিছু তার আঁচলে জড়িয়ে জাপটে ধরে এক ভাস্কর্য এ রুদ্র প্রেমিকার ইন্দ্রপতনে কোন অলৌকিক দ্বৈরথে।।।।।।। মাঝামাঝি তখন ঝুলছে এক চ্যালাকাঠ আমার স্বামীত্বের সমীকরণের মাঝে অসমাপ্ত মিলন তবুও আজকের দিনে এই অর্গলহীন আনন্দে নেচে উঠতে গিয়েও অপারগ এক স্বামীর মন পিতৃত্বকে জ্যান্ত তর্পণে অপার্থিব জগতে দূরে ঠেলে দিয়ে শুধু তোমাকে নিজের করে কাছে পেতে চায় আরেকবার সব ভুলে।।।।।। 

কারণ এতোদিন ধরে ঐ আলতা রাঙা চরণ আমার কাছটি থেকে থাকবে অনেক দূরে এক গোপন আঁতুড়ঘর এর অন্ধকারে এই যাতনা যে আর সয় না।।।।।। 

স‌ইবো তা কেমন করে এক স্বামী হয়ে।।।