Independence Day Special লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Independence Day Special লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯

সম্পাদকীয়: সুপ্রীতি বর্মন

স্বাধীনতা সংগ্রামীর বিশেষ প্রতিবেদন,,,,,,
(( সম্পাদকীয়))

গৌরী লঙ্কেশ,,,,,

সুপ্রীতি বর্মন,,,,


(( Modified version after published at "Samay Jakhan",,,,Newspaper Edition,,,, Special thanks is given to the Journalist,,, Biswajit Hazra,,,,
 For whom
keen interest and special attempt,,,,and of course for the presentation of free will,,,,
I have written this protest on the context of brutal terrorism and nefarious attack over the renowned journalist in the form of a poetry,,,,
Dedicated to the respected martyr journalist,,,,
Gouri Lankesh,,,,))


প্রথম ভাগ,,,,

গৌরী আমি গৌরী তোমাদের চেনাজানা ঘরের আটপৌরে মেয়ে

 ধুন্ধুমার রাজনৈতিক গৃহযুদ্ধের লৌহকপাট বক্ষপিঞ্জরে মৃগয়া লোভাতুর নৃশংস সন্ত্রাসবাদী হায়েনার

 কলমের পাঁকের কালির উদ্ভ্রান্ত বিচরণ নির্দ্বিধায় সত্যযুগ‌আরশিতে
সন্ত্রাসের কালো মুখোশের উন্মোচন।।

তার আঁচড়ে ছিঁড়লো কোন সন্ত্রাসবাদীর জমকালো পোষাক,,,,

প্রতিষ্ঠিত জাঁকজমক আলখাল্লার কোণে গুমোট অন্ধকারে অজ্ঞাতবাস ছলচাতুরীর।।

অন্ধ‌-উদগ্র-ধর্ষণ তেজে হল পাপাত্মার প্রকাশ্যে কালো কালো অক্ষরে কলঙ্ককামী ধর্ষণ।।

তাতে হল কোনকিছু অপ্রতিরোধ্য জনতার
ব্যারিকেড চিরে লজ্জিত ঘটনা,,,,

শান্তশিষ্ট ভদ্রসমাজের শালীনতা ও শিষ্টাচার ছাড়িয়ে
 কোন কালসমর নাকি আইনি সীমা উল্লঙ্ঘন।।

 শুধু তোমার মেয়েলী অঙ্গব্যবচ্ছেদ ব্যতিরেকে
সাহসী পুরুষসিংহের দাপটে নখদর্পণে সত্যসূর্যের রৌদ্রদগ্ধ রশ্মি অকপট আগুনে ছারখার সন্ত্রাসবাদীর অস্তিত্ব,,,,

কর্পূরের উদ্বায়ী দহন অনিশ্চিত সর্বভুক সত্যের আগুনে গৌরী লঙ্কেশের শোষণ,,,,
নিষ্কলুষ এই সমাজ ও তার নাগরিক যাতনা যতন,,,,

 গুহ্য অভ্যন্তরে তখন বিবেকের অন্তর্দহন কালভার্ট অশৌচ,,,,পাপাত্মার
সীমানায় স্থিতু পাপীর চলছে দময়ন্তীর দোহন।।

 তুমি যেন কোন জাহ্নবী হৃদয় সরসী বেপরোয়া ঔদ্ধত্য সীমাহীন আদিগন্ত কলমের যেন কোন ছায়া।।

কখন‌ও পারেনি আনতে কোন অবকাশে গ্রহণ তোমার দীপ্তমান প্রকাশের সূর্যালোকে।।

লঙ্কেশ্বর রাবণের সাথে আখড়া দিবারাত্র কষেছে তোমার জটিল স্নায়ুতন্ত্রের মাকু,,,

মারপ্যাঁচে তোমাকে ফেলবে খাদে একটু অসাবধানে সন্তর্পণে দাবার কুশলী চালে,,,,

হুমকি চোখরাঙানির তোমাকে বুঝে গেছে তারা যেন তুমি কোন উচ্ছ্বসিত সমুদ্রকালনাগের জোয়ারের পাশে পড়ে থাকা,,,
 অসীম ধৈর্য ও সহনশীলতায়
 স্থবিরতার কোন জেদী পাথর,,,

আছড়ে পড়তে চেয়েছে তাদের অনিচ্ছার তীব্র আক্রোশের প্রতিবন্ধকতার ঢেউ,,, তোমার অদম্য ইচ্ছাশক্তির গাঁটছোলা দেশমাতৃকার সাথে,,,
হয়নি এতটুকু ভঙ্গুর,,,

সংযমী ক্ষতবিক্ষত কোন সহনশীল প্রগতির শিরোধার্য অশোক চক্র,,,,,

তার দুর্নিবার প্রগতিশীল ঘর্ষণে মায়ের মাটির
 শকুনির চোখ উপড়ে ফেলে মাতাতে চায় নৃশংস ভাগাড়,,,

সেথা জীবন যেন বিনা নিঃশ্বাস,,
মুক্তি দমচাপা যেন কোন প্রমাদ,,,,
তবুও তার দাঁতে দাঁত চেপে প্রতিবাদ ঐকান্তিক প্রেম ও সত্যের আলিঙ্গন।।


কলমের হাজার কন্ঠ শব্দহীন বলিষ্ঠ তীক্ষ্ণ মিছিল প্রতিবাদী হুংকার,,,
মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় শিরচ্ছেদের টান তোমার,,,
চোখের ঘুম নিল কেড়ে,,,
 তবুও তোমার অদম্য জিদে তুমি এতটুকু থামো নি,,,

কলমের স্রোতকে রেখেছো যেন নির্ভীক বানভাসী খরস্রোতা,,,

মুহূর্তে অপসারণের ডাক সকল পাপাচারের
প্রমাদে তোমার কলমের আঘাতে শ্লীলতাহানির অপবাদ,,,,

ফেললো তোমাকে গভীর কারাগারের গহীনে অন্ধকারে তুমি যেন কোন সূর্য,,,,,
 তুমি থামনি থামতে তুমি পারো না।।

চাই চাই গৌরীর প্রতিবাদের হুঙ্কার কালির আঁচড়ে
ধরে বেঁধে তোমাকে রাখা দায়
আনতেই হবে কলমের পাঁকে জীবন-পদ্ম-শৌর্য সাহসিকতার বিবেক,,,,
মরণপণ অঙ্গীকার।।

অতিষ্ঠ দুষ্কৃতির ছোড়া বেহিসাবী অনন্ত সাতসমুদ্র মৃত্যু,,,,
দিতে চায় তোমার ঝঞ্ঝা বিধ্বস্ত
 স্বাধীনতার আওয়াজ কে থামিয়ে,,,,
গুলির রন্ধ্র গুটি মৃত্যুর মোড়ক অপ্রত্যাশিত হয়ে আছড়ে পড়ে
পেছন থেকে পৃষ্ঠদেশে যেন কোন ছুরিকাঘাত,,,,,,
চিরন্তন সেই একঘেঁয়ে ঐতিহ্য
মীরজাফরের বিশ্বাসঘাতকতার,,,,
দিতে চায় সাহসিকতায় রূঢ় উচ্চশোণিত বক্ষপিঞ্জর খোকলা করে।।

করতে চায় মস্তিষ্কের উদ্ভাবনী কলাকৌশল চিরতরে ঘুম পাড়াতে
যেথা প্রতিবাদের আওয়াজ উঠতে চেয়েছে বারবার।।

পাতার পর পাতা ফর্মান কলমের আঁচড় তোমার অন্দরমহলে
ঘুম উড়িয়ে ছিলে একদা সন্ত্রাসবাদীর,,,
আজ সকালের নিশ্চিন্ত কলমে
 তোমার মৃত্যু সংবাদ,,,শেষ চিঠি,,,,
ঘরের মুখে কন্যার শেষ অন্তর্জলি যাত্রা।।


উঠোন আর ঘরের দেওয়ালে নাগরিকত্বের পলেস্তারা খসানো তীব্র চাপা আর্তনাদ
ঘরের মেয়ে আয় ফিরে আয়,,,,
ঔদাসীন্য কর্ণপাত নিস্তব্ধ নিথর দেহ
অতৃপ্ত আত্মার যেন কোন হুংকার।।

আমি যাইনি, আমি যেতে পারিনা,
 আমার কলম এখন‌ও চলতে বাকি
ধোঁয়াশা কুয়াশার অন্ধকারে সাক্ষ্য প্রমাণ আমার গয়ংগচ্ছ অমর প্রতিচ্ছবি,,,
শীতঘুম সর্পিল অঙ্গ বিকৃতি।।
স্তব্ধ সকল প্রেক্ষাপটে,,,,
আজ তুমি কোথায় গৌরী।।

নপুংসক মেরুদন্ড হীন এই কূপমণ্ডূক সমাজে
নেই কোন বলিষ্ঠ ধারালো নির্ভরতায় রুখে দাঁড়ানোর মতন তলোয়ার,,, তোমার হয়ে,,,,
খাপে এখন সে নির্লিপ্ত ক্ষণে
কিছু যদি ঘটে যায় সেই সম্ভাব্য অশনি সংকেতের বিপদ এড়িয়ে
শালীনতা ও শিষ্টাচারে সুবোধ বালক
সুশীল নাগরিক সমাজের কর্ণধার,,,
ঘুমিয়ে রয়েছে পরম সুখে,,,
যেখানে সন্ত্রাসের গুলি পারেনি ঘটাতে
কোন অপ্রত্যাশিত চমক ব্যাঘাত,,,,
"আয় ঘুম আয়,,,
আমার সোনার কপালে চাঁদামামা টি দিয়ে যায়",,,,

তাতে যত‌ই ফেটে পড়ুক গৌরী কে হারিয়ে মায়ের পাঁজর,,,,
 পুড়ে যাক গৌরীগ্রীবার সুবর্ণ শ্রীময়ী কপাল,,,,
তবুও আনন্দ-শহীদ‌-আত্মত্যাগী-শোণিতের অশ্রু বক্ষের পাষাণ বেদী
 শোষণে হয়ে উঠতে চায় কোন দুর্মূল্য হীরেমণিকাঞ্চন,,,,দেশপ্রেমীর আত্মযোগ,,,,


প্রতিবেশী ওরে গৃহবাসী খোল দ্বার খোল
রবীন্দ্র-চেতনায়-কৈশোর-হিন্দোলিত আক্ষেপ কিংবা বলতে পারো পিছিয়ে পড়ার অনুশোচনার গার্হস্থ্য শোকে,,,,

সাহসী গৌরীর নবজাগরণের কালজয়ী স্রোতে,,,
আজ লেগেছে ভাঁটা গৌরীর অকাল প্রয়াণে গৃহীর চৌকাঠে,,,,


নিজস্ব আখের গোছানোয় আত্মনিমগ্ন
আজ‌ও তোরা দেশবাসী র‌‌ইবি নির্বিকার,,,,
কাপুরুষ বেদবাক্যহীন মন্ত্র উচ্চারণে,,,,
নিজ কর্মে নিজ ফলে,,,
নিজ নিজ প্রশস্তির রটন্তী,,,,মরণশীল কামড়ে,,,,
কিংবা আহম্মক আগ্রাসী স্বার্থসিদ্ধি হুতাশনে শুধুমাত্র একটি দিনে ঘটা করে,,,,
বিজয় পতাকা দেশ স্বাধীনের নামে ভন্ডামি ত্রিবর্ণরঞ্জিত পতাকার উঁচু ধ্বজা দাও লেহেরিয়ে,,,,,ঐ উঁচু নির্মল আকাশে,,,,
আর মুখেই শুধু তোমরা সুবোধ বালক  অর্থনীতির লজেন্স চুষে,,,,
মাথা ও ঘাড় দুটোই একসাথে ক্ষণভঙ্গুর নাগরিক অস্তিত্বে দুলিয়ে থরহরিকম্প ভূমি তোমাদের ,,,,
বলে উঠো উল্লাসে পরধনসংগ্রামে প্রাপ্ত স্বাধীনতা সুখে,,,,
"মেরা ভারত মহান",,,,
আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি,,,,
"ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা,,,, নিজ আত্মসুখে আত্মকাহনের।।

 সাতসাতেরো ভদ্রসভ্যশিক্ষিত সমাজের ভদরকুঁড়ের পাঁচালী,,,,
ঔদাসীন্য গৃহবাসীর কর্ণপাত ভাবিল বোমাবাজির গগননিনাদী আওয়াজ,,,,,
 যেন কোন উৎসবে জাঁকজমক বাজিবিদ্যুৎ উল্লাসী বহর
 কিংবা হাসিখুশী বিবাহ প্রাঙ্গনের কোন বিস্ফোরণ,,,,
 একবার‌ও ভাবিল না,,,,
ও যে আমাদের ঘরের মেয়ে গৌরীর
বিসর্জন।।

গৌরীর রক্তের সিঁদুর খেলায় আত্মবিসর্জন গার্হস্থ্য শোকে
এলোপাথারি গোলাগুলির বর্ষণ নির্ভীক সন্ত্রাসবাদীর আস্পর্ধায় গুমোড় ভাঙে,,,,

এলো না একজন‌ও প্রত্যক্ষদর্শী
একটুখানি মাথা উঁচিয়ে দিল না
বা দিতে চায়নি এগিয়ে এসে,,,,
 স্বার্থান্বেষী আপন সুবিধায় সদাহাসি নাগরিকত্ব বোলচাল ঠুনকো পদক্ষেপে,,,
এগিয়ে যাওয়া সাহসী ঘড়ির কাঁটায়
 যেন ওদের ফুলের ঘায়ে মূর্ছা যায়,,,,

না বাবা ওদিকে গিয়ে আর কাজ নেই,,,,
ব‌উ ছেলে দেশীয় সম্পত্তি ওসব ছেড়ে বাইরের বিপদ আগ বাড়িয়ে ঘাড়ে নেওয়া,,,
যেন কোন শাশ্বত বাঙালী প্রবাদ ,,,
"আয় বাঁশ ঘাড়ে আয়,,, তুই কেন রয়েছিস ওতো দূরের কোন ঝাড়ে",,,,,

"সত্যি তুই অভাগী ওরে দেশমায়ের সোহাগ শশী,,,,
সত্যকেই যে নিতে চেয়েছে মায়ের আঁচল বলে",,,,
ঘরদোর ছেড়ে দেশের নামে করেছে তার সর্বস্বপণ,,,,
সে আজকে হলো সর্বস্বান্ত
আজ ধর্ষিত হয়েছে তার আত্মসম্মান।।

আস্তাকুঁড়ে ফেলতে চেয়েছে
 সেই সত্য কন্ঠের মরদেহ ভাগাড়ে
আজ‌ও নেই তার কোন অযুত-নিযুত-‌অলকানন্দা নামের কোন বিকল্প।।

কলম আমার গেছে জিতে সকল অন্ধপ্রমাদের গোগ্রাসী সন্ত্রাসের
 গলাধঃকরণ ছাড়িয়ে,,,,
স্বাধীন আপোষহীন সত্যের কলম
 তার নীবের সরসীর আঁচড়ে করেছে ক্ষতবিক্ষত প্রমাদে দগ্ধ,,,,
 সন্ত্রাসের মাথাচাড়া দিয়ে গজিয়ে ওঠার আত্মবিশ্বাসে,,,,
পায়ের তলার জমি দিয়েছে সেই সন্ত্রাসকে নাড়িয়ে,,,,

তাই হয়তো তুলে নিতে বাধ্য হয়েছে বন্দুক সন্ত্রাসের,,,,
কিন্তু একের পর এক নিশানা ভুল
হয়তো দিকভ্রষ্ট হয়েছে তারা,,,,,
কেঁপেছে তাদের হাত,,,,,
বিশ্বাস আমার কলমের আঁচড় জিতিয়েছে জিততে যে হবেই ওকে,,,,
ওর দলিল দেশমাতৃকার বন্ধকিপণ,,,,
ওর মরণপণ,,, ওর জীবনপণ,,,,


দ্বিতীয় ভাগ: 

আমার মৃত্যুর কয়েকঘন্টা বাদেই চিল শকুনের নাগরিকত্বের চীৎকারে
 ফেটে পড়ে সাংবাদিকের কলম,,,,
এই নৃশংস হত্যাকাণ্ডের শিকারে আমার মরণশীল দেহ তুলে
 তীব্র কন্ঠের প্রতিবাদী আগুনে,,,
 সংবাদের পাতায় পাতায় তার ছয়লাপ,,,, 

একদা রাতজাগা গৌরী পেন্ডুলামের অবাধ্য চলনে নিরলস কলমের পরিশ্রমে ঘন্টা-মিনিট-সেকেন্ড এক করে
পাতা জুড়ে কালো অক্ষরে রচনা করেছিল মৌন লিপি তীব্র ধিক্কারে সত্যসূর্যের জাগরণে অমৃতাক্ষর,,,, 

হয়েছিল গৌরী যেন শেষনাগের সন্ত্রাস ছোবলের হলাহল শোষনে উদগ্রীব কোন মহেশ্বরী,,,,, 
লক্ষ্মীর লাল আলতা রক্তমাখা চরণে 
অমৃত সত্য উজাগরে সত্যসমুদ্রের জোয়ার মন্থনে,,,, 

তবে আজ কেন তোমরা থরে থরে সাজিয়েছো হে নির্বাক অর্বাচীন নাগরিক,,,, 
মৌনমিছিল,,,,
 করতলে লুকানো ছোট ছোট মোমবাতি সূর্য রাজপথে ঘাটে,,,, 
অশরীরী শরীর ভাসিয়ে,,,,, 
সেই এক নিরুত্তর অবান্তর প্রলাপ,,,, 
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে,,,, এ জীবন পূর্ণ করো বিনা সত্যসূর্য হৃদয়াঙ্গমে,,,, 

আমার মতন চাই প্রতিজ্ঞাবদ্ধ দৃপ্ত কন্ঠে প্রতিবাদী অঙ্গীকার,,,,
সাংবাদিক তোমার কলমে উঠে আসুক আজ এই জনস্রোতের জোয়ার,,,, 

কলম বোদ্ধা তোমরা জন্ম নিও রক্তবীজ হয়ে আমার ভূ প্রোথিত সন্ত্রাসবাদীর ঝাঁঝড়া করা গুলির রক্তক্ষরণের অসমাপ্ত বীজে,,,,

গৌরী তুমিই তো তার কর্ণধার
কলম‌ই হল তোমার মতন সাংবাদিকের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার,,,,, 
অনেক বেশী স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী তুমি
যেন কোন ধারালো তলোয়ার,,,,, 

আজ কেন গেলে চলে অকালে
এখনো যে রয়েছে অনেক কাজ তোমার বাকি। 
সব হয়ে যেতে পারে না,,,, 
কোন দুর্বৃত্ত আগন্তুকের শেষচিঠির ইতি ধারে নয়ছয় পাবন দীঘি,,,,, 


তোমরা আজ কেন সমবেত হয়েছো অনামী মুখের ভিড়ে শোকস্তব্ধ মিছিলে
কাতারে কাতারে জ্বালাতে লেগেছো আমার শহীদ পুণ্যাত্মার শোকে প্রদীপ,,,
কি হবে এসব করে,,,,
 আমি আজ চাই স্পষ্ট নাগরিক স্বীকারোক্তি।।

স্বাধীন নাগরিক অগ্নিদগ্ধ করো আপন হৃদয় জ্বালিয়ে ছারখার করে দাও পরাধীনতার বশ্যতায় থাকা কারাগার

 কালো নিকষ অমাবস্যা মেঘের আবছা প্রতিচ্ছবি ছিঁড়ে আনো সত্যের সূর্যালোক।। 
ধরো প্রতিজনা কলম আর উগ্রশাণিত নখরে ছিঁড়ে ফেল নগ্ন প্রতিবাদে
 ভদ্র সভ্যতার পরিপাটী শোভনীয় সাদা কাগজ।।
লেখো লেখো খুব লেখো আমার সমকক্ষ সাংবাদিক,,,, 
দেখো আজ‌ও জেগে আছে প্রতিবাদী গৌরী তোমাদের কবন্ধ দূরত্বে,,,, 
হয়ত ফেটেও পড়তে পারে তীব্র উদগ্র তেজের আক্রোশে,,,, 
প্রতিবাদে সমবেত আঙ্গিকে সোচ্চার হ‌ও
কলম যেন কোনদিন‌ও না থামে
এটা তোমরা মাথায় রেখো
ভেঙে ফেল লৌহকপাট
 মনে রেখো যেন তেন প্রকারেণ আনতে হবে স্বাধীনতার একমাত্র সূর্য
একমাত্র তবেই হবে আমার আত্মার চির প্রশান্তি।।


বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

আবদুস সালাম


জীবন যেন এখানে এক দর্পণ,,,,

ভঙ্গুর জৈবিক শক্তির মহীরুহ,,,,
আস্পর্ধা মৃতপ্রায় বাঁজা ভ্রূণের,,,,
চিল চীৎকার,,,,
কোথায় আমার স্বাধীনতা,,,,
আমি শুধু তোমাকে চাই,,,,,

আবদুস সালামের কবিতাগুচ্ছ,,,,

কয়েকটা কথা আঁচড় লাগা,,,,

(সার সংক্ষেপ কবিতার মহার্ঘ মূল্যায়ন,,,)



অসমাপিকা,,,,,,,


স্বপ্নধর্ষণের খবর চাউর হয়
আছাড়িপাছাড়ি করে মনখারাপ
অমীমাংসিত ঘুমে ঢুলে পড়ে বিবস্ত্র আশ্বাস
আক্রোশ ঝরে পড়ে সর্বনাশের আঙিনায়

এক‌ই ছাদের নীচে জড়ো হয় প্রেম
বন্ধুত্বের ডগা লকলকিয়ে ওঠে
বিনাশবয়সের প্রেম ধরে রাখে নির্জীব আকুতি
চাঁদ ধরা দেয় দীঘির জলে
ঢেউ উঠলে মুচড়ে যায় পরাক্রান্ত অভিসার
কলঙ্কের সিঁড়ি জাপটে ধরে ব্ল্যাকহোলের সর্বনাম

আত্মঘাতীরাত কেঁদে ওঠে
বিদেহী আত্মার আঁচল ধরে কাঁদে অপরাধী সুখ


দ্বন্দ্ব,,,,


অন্ধকারের ঢেউ আছড়ে পড়ছে বিশ্বাসের নাভিমূলে
 স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে শ্যাওলামাখা ভবিষ্যৎ
সন্ন্যাসী অহংকার নিয়ে নির্বোধ বসে থাকা
দেখছি ভেঙে পড়ছে স্তম্ভ
একটা পলকহীন অভ্রাতৃত্ববোধ খেলা করে

অপমৃত্যুর স্বরলিপি লিখে রাখছি কপালে

মরাবিবেকের স্কুলে আমরা পড়ুয়া


শোকলিপি,,,,,


শুচিতার আহ্লাদে লন্ডভন্ড হয় ভূমিচিত্র
হামাগুড়ি দেয় বাঁকা নদী
স্বপ্নের গুহায় বসে থাকে মায়াবিনী সাপ
বাঁজামন নিয়ে গুটিশুটি মেরে বসে থাকে মৃত্যুর ভ্রূণ
কামাগ্নি পোড়ায় জীবনের আলোড়ন
পাকদন্ডি ঝড়ে মুখ থুবড়ে পড়ে নিঃসঙ্গতা


পর্যটকের ডায়েরী,,,,,,,

জিরাফের ভঙ্গীমায় চেয়ে দেখে উষ্ণীষ অবহেলা
সাজানো আছে বিলাসীবোধের উপন্যাস
বেদনার আর্তিতে ক্ষয়ে যাওয়া চাঁদ
ক্ষয়ে যাওয়া পাথরের বীভৎস চাঙর।

পাওয়া-না-পাওয়ার দ্বিধাদ্বন্দ্বে নিজেকে শানিয়ে নিই বারংবার


গুজব,,,,,


শত শত ঝান্ডাধারী গলা ফাটাচ্ছিল রাস্তায়
নীলের চৌবাচ্ছায় ডুব দিয়ে ভেবেছিল পদ্ম তুলবে
দীর্ঘ অভিযান নিয়ে হল আদিখ্যেতা

নতুন দিনের আলোয় মধ্যবিত্ত ভাবনাগুলো উঁকি মারছে
আক্কেলবিহীন কিছু নির্লজ্জ অনুবাদ শোনাচ্ছিল ধর্মগুরু
সোনা-ঝরা মুহূর্ত
দৈনিকে ছাপাবে সচিত্র বিজ্ঞাপন

সরকারিতহবিল লোপাট, চিটফান্ডকান্ড, বিস্ফোরণ
মনখারাপের মত শুয়ে আছে প্রশান্ত ফুটপাত
পৃথিবীর সব সভা থেমে যায় শ্মশানে

একটা ধূ ধূ নিঃসঙ্গতা জাপটে আছে ধরে
চেতনাবিহীন পাঠশালার আমরা পড়ুয়া।


দিনের পর দিন,,,,,


আমাদের দেহ এখন হাড়-মাসহীন
অশুদ্ধ আর হারাম দিব্যি বেমালুম হজম করছি
শরীরে বাড়ছে ইবলিসের প্রভাব

মা-বাবা হারাচ্ছে তাদের অস্তিত্বের গুরুত্ব
বনেদিপরিবার ভেঙে যাচ্ছে অনায়াসে
উবে যাচ্ছে বর্ণমালার স্বরচিহ্ন
নকশিকাঁথা হামলে খায় প্রশ্নহীন অলসতা

বেহায়া ফ্যাশন নিয়ে যুবতি পেখম মেলে
অচেনা পুরুষ আদিম নেশায় এঁকে দেয় রতিচিহ্ন

শিরা-উপশিরাগুলো ফুঁসে চলেছে নিয়মের খেলাপে
অর্ধদগ্ধ ভোরে নেমে আসছে ইচ্ছামৃত্যু, দুঃস্বপ্ন
অবক্ষয়ের শিকার আগামী প্রজন্ম
দুঃশাসনের অঙ্কুর ঘিরে সাদা উচ্ছ্বাস
কাঙাল কবিয়াল মেতেছে তরজার লড়াইয়ে

রাতের অন্ধকার কেটে গেলে সীমাহীন অস্তিত্ব নিয়ে
সূর্য উঁকি মারে.....

সংগৃহীত,,,
কাব্যগ্রন্থ: হলুদ পাতার মতো মৃত্যু ঝরে
আবদুস সালাম,,,,
দৌড় প্রকাশনার ১৫১ তম ব‌ই ,,,,


আবদুস সালাম


উচ্ছিষ্টযাপন

আবদুস সালাম


একটা বিধ্বস্ত চিত্রনাট্যের অভিনেতা আমি
অভিনয় করতে করতে পরাজিত হয়ে গেছি অবচেতনে
খুলে যায় সাজ
বিশ্বাস-‌অবিশ্বাস নিয়ে মরুভূমির অরাজকতা
সময়-‌অসময়ে আসে বন্যা
চালায় তান্ডব
ধুয়ে মুছে যায় বসতির (শিকড়) ঘাম

জানি না পানশালায় যন্ত্রণার অবসান হয় কী না?
উর্বশীরা নাচে
বাড়িতে কুমারীব‌উয়ের পোড়ে কপাল,
পোড়াকপালের আগুন নেভাতে আসে অবাঞ্ছিত দেওর....
অবাঞ্ছিত আহ্লাদে ভাসে কুমারীব‌উয়ের বেডরুম
ভাসে সার্বজনিক প্লাটফর্ম.....
রাতশেষে থ্যাঁতলানো মঞ্চে পড়ে থাকে ছিপিখোলা বোতল।


আবদুস সালাম


চালচিত্র

আবদুস সালাম

খোঁচা খোঁচা দাড়ির মতো
ভ্রান্তসুখে মিলেছি সঙ্গীহীন দিগন্তে
দিন যায় বিষাদে
ফালা ফালা করে চষামাটির বুক
ভৌতিক শূন্যতা নামে,
ক্ষতবিক্ষত হৃদয় বাস্তুহারার স্বরলিপি লেখে
মা-র কোল শূন্য হয়
পাড়া মহল্লা উল্লাসে কিংবা বিষাদে মুহ্যমান
হলুদ পাতার মতো মৃত্যু ঝরে পড়ে

রাতের তারার কাঁদে- চাঁদে লাগে গ্রহণ
নপুংসকেরা গুলিবিদ্ধ হয়
আর্তনাদ করে মানবিক মূল্যবোধ
স্থবিরতা জাপটে ধরে আগাছার মতো

অভিনেতা খোলে গ্রিনরুমের পোশাক
নকলরাজার পেট চিনচিন করে
নিষিদ্ধবস্তু সেবন চাঙ্গা হয় নির্দোষ মুখ
মৃত হৃদয়ের মুখ যত্নে আঁকে ক্রুর নিষাদ
সময়ের তালে না- মেলানোর গান বাজে
         ফালাফালা হয় মাটির বুক
ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে দিনযাপনের খেয়ালে
        স্বপ্নিল আকাশে ঘনায় মেঘ
দিগন্ত ভাসে অযাচিত বন্যায়


সংগৃহীত,,,
কাব্যগ্রন্থ: হলুদ পাতার মতো মৃত্যু ঝরে
আবদুস সালাম,,,,
দৌড় প্রকাশনার ১৫১ তম ব‌ই ,,,,

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯

"প্রথম আলোর",,,,গবেষণা পত্র


স্বাধীনতার ঊষালগ্নে এক বিশেষ প্রবন্ধ,,,

(সংগৃহীত ইন্টারনেট সৌজন্যে প্রাপ্তি স্বীকার)

প্রথম আলো বাংলাদেশের সংবাদপত্রের খবর,,,,

মা ও মাতৃভূমি গৌরবের,,,,

সৈয়দ আবুল মকসুদ


নোয়াম চমস্কি কোনো চাট্টিখানি মানুষ নন। তাঁর নিজের বিষয় ভাষাবিজ্ঞানেই তিনি যে তুলনাহীন, তা-ই নন, বিশ্ব বুদ্ধিজীবীদের যদি কোনো রোল নম্বর থাকে তা হলে তিনি বর্তমানে এক নম্বরে। বার্ট্রান্ড রাসেল, জাঁ-পল সার্তে গত হওয়ার পর নয়া সাম্রাজ্যবাদ-মার্কিন সাম্রাজ্যবাদী দুষ্কর্মের যাঁরা জোরালো প্রতিবাদ করেছেন, তিনি তাঁদের মধ্যে প্রথম সারির একজন।

কার্ল মার্ক্সের পরে পশ্চিমাদের মধ্যে ভারতীয় উপমহাদেশ সম্পর্কে চমস্কির পর্যবেক্ষণ আমার মতো কম বিদ্বান বাঙালির বিবেচনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও সঠিক। তাঁর কোনো লেখায় বাংলাদেশের উল্লেখ থাকলে বুঝতে হবে তা অর্থহীন নয় এবং তার গুরুত্ব অসামান্য। সাম্রাজ্যবাদ নিয়ে আলোচনায় তাঁর এক সাম্প্রতিক গ্রন্থে বাংলাদেশের প্রসঙ্গ আছে। সে প্রসঙ্গের আক্ষরিক অনুবাদ এ রকম:

‘সাম্রাজ্যবাদী শাসন যে একটি বিপর্যয় তাতে সন্দেহের লেশমাত্র নেই। দেখুন ভারতবর্ষ। যখন ব্রিটিশরা বাংলায় প্রথম প্রবেশ করে তখন তা ছিল পৃথিবীর সবচেয়ে বিত্তশালী জায়গাগুলোর একটি। প্রথম ব্রিটিশ বেনিয়া-যোদ্ধারা বাংলাকে বেহেশত (প্যারাডাইস) বলে বর্ণনা করেছে। সেই এলাকাটি এখন বাংলাদেশ ও কলকাতা, যা অত্যন্ত হতাশা ও আশাহীনতার প্রতীক।’

আমরা যাকে বলছি তামাম দুনিয়ার রোল মডেল-অনুকরণীয় ও আদর্শস্থানীয়, চমস্কি তাকে আখ্যায়িত করছেন অত্যন্ত হতাশা ও আশাহীনতার দৃষ্টান্ত হিসেবে। সাম্রাজ্যবাদী শোষণ ও অপশাসনে একটি স্বর্গতুল্য ভূখণ্ডের কী পরিণতি হতে পারে, সে কথাই বলেছেন। তিনি শুধু বাংলাদেশের কথা বলেননি, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলার কথাই বলেছেন।

আমাদের জ্ঞানী পূর্বপুরুষেরা শত শত বছর আগে বলে গেছেন, ‘জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী’-মা ও মাতৃভূমি গৌরবের বা মর্যাদাপূর্ণ। পৃথিবীর যেখানেই যত সুন্দর জায়গা থাকুক, তার তুলনা জন্মভূমি বা স্বদেশের সঙ্গে হয় না। সেই স্বদেশ থেকে পালিয়ে যখন কেউ অন্য দেশে চলে যেতে চায়, তখন বুঝতে হবে জননী-জন্মভূমির অবস্থা শোচনীয়, শান্তিতে জীবনযাপনের জন্য স্থানটি উপযুক্ত নয়।

তরুণেরাই যেকোনো সমাজের মেরুদণ্ড। উন্নত সমাজ বিনির্মাণে তারাই জাতির শক্তি। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের তরুণদের মধ্যে মতামত জরিপ থেকে দেখা গেছে ৮২ ভাগ তরুণই নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে চান; থাকতে চান মাত্র ১৮ শতাংশ। যাঁরা দেশ ছেড়ে যেতে চান তাঁরা কেউই জিম্বাবুয়ে বা নাইজেরিয়ায় পাড়ি জমাতে চান না। তাঁদের আগ্রহ যুক্তরাষ্ট্র (২৪ %), কানাডা (১১ %), যুক্তরাজ্য (১১ %), জার্মানি (৯.৯ %), অস্ট্রেলিয়া (৭.৪)। বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা ডব্লিউইএফ এই জরিপ পরিচালনা করেছে। দক্ষিণ এশিয়ার দেশ ছয়টি হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

এর আগে বাংলাদেশের তরুণদের ওপর গত বছর জুলাইয়ে প্রথম আলো এক জরিপ করেছিল। সেই জরিপে ৮২ শতাংশ তরুণ বলেছিলেন, ‘ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে তাঁরা অনিশ্চয়তায় থাকেন। আর সবার জন্য সমান সুযোগের অভাবকেই কর্মজীবনের অনিশ্চয়তার বড় কারণ বলে উল্লেখ করেছিলেন তরুণেরা। এ ছাড়া দুর্নীতি ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান ৫০ শতাংশের বেশি তরুণ।’ [ প্রথম আলো, ২ ফেব্রুয়ারি, ’ ১৮ ]

জরিপের ফলাফল উপেক্ষা করা সম্ভব নয়। বিষয়টি অতি গুরুতর ও উদ্বেগের। সমাজের যাঁরা অধিপতি-শ্রেণি, বিষয়টি নিয়ে ভাববার কথা তাঁদের। যাঁরা বিদেশে পালাতে আগ্রহী, তাঁরা যে সবাই যেতে পারবেন তা নয়। যাঁরা কোনোরকমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারবেন, তাঁদের মুখে দেখা দেবে জীবনের সেরা আনন্দের হাসি।

যাঁরা শুধু পাসপোর্ট পকেটে নিয়ে এর-ওর কাছে ঘুরছেন, আশার আলো দেখতে পাচ্ছেন না, তাঁদের জীবন এখন হতাশাগ্রস্ত, কিছুদিন পরে ছেয়ে যাবে বিষাদে। বিষণ্নতা একটি রোগ, তা কর্মক্ষমতা শেষ করে দেয়। অর্থাৎ জাতি গঠনে অন্তত পঞ্চাশ শতাংশ তরুণ কোনো ভূমিকা রাখতে পারবেন না। কোনোরকমে বেঁচেবর্তে থাকবেন। কেউ কেউ প্রশান্তির খোঁজ করতে সন্ধান করবেন মাদকের।

বিশ্ব অর্থনৈতিক ফোরামের জরিপ মতে, দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের আশি ভাগের বেশি তরুণ মনে করেন দেশে তাঁদের কোনো ভবিষ্যৎ নেই। এই জরিপের সঙ্গে প্রথম আলোর অনলাইন ভোটারদের প্রায় ৮৮ শতাংশ একমত। ডব্লিউইএফের জরিপের ফলাফল এবং সে ফলাফল সম্পর্কে জনগণের মতামতের থেকে দেশের অবস্থা পরিষ্কার বোঝা যায়।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তরুণেরা মনে করেন, নিজের দেশে সবার জন্য সমান সুযোগ নেই। জরিপে প্রশ্ন ছিল, সমাজে কোন কোন ঘাটতি তাঁদের জীবনযাপন ও ব্যক্তিস্বাধীনতায় প্রভাব ফেলছে। তাঁরা এ জন্য পাঁচটি বাধার কথা বলেছেন। অর্ধেক তরুণই বলেছেন, তাঁদের সমাজে অসমতাই বড় প্রতিবন্ধকতা।

তা ছাড়া, তরুণেরা মনে করেন, দেশে তাঁরা নির্ভয়ে জীবনযাপন করতে পারছেন না, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিজে নিতে পারেন না, নিজের পছন্দের জায়গায় কাজ করা যায় না এবং ন্যায্য বিষয়ে রাষ্ট্রের নীতিনির্ধারকদের বিরুদ্ধে-প্রতিবাদ করা সম্ভব হয় না। মূল কথা হলো, দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। এই সব জিনিস ছাড়া শুধু অবকাঠামো উন্নয়নে একটি দেশ আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হয় না।

যাঁরা ইউরোপ-আমেরিকায় পাড়ি জমাতে চাইছেন, তাঁদের ভবিষ্যৎ হবে উজ্জ্বলতর-এ নিশ্চয়তা কে দিয়েছে? সেখানে গিয়ে গতর খাটাতে হবে। তাতে যে রোজগার হবে সেই ডলার-পাউন্ডকে ৮০ বা ১১০ দিয়ে গুণ দিলে যে অঙ্কটা দাঁড়াবে তা বাংলাদেশি টাকায় মন্দ নয়। কিন্তু বসিয়ে বসিয়ে কেউ ডলার-পাউন্ড দেবে না। কারখানায় অ্যাপ্রোন পরে কাজ করতে হবে। রাস্তায় গাড়ি মোছার কাজ করতে হবে। বাগান পরিষ্কার করে বা রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করে মজুরি পাওয়া যাবে। ট্যাক্সি চালালেও ভালো আয় হবে। লন্ডনে আমার নিজের দুই চোখে দেখেছি, মাস্টার্স করা আমাদের এক যুবক টেমস নদীর তীরে ডিসেম্বরের তুষারপাতের মধ্যে কুকুরের গলায় শিকল বেঁধে হাঁটাহাঁটি করছে। জিজ্ঞেস করলাম তার কাজ কী? বলল, প্রতিদিন কুকুরকে হাওয়া খাওয়ায় ও মলত্যাগ করায় নির্দিষ্ট স্থানে।

উন্নত দেশে গিয়ে কেউ কেউ খুব ভালো আছেন। তাদের সংখ্যা খুব কম। খুব কষ্টে বেঁচেবর্তে থাকাদের সংখ্যাই বেশি। একদিন তাঁরা মারা যান। জনা পাঁচেক লোক জানাজা পড়ে কোনো গোরস্থানে নিয়ে যায় বা বৈদ্যুতিক চুল্লির লোকদের কাছে দেহ হস্তান্তর করে।

স্বদেশের ওপর তরুণদের ক্ষোভের আর একটি কারণ তারা মনে করেন, রাষ্ট্র পরিচালক ও নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত নিতে তরুণদের বিষয়টি বিবেচনায় নেন না। তাঁদের কণ্ঠস্বর নীতিনির্ধারকদের কান পর্যন্ত পৌঁছায় না। তাঁদের চিন্তাভাবনা উপেক্ষিত থাকছে। কুড়ি-পঁচিশ বছর আগেও তরুণেরা শিক্ষাজীবন শেষ করে চাকরি দিয়ে কর্মজীবন শুরু করতে চাইতেন। এখনকার তরুণেরা অনেকেই নিজ উদ্যোগে কিছু করতে চান এবং অপরকেও কাজ করার সুযোগ দিতে চান। কিন্তু তাঁদের সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা কম।

শিক্ষিত তরুণদের অসন্তুষ্টির আর একটি কারণ চাকরিবাকরিতে বৈষম্যমূলক ও সংবিধান পরিপন্থি কোটা পদ্ধতি। এই পদ্ধতির ফলে জাতি একটি অদক্ষ ও অপদার্থ জাতিতে পরিণত হবে। মেধাবীদের কোনো স্থান থাকবে না। মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিদের বসিয়ে বসিয়ে বড় অঙ্কের ভাতা দিলেও কারও আপত্তি নেই, কিন্তু যোগ্য-মেধাবীর জায়গায় কোটায় অযোগ্য-অমেধাবী স্থান পাবে-সেটা ক্ষমাহীন অবিচার, মুক্তিযুদ্ধের চেতনার সম্পূর্ণ পরিপন্থি।

মা ও মাতৃভূমিকে ত্যাগ করা যায় না। তবু নিজের দেশে ভবিষ্যৎ নেই মনে করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চিন্তাটা খুবই স্বার্থপরতার পরিচয়। তরুণদের কর্তব্য দেশে থেকেই অবস্থার ইতিবাচক পরিবর্তন ঘটাতে চেষ্টা করা। সে জন্য ঝুঁকি নেওয়া ও ত্যাগ স্বীকার করা। যুগে যুগে সংগ্রামী তরুণেরাই এনেছে জগতে পরিবর্তন। তরুণেরা আত্মত্যাগ করতে জানে, আত্মসমর্পণ নয়।

সৈয়দ আবুল মকসুদ লেখক ও গবেষক

(অসাধারণ একটি তাৎপর্যমূলক ও প্রাসঙ্গিক এই জ্বলন্ত দাবদাহে তারুণ্যের নৈঃশব্দ্যে হাহাকার ও হতাশার উপরি চাকচিক্যময় রংমশালের দহন),,,,

অসংখ্য ধন্যবাদ চন্দ্রমুখীর তরফ থেকে এই দুইজন প্রণম্য ও শ্রদ্ধেয় গবেষক দের,,,


রাণা চ্যাটার্জি


রাণা চ্যাটার্জির ত্রিবর্ণ রঞ্জিত দৃষ্টিকোণ,,,,,
ত্রিধারা মানবতার উচ্ছ্বসিত প্রগতিশীল ক্ষুধা,,,, ত্রিযামা পরিণতি,,,,
জয় হিন্দ,,,


স্বাধীনতা(২) : "গরম ভাত"

গত বছর সেদিনটা ছিল ১৬ই আগস্ট, স্বাধীনতা দিবস পালনের ঠিক পরের দিন । আমার অফিস শহর বীরভূম জেলার সাঁইথিয়া । আহা মরি সপ্রতিভ শহর না হলেও আর পাঁচটা মফস্বল শহরের থেকে ব্যবসা বাণিজ্য প্রসারে বেশ কয়েক কদম এগিয়ে বলাই যায়।

সাঁইথিয়া স্টেশন এ নেমে বাইরে মেন রোডের ভিড় ভাট্টা যানজট এড়িয়ে মাঝে মধ্যেই শর্ট কাট অলি গলি, তস্য গলি ,বসতি এলাকার এঁদো পথ  পেরিয়েই অফিস পৌঁছে যাই।  কখনো কেমন আপন মনে হলেও নজর এড়ায় না কর্ম চাঞ্চল্য বসতি জীবন ,ছোটো ছোটো তাদের নিকানো ঘর দোর । দরজায় বাঁধা ছাগল এর পাশে বসে স্কুল যাবার প্রস্তুতিতে কোনো ছাত্রীর খেতে বসা । কখনো ছোট ছোট পুচকে খুদে বাচ্চাদের রান্না বাটি খেলার দৃশ্য ভীষণ মন ভালো করে অন্য ভাবনায় নিয়ে ফেলে আমার কাল্পনিক মনন চিন্তনকে। আবার খালি গায়ে এক নাগাড়ে কেঁদে চলা বাচ্ছা টিকে ফেলে ,উনুনের আগুন জ্বালিয়ে রাখার আপ্রাণ প্রচেষ্টা কোনো মায়ের ।

আপাত সস্তা মালে ঠাসা মুদির দোকানে দু পাঁচ টাকার তেল নুন কেনার ভিড় ঠেলে আমার পথ চলার গতিময়তার  মাঝে সেদিন একটু গতি শ্লথ হয়ে পড়ে এক বিশেষ ঘটনায়। নজরে  পড়েছিল,ভিজে যাওয়া জ্বালানি কাঠ ,কঞ্চিতে ভরসা না করতে পেরে লাইট পোস্ট সহ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা আগের দিনের লাগানো ছোটো ছোটো কাগজের পতাকা গুলো কে সংগ্রহ রাখা এক বস্তা থেকে বার করছে  চুলে জট পাকানো ওই হাড় লিকলিকে ক্ষয়িষ্ণু  মা।

বয়স,বছর বাইশ তেইশ হবে,কি হবে না কত আপ্রাণ প্রচেষ্টায় সে, কিছু শুকনো বাঁশ পাতা ,কাঠ গুঁড়ির সাথে দুমড়ে মুচড়ে ওই প্লাস্টিক ও কাগজের পতাকা গুলো চুলায় গুঁজছেন আর ফুঁ দিয়ে ভাত ফোটানোর স্বস্তিতে ! পাশে হামাগুড়ি আর কাদা মাটি মাখা ল্যাঙটা বছর দেড়েকের কুচকুচে ,কোলের গোপাল তখনও খিদের জ্বালায় কেঁদেই চলেছে। কখনো উনুনের হঠাৎ আগুন শিখায় হয়তো বা ভাতের গন্ধ পেয়ে মা কে দেখে চুপ।  এক অন্য স্বাধীনতার ঘ্রাণ নিয়ে পায়ের গতি বাড়ালাম অফিসের দিকে।


রাণা চ্যাটার্জি


স্বাধীনতায় শতচ্ছিন্ন কাব্য পংক্তির কোলাজ,,,, সম্পাদনায় পুনর্মুদ্রণ,,,,,


((অবশ্যই কবির স্বত্বাধিকারী))


অস্তগামী স্বাধীনতা

রাণা চ্যাটার্জি


শত শহীদের রক্ত ঘামে ঝরা ,স্বাধীনতা আজ মুক্তি পায় ভিখারিনী অসহায়ের শতচ্ছিন্ন শাড়ির আঁচলের নগ্নতায়,দুমুঠো ভাত ফোটানোর প্রয়াসে,"সবার জন্য ঘর","অনাহারে না মরা"র" প্রকল্পের ফাঁসে।

স্বার্থপরতা,রেষারেষি,দখলদারি বন্ধুত্বের ফাটলে  মায়ের কোলও খালি করে।
অকালে ঝরে যাওয়া মৃত্যু,তবুও স্বাধীনতা প্রাণ পায় পিৎজা,বার্গার অর্ডারের আনন্দে,অবশ্য‌ই ঐতিহ্য সেলফির কোলাজে। ফেসবুক আপডেট,লাইক কমেন্টসের  মাদকতায়।

অল্পে সন্তুষ্টির দিনবদলে,ঝাঁ চকচকে দেখনদারি,
শপিংমল,পাঁচতারায় মহার্ঘ মূল্যের মুক্তি খোঁজে স্বাধীনতা। বেলেল্লাপনার আসরে,"এখনই পেতে হবে"নেশায় দিগভ্রান্ত  যুবসমাজ,আগুনমুখী ঝলসানো পতঙ্গ।

পথের ধারে ভিক্ষা করতে বসা অন্ধ কানাইয়ের ছেলেটা কাল ,হাসপাতালে চিকিৎসা না পেয়ে মারা গেল! তবু পেটের দায়ে আজ বাটি হাতে ভিক্ষায় বসতে হয়েছে কানাই কে,চোখের জল সম্বল করে ,অস্পৃশ্যতার নামাবলি গায়ে সেঁটে। ভাগ্যিস অন্ধ সে,আর এই সব অন্ধ,খোঁড়া,প্রতিবন্ধী মানুষ গুলোর চোখের জলের রঙ কেউ কি জানো ? তাদের আবার কষ্ট?
কিসের দুঃখ মান,অভিমান কষ্ট?
ব্যস্ত মানুষের ভিড়ে অলক্ষ্যে পাত্রে অচল পয়সার ঝনঝনানি।চোখের জলের হয় না কোনো রং,তবু বেঁচে থাকে সবুজ প্রত্যাশা।

ট্রেনে,বাসে ল্যাংড়া ,খোঁড়া ছেলেটা ঠিক কতটা ল্যাংড়া,অপারগ সেটা দেখে যদি হৃদয় থেকে দয়ামায়ার ফোঁটা বর্ষণ,তবে তার ওপর নির্ভর করে বিবেচিত হয় দানের পরিমাণ এক টাকা,দু টাকা না পাঁচ টাকা, কি হবে সেটা।

দূরপাল্লা কেবল নয়,লোকাল ট্রেনেও বৃহন্নলা বাহিনীর দাপটে, বুক পকেট থেকে সুড় সুড় করে চালান হয়ে যায় দশ টাকা ! কিছুটা ভয়,কিছুটা আশঙ্কার কৌশলে তারা আদায় করে নেয় টাকা ,অথচ পেছনেই অন্ধ ভিখারি,অক্ষম দাদুর জন্য  "আজ খুচরো নেই,এই তো সেদিন দিলাম নিছক "শব্দবুলি  বরাদ্দ" !

শৈশবে কাগজ,রিফিল,পেন্সিল ,,শিক্ষার জন্য প্রয়োজনীয় যাবতীয় উপকরণ ফুরালে,
হাপিত্যেশে অপেক্ষা,কবে বাবা কিনে আনবেন!ছিল এক মাধুর্য মাখা ধৈর্যের পরীক্ষা। এখন বেড়েছে Generation gap
প্রাচুর্যতা,সুযোগ,কমেছে পারস্পরিক শ্রদ্ধা,আন্তরিকতা।

পাড়ার গলিতে খেলা ডাংগুলি,মাঠের হাডুডু ক্রিকেট, কাদা প্যাচপ্যাচে ফুটবল খেলার সেই রোমাঞ্চ, উত্তেজনা আজ অস্তমিত! স্বাধীনতার হাতছানি পেয়ে যুব সমাজ নিজেদের আচ্ছন্ন করেছে মরণফাঁদ জুয়া,সাট্টা ,রুমি,তাসের কতরকম ফের নেশার খেলায়!

স্বাধীনতার ফিস কবিরাজি ব্যঙ্গ করে কাঁচাপোস্ত, পেঁয়াজ,লঙ্কামাখা বাসি জলঢালা ভাত!তবু কুর্নিশ ,মাঠে ঘাটে,রোদে পোড়া
মেহনতি মানুষগুলোর,সমাজ গতিশীলতার তাগিদ।
আধুনিক স্বাধীনতার ঝলক,চেনা অচেনার গন্ডি ছাড়ায় আসল স্বাধীনতার অস্তগামী সূর্য হয়ে।


রাণা চ্যাটার্জি


বিবর্ণ  স্বাধীনতা
                              রাণা চ্যাটার্জী

স্বাধীনতা (১)

                "স্বপ্ন দেখায় স্বাধীনতা"

চায়ের দোকানে সকালে রবীন, ঝাঁপি খুলতেই,ওপারে রেললাইন থেকে ঝুপড়ির হই চই শব্দ,গান উল্লসিত প্রমোদ ভেসে আসা শুনতে পায়।রোজ দেখে চেনা কালু,পটলা,ইসলাম,জোসেফরা সকাল হলেই কাগজ কুড়োনোর ফাঁকা বস্তা পিঠে সফর শুরু করে নিত্যনৈমিত্তিক পচানে কালযাত্রা। নোংরা আবর্জনা ঘেঁটে,পরিত্যক্ত প্লাস্টিক বোতল, ফেলে দেওয়া এটা সেটা কুড়িয়ে তারপর আয়েশ করে চা,টোস্ট ,ঘুগনি,খেতে আসে পরম শান্তিতে রবীনের দোকানেই।

কোনো দিন দোকান ফাঁকা পেলে,সমবয়সী এদের সাথে ,ওদের দু দন্ড  জিরোনোর সময়, ভাব বিনিময় হাসি,মস্করা করার সুযোগ হয়ে যেত।সকাল সন্ধ্যা, জল ঘেঁটে কাপ,প্লেট ধোওয়া স্যাঁতসেঁতে হাতে, মা মরা,বারো বছরের রবীন।

সংযোজন:

ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা,,, তোমাতেই আমার বিশ্বমায়ের আঁচল পাতা,,,,

মালিক না থাকলে কাজ চালিয়ে নেবার মালিক হয়ে উঠতো।খুশি হয়ে, কখনো কেমন বিস্কুট বা চা'য়ের দাম  কম করে এদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবে কি ,হার না মানা নাছোড়বান্দা,লড়াই করা এরা কিছুতেই সে রাস্তায় হাঁটবে না।

"গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা
মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি,
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী
শিখায় এ হীন তথ্য কে রে!"

জোর করে টাকা মিটিয়ে মাথা উঁচু করে বাঁচবে এই সেনাপতির দল।এগুলো ভীষণ ভাবে স্পর্শ করে রবীন কে।সেও উপলব্ধি করে,কিছু না থাকা মানুষগুলোর অভিমান একটু বেশি হয়,যেমন তার মা মারা যাবার পর সংসারটা ভেসে গেলেও কাকার পরিবারে হাত পেতে কেবল কি করে খাবে,এটা মেনে নিতে কষ্ট হবে বলে জোর করে চায়ের দোকানে কাজে ঢুকেছে আত্মসম্মান রক্ষা করার তাগিদে,,,,

সংযোজন:

সর কাট যায়েগে তো আচ্ছা,,,,মগর জিল্লত কি জিন্দেগী গবারা নাহি,,,,
হম ধরতি পর যাহা ভি রাহে মগর এ মা মরনে কে বাদ তেরা তিরাঙ্গা কাফন মে চাহিয়ে,,,,
বল বীর বলো মম চির উন্নত শির,,,,,

হাড় লিক লিকে ,পাকানো,শীর্ণ শরীরের দশ বারো বছর বয়সী ওদের মুখে পয়সা বাঁচানোর কথা,বাড়ির বাজার খরচা,কেউ নিজেদের মধ্যে মায়ের ওষুধ কেনার কথা বললে,নিঃশব্দে রবিনের মনটা  বিহ্বল ও চোখের কোণ ভিজতো।
দেখতে দেখতে আজ ,আর একটা, প্রজাতন্ত্র দিবস উদযাপনের শুরু,কানে ভাসছে কুচকাওয়াজ।প্যারেড মাঠে কদিন থেকে মহড়া শুরু হয়েছে ...।

সংযোজন:

নানহা নানহা রাহী হুঁ,,, দেশ কা সিপাহী হুঁ
বলো মেরে সঙ্গ,,, জয়হিন্দ,,, জয়হিন্দ,,,,


টিউশন করে আসার পথে আমিও দাঁড়িয়ে দেখছিলাম, পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,
বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত চারপাশ ।স্বাধীন ভারতের এই যে সম্মান প্রদর্শন করার চিরাচরিত পদ্ধতি দেখে মন,ভরে যাবার মুহূর্তেই ভিড়ের মাঝে পিঠে প্লাস্টিক,ছেঁড়া কাগজ বোঝার বস্তা নেওয়া মুখ গুলো দেখে ত্রি রঞ্জিত গর্বের পতাকা কেমন জানি একটু বিবর্ণ রংচটা লাগছিল,হয়তো ওদের ফ্যাকাশে মুখের প্রতিফলন। ভাবুক মন যেন তখনো কল্পনায় দেখছিলো ওদের  এন.সি.সির খাকি পোষাকে প্যারেড মাঠে,জয়হিন্দ ভঙ্গিমায়।

" সারে জাঁহাসে আচ্ছা হিন্দুসিতা হামারা,,,,
হাম বুলবুলে হে ইসকি,,, এয়ে গুলসিতা হামারা,,,, হামারা",,,,,,


বেলা গড়িয়ে গেছে অথচ ওরা আসছে না টিফিন করতে! এঁটো কাপ ,প্লেট  ধুতে ধুতে রবীনও বেশ উসখুস করছে ।হাতের কাজ সামলে একটু আসছি বলে মালিকের অনুমতি নিয়ে বেলার দিকে ওপাড়ার দিকে পা বাড়াতেই দেখে প্যারেড মাঠ থেকে ফিরে ও গুলো কি সুন্দর ভাবে প্রজাতন্ত্র দিবস পালন করার চেষ্টায় রত হয়েছে।আর কেউ কাজে বের হয় নি,ছিটেবেড়া ,ভাঙা চোরা দেয়ালে কেউ নেতাজী,কেউ ক্ষুদিরাম কেউ ভগৎ সিংয়ের ছবি,কাগজের পতাকা গুলোকে, কি সুন্দর ভাবে সাজিয়ে রেখেছে।

"কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল, কর রে লোপাট,
                   রক্ত-জমাট
শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান
উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।"


হেঁটে যাওয়া পথচলতি সকলকে হাসিমুখে লজেন্স 
দিয়ে জোড়হাত করে বার্তা দিচ্ছে ওরা "কাকুরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না " 
রবীন ও একটা চকলেট মুখে,গর্বিত শ্বাস নিয়ে,
পতাকা হাতে  পা বাড়ালো চা দোকানের দিকে।
ততক্ষণে জমে যাওয়া আরও এক গামলা এঁটো বাসন,রবীনের কচি দুটো হাতের অপেক্ষায়...।

"ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা
জোরসে ধরে হেচ্‌কা টানে!
মার হাঁক হায়দারী হাঁক,
কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে!"


মালিকের রেডিও তে ভেসে এলো,কোন এক জনদরদী নেতার উন্নত ভারত গড়ার স্বপ্ন বার্তা,এক গুচ্ছ ফিরিস্তি।!জয় হিন্দ।শুভ হোক প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান বিবর্ন ,রংচটা স্বাধীনতার প্রতিবিম্বে।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,,,,

দেবাশিস বসু


এই জন্মান্ধ মানবসমাজ

দেবাশিস বসু


সবে আকাশের মাথায় রং লেগেছে
ঘুম ঘুম ভোর
পাখীদের কলকল পার্কের গাছে
নিঃসঙ্গ দোলনায় চোখ পড়ে
নিষ্পলক আমি-দোলনার পেছনে
মায়ের ছায়াছায়া অবয়ব
দোলনাটা কাছে টানে-হোক না দেরী
এই একটু সময় নিরালম্ব শূন্যতায়-সময়
মায়ের আঁচলে ঘাম মোছার ঘ্রাণে
শিশুরা মায়ের সাথে স্কুলবাসের প্রতীক্ষায়
তাদের কত কথা
লুকিয়ে ছিল রাতের অন্ধকারে

চোখেই শুকিয়ে যায় অশ্রুধারা
তিরস্কার আর প্রহারের যুগল বার্তায়
কণ্ঠ নীরব-ফুসফুসে
অম্লজানের একান্ত অভাব
ক্লান্ত-বিধ্বস্ত আমার শক্ত চোয়াল
কাঁধ ঝুঁকে গেছে -নিরাশায়
চামড়া জড়ানো আঙুলগুলো
ছেঁড়া সুতো জোড়া দেয়
গিঁট বাঁধে-গিঁট খোলে কাপড়কলে
অমূল্য জুতোর মসৃণতা ফুটপাথে
আমার আশ্রয় একটা ছোট বাক্সে
আলপিন থেকে পাউরুটি
চুরির দায় শিয়রে আমার
বাসন ধোয়া জল তোলা
নুন লেবু সহ সাজিয়ে আহার-রেস্তোরাঁয়
কয়লা ভাঙ্গে হাতুড়ির ঘায়ে
ভলকানো ধোঁয়ার সাথে উনুন ধরে
গনগনে আঁচ চায়ের দোকানে
এক পাঁজা ইঁট মাথায়
বালি সিমেন্টের অভিনব মিশ্রণ
হাতুড়ির ঘা লৌহদন্ডে-হাতুড়ির ঘা
আইনরক্ষকের নির্লজ্জ নিস্পৃহতায়
একদিন সজল আর ঘুম থেকে জাগলো না
জীবন্ত কৈশোর শবদেহে
কিশোর ফুসফুস সীসার বিষে
আমাদের চোখের জলেই তো
তোমাদের মুনাফা
আমাদের বিষাক্ত ফুসফুসেই তো
তোমাদের সাজানো শহর
আধুনিক জীবন-অশ্লীল মেহ্ফিল
বিশ্বজোড়া উৎসবের আসর
মা বলতো ,'এটাই ভবিতব্য'

এই কি সেই মহান স্বাধীনতা
এর জন্যেই কি অগুণতি বলিদান
ফাঁসির দড়ি দ্বীপান্তর নির্বাসন
বাহাত্তরটা বছর পরেও
আছে শুধু পাশবিক বাসনা জঠরে
ক্ষুধা কামড়ায়-আঁচড়ায়-শরীর ক্ষতবিক্ষত
ক্ষুধা এক দাবানল-জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দেয় যত প্রেম-যত স্বপ্ন

একমুঠো অন্ন দাও
একটা ফুটবল দাও-খেলবো
একটা বই দাও-পড়বো
একটা খাতা কলম দাও-লিখবো
একটা সবুজ ভবিষ্যত দাও-
অন্ধ বিধাতা আর তার অপূর্ব সৃষ্টি
এই জন্মান্ধ মানবসমাজ




দেবাশিস বসু


চিত্রায়িত দৃশ্য দুন্দুভি নিনাদে

আঙরাখা ধরিত্রীর শিহরিত কম্পাঙ্ক বর্ণালী,,,,,

বিউগলের শব্দে

দেবাশিস বসু


বিউগলের শব্দে ঘুম ভাঙে
বিগ ড্রাম বেজে ওঠে দুন্দুভি নিনাদে
পতাকার শৃঙ্খল গাছে ল্যাম্পপোস্টে
পতাকা ওড়ে স্কুল কলেজ রাজভবনে
তুমিই তো প্রথম
পৃথিবীকে দিয়েছিলে দর্শন
জ্ঞান বিজ্ঞান আর ধর্মের উন্মুক্ত দুয়ার
ঐ সোনালী সময়ের আদর্শই এখনো ভাসে
আমাদের স্বপ্নে ভাবে কল্পনায়
যদি আবার আসি পৃথিবীতে
এই ভারতেই ঘুরে ফিরে আসবো
এই বহুত্ববাদের দেশে
আবার ভাঙবে ঘুম বিউগলের উচ্চনিনাদে

বাহাত্তরটা বছর পেরিয়ে গেছে
তবু কাপুরুষ চিত্ত-অবনত শিরে
শিক্ষাহীন জ্ঞানহীন বিপুল সমাজ
ছোট ছোট টুকরোয় বিভক্ত জাতিগোষ্ঠী
যুক্তির স্বচ্ছধারা
পথ হারিয়েছে মরুবালুকায়
আতঙ্ক তাড়া করে বেড়ায় দুঃস্বপ্নে
ধ্বংসের তরবারি
ছিন্নভিন্ন করে মানুষের শরীর
তাদের গলিত অবয়ব
নিঃশব্দে ঘুমিয়ে থাকে ঐ আরবসাগরে

                   (১)
ফুটপাথ নদীপাড় সমুদ্রসৈকত
নবনির্মাণ বা পরিত্যক্ত কারখানায়
যখন শুনতে পাই
রক্তাক্ত সতীচ্ছদের আর্তনাদ
যখন ভাঙা বোতল
আর ধারালো লোহার রডে শুনতে পাই
কুমারী যোনির হাহাকার
ছিন্ন অন্তর্বাসে দেখতে পাই
এখনো লেগে থাকা যৌনগন্ধী ধূসর তরল
শরীরে অজস্র হায়নার নখের আলপনা
কিংবা মন্থনের নীলাভ বিষ সারাটা শরীরে

                       (২)
যখন কন্যাভ্রূণের ছিন্নভিন্ন অবয়ব
করাতের শাণিত দাঁতে-
দহন আগুনের চিতায়
জীবন্ত কবর চার ফুট জলের নীচে
বিসর্জন পবিত্র গঙ্গাজলে
নিজস্ব বিষ্ঠায় শ্বাসরুদ্ধ সদ্যোজাত
কাপড়ের পুঁটুলিতে-আবর্জনার স্তূপে

                     (৩)
যেখানে নারীর সৌন্দর্য পুরুষের প্রয়োজনে
সৌন্দর্য সহবাসে আর কুমারীত্বে
যৌতুক আর সঙ্গমে নারীকে খুঁজেছে
পুত্রলাভে-পুত্র সন্তান জমির শরিকিয়ানায়
যে জমিতে শায়িত রয়েছে
আগে জন্মানো দিদিদের ভ্রূণ
তাদের চোখের জলে সরস
তাদের হাড় মাস রক্তে উর্বর যে জমি

                      (৪)
যেখানে বিদ্যাসাগরের কর্তিত মস্তক
মাটিতে গড়ায় কবন্ধ কণিষ্কের মতো-
মহাবিদ্যালয়ে
এখনো হাজার আলোর অন্ধকারে
সার দিয়ে দাঁড়ায় মাতৃমূর্তি
নিরালোক ল্যাম্পপোস্টের ধার ঘেঁষে
পড়ে থাকে স্তূপাকার জন্মনিরোধ

                     (৫)
যে সীমাহীন দারিদ্র্যের কৃষ্ণগহ্বরে
গরীবের কান্না বিস্ফোরণে
বুকফাটা কন্ঠস্বর-'এক মুঠো ভাত'
জীবনের ধূসর ইতিহাস একটি বাক্যবন্ধে
যখন বিলাসে ডুবে থেকেছে
তামাম কুবেরের দল
তাদের হেলিপ্যাড জোড়া প্রাসাদ
দেখেছে অন্ধকারের শূন্যতা

                      (৬)
পাথুরে জমি চষে যে কৃষক অনাবৃষ্টিতে
শীর্ণ তার বুক পিঠ পাঁজর
যে গৃহবধূ বাঁধা পরে জোতদারের কাছে
ঋণের দায়ে আত্মঘাতী যে কৃষককুল
দাসত্বের শিকলে বাঁধা যে ভূমিহীন চাষী
শকুনের সাইরেনে
শুনতে পাই  তাদের আর্তনাদ

                     (৭)
যখন কংক্রিটের জংগল
ছিঁড়ে খুঁড়ে খায় গাছের শবদেহ-
শ্বাসরুদ্ধ শিকড়ের শিরা উপশিরা
ধ্বংসের সুনামি দেখতে পাই
সমুদ্রে পুরু তেলের চাদরে
সাগরের বাদামী তলদেশ
সহস্র প্রাণীর সমাধিস্তূপে
কারখানার হলুদ প্রস্রাবে সীসার কণায়
শৈবাল মারা গেছে পর্বতগাত্রে
হিমবাহে শুকায় জলধারা
বিরলকেশ শিশুর শরীরে বয়স্ক ছাপ
কোঁচকানো চামড়ায় আর্সেনিক দহন
প্রবালেরা দিন গোনে মৃত্যুর প্রতীক্ষায়

এই স্বাধীনতার আগুনে জ্বলছি আমি-
ব্যর্থতায় মুহ্যমান-সংবিধান কেঁদেছে
বাহাত্তরটা বছর ধরে
নিঃসঙ্গ তারার মতো জ্বলতে জ্বলতে
হ্রদের নিস্তব্ধ জলে দেখি অঙ্গার অবয়ব
এমনই জ্বলতে জ্বলতে হয়তো একদিন
কোন সবুজাভ গ্রহ জন্ম নেবে
শিলাযুত ঝরে পড়বে
পাথরের ফাটল থেকে
ধ্বংসস্তূপ ফুঁড়ে
গোটা দুই পাতা মেলে
অঙ্কুরিত হবে হরিদ্রাভ বীজ

সেই স্বাধীন ভারতবর্ষে
থাকবো তুমি আমি ও সে
বিউগলের শব্দে বিগড্রামের দুন্দুভিনিনাদে
গাছ থেকে গাছে ঝোলা পতাকার শৃঙ্খলে


দেবাশিস বসু


স্বপ্নে ছবির বর্ণমালা

দেবাশিস বসু


পুবের আকাশে লালিমা লাগে
ঘুম নামে রাতের চোখে
স্তিমিত আলোয় পাখীদের ভৈরবীতে
ঘুমন্ত শহরটা ধীরে ধীরে জাগে
গাছের পাতায় লাগে বাতাসের দোলা
এতো সুন্দর ভোরটা নিরাশ করে না
তোমরা যখন কাল রাতের মহোৎসবে
আমিও শরিক তোমাদের আনন্দের
গতকাল ফেলে দেওয়া বর্জ্যের মধ্যেই
পেয়েছি আজকের সম্পদ-স্বপ্ন ভবিষ্যতের

অবনত শরীরে বিশাল চটের থলে পিঠে
বাম কাঁধ ঝুঁকে থাকে সমুখপানে
সময় শরীরে রেখে গেছে সহস্র ক্ষতচিহ্ন
অশক্ত শরীর ভর রাখে লাঠিতে
ঐ লম্বা লাঠিটাই আমার তৃতীয় পদ-
কাঙারুর মতো লাফিয়ে চলার সম্বল
ঐ লাঠিতেই আমি খুঁজি আবর্জনার স্তূপ
চোখজোড়া রাতের শ্বাপদের মতো উজ্জ্বল
খুঁজে বেড়াই ফেলে দেওয়া নুপুরের ঘন্টা
ভাঙা বোতল বা প্লাস্টিকের পাখা
কিংবা কবন্ধ পুতুল-কনিষ্কের মতো
একসময় সূর্যের তীব্র দাবদাহ
দাবদাহ জঠরে-জ্বলন ফুসফুস ভরা বিষে
সারাটা মুখ জুড়ে ময়লার আস্তরণ
ভ্যান গখের ছবির মতো রঙিন
কনুই অবধি পুরোটা হাত
সারমেয়র আকাশভেদী চিৎকার
গর্জন শান্তিরক্ষকের-তিরস্কারে পুরপিতা
সমাজসেবীর দেওয়া 'ছেলেধরা' তকমায়
আমি তো সমাজহীন-প্রান্তিক আবর্জনা
সভায় মিথ‍্যেই বলেছিল 'পরিবেশ বন্ধু'-
মন্ত্রীর ঘোষণায় নাকি দেড়লাখী ইনাম

যখন পশ্চিম দিগন্তে
সন্ধ্যা হামাগুড়ি দিয়ে আসে
ক্লান্ত শরীর কবেকার শীর্ণ গলিতে
ঝুপড়ির ছাদগুলোর সদম্ভ প্রকাশ-
আকাশের অনেকটা অংশ তাদের দখলে
দড়িতে ঝোলে হরিশা' হাটের যাবতীয় পণ্য
সময়ের টানাপোড়েনে তারাও শতচ্ছিন্ন
গলির বুক চিরে ছুটে চলে
অদম্য ঝর্ণাধারা-পুতিগন্ধময় স্রোতস্বিনী
অর্ধনগ্ন শিশুর দল আলোআঁধারীতে
আমি যেন এক ছদ্মবেশী যোদ্ধা-
যুদ্ধজয় করে ফিরেছি সদ্য
শিশুরা ছুটে আসে
সান্তা কি নিয়ে এসেছে দেখবে বলে
ছেঁড়া পকেটের একটা সিকি বা আধুলি
দু'হাজারী নোটের চেয়েও দামী বেশি

থলেটা উপুড় হয়-ঝুপড়িতে
হুড়মুড় করে পড়ে যত রত্নসম্ভার
ধাতুর টুকরো প্লাস্টিক কাঁচ বা কাগজ
জহুরীর পরখ প্রতিটি মণিমুক্তায়
তারিফ তাদের আকৃতি আর অবয়বে
দরদামে পাইকার-জোটে দিনান্তের আহার

নিশুতি রাতে দুদ্দাড় মহাপ্রলয়-
সৃষ্টিপূর্বের নৈরাজ্যে
পরম ব্রহ্ম গভীর নিদ্রায়
বুলডোজারে গুঁড়োয় ঝুপড়ির মানচিত্র
শপিং মল হবে যেথায়
লাঠির আঘাতে রক্তাক্ত মস্তক-
রক্তাক্ত তিলতিল করে জমানো সঞ্চয়
চিৎ হয়ে পড়ে থাকা দলিত অবয়ব-
ওপরে অন্ধকার আকাশ
যেখানে একটু আগেই ছিল
দরমার বেড়া হোগলার ছাদ
অন্ধকারকে আরো নিবিড় করে
আসে শিশুর দল-সঙ্গী তারাদের নিয়ে

এই কি সেই মহান স্বাধীনতা
এর জন্যেই কি অগুণতি বলিদান
ফাঁসির দড়ি দ্বীপান্তর নির্বাসন
পড়ে আছে শুধু পাশবিক বাসনা জঠরে
ক্ষুধা কামড়ায়-আঁচড়ায়-শরীর ক্ষতবিক্ষত
ক্ষুধা এক দাবানল-জ্বালিয়ে পুড়িয়ে
ছারখার করে দেয় যত প্রেম-যত স্বপ্ন
বাহাত্তরটা বছর পরেও
স্বপ্ন দেখি এক জোড়া নতুন জুতোর
স্বপ্নে দেখতে পাই
একটি শতচ্ছিন্ন ছবির বর্ণমালা


শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯

আবদুস সালাম


কবিতা: ঈশ্বরীয় সংবাদ

আবদুস সালাম


দেখি হোর্ডিং-এ সভ্যতার মানচিত্র

চটুলগান বাজে লটারির দোকানে
থেকে থেকেই ঘোষণা হচ্ছে রাত পোহালেই কোটিপতি
বদলে যাবে সংবিধান --
ইচ্ছেঘুড়ির চাবি আমাদের কাছে

বিরহিনী ফুটপাত আছে শুয়ে

বহু যুগের ওপার হতে যন্ত্রণা বাঁধা প্রতি পরতে
স্থায়ী আবাস গড়তে পারল না কেউ
সকালে বিকালে ঝরে পড়ে আক্ষেপ
রাতের গন্ডি পেরিয়ে সম্মেলনীসভা
উত্তুঙ্গস্তনের লোলুপতামাখা বিজ্ঞাপন
আছে মোড়ে মোড়ে প্রেমের দোকান

কুয়াশাচ্ছন্ন বাড়ি
সম্পর্কেরা হিমঘরে বন্দি
নিতান্তই প্রয়োজন বুঝে হলাম চাষা
বীজ‌ও বোনা হল তাড়াতাড়ি
নিবিড় খোঁড়াখুঁড়ি চলল অবাধে
উঁকি মারল দুর্বল বৃষ্টি ----
নতমুখে মেনে নিলাম আঘাতের শতমুখ
আবার‌ও একটা দীর্ঘ আষাড়ের প্রতীক্ষা শুধু
দিন যায় বিষাদে
বুকের পাঁজর কেঁদে ওঠে হাওয়ার শূন্যতায়

ছেলের জন্মদিনের পার্টি হবে
অঢেল আয়োজন
গানবাজনা চলল অনায়াস সভ্যতায়
আলোর প্যান্ডেলজুড়ে রঙের খেলা
বিলেতিমদের বন্যায় ভাসল কচি ছেলের জন্মদিন

বেয়ারা এসে আলগা করে সম্পর্কহীন নিবিড়তা
কচি বাচ্ছা ঘুমাতে গেল আয়ার সাথে
সভ্যতার আকাশে জীবনের রং বদলায়
খসে পড়ে পলেস্তারা
ভাবনার সুন্দরীরা মাতাল হয়
শূন্যহৃদয় নিয়ে কষে যায় সিঁড়ি-ভাঙা অঙ্ক
উত্তর পাই দগ্ধদিনের তৃষ্ণার্ত বালিয়াড়ি

বাঁচার উপত্যকায় শুরু হয় উপকথাদের বিশ্রাম
স্বপ্নপরিরা নাচে


আবদুস সালাম


সংস্কৃতি ১

আবদুস সালাম

মঞ্চে হাততালির ফুলঝুরি ছুটবে দেখে নিও
শরীর দিয়েই তৈরী হবে রাস্তা
পাথুরে বাঁধা যৌবন,
শহুরে বাবুরা মালা দেবে গলায়
হাততালির ফোয়ারায় মজবে বিশিষ্ট সামাজিকতা
শুধু লজ্জা ঝেড়ে ফেল, দেখুক সব লোক
ওরাই সব বোদ্ধার দল
ওরা মালা দিলে ছবি হবে
কাগজের লোকেরা ফলাও করে ছাপবে খবর
ঘোমটা খুললে দোষ নেই
শরীরের আকুতিতে লুকিয়ে আছে চিত্রকলা
দেখছি প্রথম প্রজন্মের বে-আব্রু সংস্কৃতি।


 ঘূর্ণাবর্ত

আবদুস সালাম

নিজেকে বিলিয়ে দিলাম মহাকালের পথে
আশাহীন আপোসগুলো বালিয়াড়ি উপত্যকায় বন্দি

বিষাদের শাস্ত্র খুঁজে দেখি আত্মার ঘুমন্ত মিছিল
সময়ের হাত ধরে বেজে উঠছে মহাকালের অগ্নিবীণা
বিনিদ্র বলাৎকারে কেঁপে উঠছে তান্ত্রিকিজমের মধ্যযুগীয় স্তম্ভ
থ্যাংকলেস ভাবনায় পালিত হচ্ছে কুৎসিত অবসর

ফুলদানিতে সাজিয়ে রাখলাম বেনামি রাত
ওপারে ভাসছে নিরক্ষরেখার বেগুনি চিৎকার
আলখাল্লার নীচে লুকিয়ে আছে সতঃসিদ্ধ অন্ধকার
সময়ের সাথে ঝরে পড়ছে মহাকালের করুণ উপহাস---



 অম্ললিপি

আবদুস সালাম

বিষাক্ত মৌন যখন ঘিরে ধরে
শূন্যতা ডিগবাজি খায়

সময়ের কোদাল দিয়ে খুঁড়ি নিজেকে
বেরোয় স্মৃতিমিশ্রিত দিকশূন্য জ্বলন্ত গহ্বর
সময়ের পেন্ডুলামে অতৃপ্তির সুপ্ত আয়োজন
বিষন্ন সুরের মতো ভাসছে ভাঙনের সুর

সময়ের শরীরে লেপ্টে আছে মধ্যবিত্ত কঙ্কাল
ঘরত্যাগী বাউল রাতজেগে আছে বসে
পালের নৌকোতে বেঁধেছে হাহাকার
দৃষ্টির ওপারে ক্ষণভঙ্গুর বিজ্ঞাপন
মেঘেরা ভবিষ্যত নিয়ে ছুটছে আরশিনগরে

ডাস্টবিনে জমে উঠেছে প্রেমের আবর্জনা
তার আড়ালে লুকিয়ে আছে মৌন দাসত্ব
তাই নিজেকে ভাসালাম সময়ের স্রোতে



সংগৃহীত,,,
কাব্যগ্রন্থ: হলুদ পাতার মতো মৃত্যু ঝরে
আবদুস সালাম,,,,
দৌড় প্রকাশনার ১৫১ তম ব‌ই ,,,,


উজান উপাধ্যায়


প্রসূতি সদন

উজান উপাধ্যায়

বুকচেরা কাঠের গন্ধ নিয়ে বনবাংলোটা অন্ধকার চেটে খায়, সব ঘরে আলোর নাচানাচি থেমে গেছে ঠিক যখন মেয়েটি গর্ভবতী হয়। হাওয়া শনশন নদীপাড়ে ভিজে বালি মেখে আগন্তুক আততায়ী শুয়ে থাকে।

তুষারপাত হয়ে গেছে। দেখতে পায়নি মেয়ে।

রাস্তার ওপারে কিম্বা সমুদ্রের শেষ বলে যেখানে একটি দাগ জোর করে কেটে রাখা। একটি ফেরারি পাখি আশ্চর্য রিঙটোনে হাতছানি দেয়।

মেয়েটির ভিতরে পিঙ্ক ব্লু ধূসর বাদামী রঙের পুরুষ অন্তর্বাস উঁকিঝুঁকি দিয়ে
গৃহস্থালি উপড়ে তছনছ করে বাড়িয়ে নেয় ভ্রুক্ষেপহীন ভ্রূণের বেপরোয়া ছটফটানি।

মেয়েটি চেয়েছে প্রসব করবে এমন শরীর যেখানে দেবদারু ছায়ার মতন ভিতরে নড়াচড়া করবে শেষের কবিতায় সাজানো পরশমণির লোভনীয় আগুনের জিভ।

সকলেই বাবার জন্ম দিতে চায় বলে ওপথে যায়নি তরুণী। যা পায়নি প্রেমিকের ঠোঁটে চোখে চিবুকে ও বুকে-
নির্জন এই বাংলোটায় রোজ রাতে প্রিয় ঘোড়াটির কাছে সেসব ইচ্ছে জানিয়েছে, যেহেতু সেইসব রূপান্তরিত অশালীনতা সন্তানের সম্ভাব্য ইশারায় খুঁজে নিতে একটি অশ্বমেধ খুব প্রয়োজন।

প্রাচীন প্রাসাদের ভিতরে যা কিছু রাখা ছিল, একটি চিরবিষণ্ণ কুমারী মাতৃশরীরে লালিত দুঃখবোধ, শতাব্দীর সবটুকু মোহভঙ্গের বিবর্ণ সমলয়-

টুকরো টুকরো গুঁড়ো কাচে মেয়েটির স্তন থেকে অবিচ্ছিন্ন নদীস্রোত, শিলালিপি এবং মায়াবী শোক গলিত ধাতুর মতো স্খলিত পাপের মতো প্রেমের নিঃস্বতার মতো - এক জন্মে তিনটি স্থানিক গান
স্বরলিপি হয়ে যায়।

মেয়েদের খুব ঝোঁক ছিল এমন প্রবঞ্চক ঠোঁটে, তাই এই তরুণী ক্ষমায় ঝরে যায় হতভম্ব ঘড়িটির সবকটা কাঁটা।

প্রেমিকের জন্ম দিতে গিয়ে হয়তো জতুগৃহে ব্যূহ পেতে নিতে হয়।

তবুও রমণে নিশ্চিত এক শোক ভালোবাসার যৌন বিপর্যয়ের কাছে নত না হওয়ার মত স্পর্ধায় প্রতিরোধ করে নেয় দুর্বার অমরত্বের নিশ্চিত ক্ষয়।

মেয়েটির শরীরে সবুজ কালো হরিণীর মুখ সাজিয়েছে জন্মান্ধ বলয়।

মৃত্যুর আগে আগে এইভাবে সঙ্গমের সুর
প্রণয়ের গ্রহণ রচনায় বিশুদ্ধ দগ্ধতা নিয়ে আবির্ভূত হয়।


উজান উপাধ্যায়


মিডনাইট মিল

উজান উপাধ্যায়

আকাশের কার্নিশ বেয়ে ঝরে পড়ছে মিড ডে মিলের চাল। দিগন্তে নক্ষত্রেরা ধানক্ষেত পেতে হুটোপুটি করে যাচ্ছে বর্ষার গানে।

ল্যাঙটো বাচ্চাদের নিয়ে স্বাতী আত্রেয়ী বৃশ্চিক আর সন্ধ্যাতারার ছুটোছুটি আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত।

থালা পেতে আছে শ্লেট পেন্সিল।

মেঘবালিকারা কোমরে আঁচল গুঁজে রান্না করছে আলু সয়াবিন ডাল পাঁচমিশালী।

নীলপরী লালপরী বালতিতে তুলছে ভাত।

রাজা একাই তদারকি করে যাচ্ছে অনন্তের প্রতিটি কোণায়-

মৎসকন্যা আর নন্দিনী ঢেলে দিচ্ছে খুশি, অ আ ক খ আর পাটিগণিত।

নক্ষত্রের সংসারে মধ্যাহ্নের খিদে মধ্যরাতেও ভরে উঠছে শূন্যজার আঁচলের অন্নপূর্ণা গন্ধে।

ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছি ব্ল্যাকবোর্ড জুড়ে ধানক্ষেত আর লাঙ্গল বলদ।

ডুবে যাচ্ছি হাঁড়ি ভর্তি বর্ণমালায়-

রাত্রি গভীর হলেও এখনও কত শ্লেট পেন্সিল আর পিঠব্যাগের পেট ভরেনি।

কিভাবে করবে ওরা শেষ চারটে পিরিয়ড?


বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৯

নাসির ওয়াদেন


নাসির ওয়াদেনের কবিতাগুচ্ছ

                             ১.

            ব্যক্তিগত ইচ্ছের  হত্যালীলা

এ কোন দেশ, নাকি কোন এক হত্যালীলা ভূমি ?
কী দিয়ে বুঝবো মুখোশ পরে যে ঘোরে অন্ধকার
কুরুক্ষেত্র আজ ঘরে ঘরে দেখি, বধ্যভূমি
মানুষ মানুষকে ঘৃণা করে শুধু ধর্মের দোহায়

রাজন,কাপড় কোথায় ? কোলের শিশুর প্রশ্ন মনে
উলঙ্গ দেশ, বিকলাঙ্গ শরীর, দগ্ধজ্বালা বাতায়নে
হাসিতে খুশিতে ভরে ছিল যে ভূমি, রক্তগঙ্গা বইয়ে
ছুটে চলেছে বিদ্বেষস্রোত, কতদিন রইবে সয়ে

আকাশ কাঁদিয়া ডাকে পাখিকুল, বাতাসও বিষে ঠাসা
হাতে হাতে ঘোরে তলোয়ার ছুরি, দারিদ্র্য সর্বনাশা
এস হাত ধরে শপথ করি, যুদ্ধ নয় আর এ ভূমে
স্নেহ চুম্বন ভরে যাক মন ইচ্ছেরা উড়ুক নীলাসমে।

                        ----

                          ২.

        মৃত সূর্য উঠুক আলোর বীর্য মেখে

সব কিছু ডুবে আছে আঁধারে, নিঃশব্দে পোড়ে আলো
পশু আর মানুষ এক হয়ে গেছে হাতদুটো জমকালো
তুমি স্বাধীনতা, যুদ্ধের দামামা শোন চৌকাঠে, অন্দরে
দুর্বল যারা ছিল একদিন, আজও অত্যাচারের খপ্পরে
বিশেষ সুবিধা পাবে কেন তারা,  এক নীতি একদেশ
হে আর্য হে অনার্য এক দেহে মিশে গেছে, তবু বিদ্বেষ
গ্রাস করে ফেলে নগ্নতার জালে ভালবাসা যায় হেরে
স্বাধীনতা তুমি কার কাছে? হাজার হাজার শিশু না খেয়ে মরে
তাদের কাছে প্রত্যাশা নেই, ধুলোমাখা সংসারই  ভালো
মুক্তি চায়নি, সুখ চায়নি, চেয়েছে দুবেলা খাদ্য-আলো।
সবকিছু কেড়ে তুলে দেবে ওই পুঁজিপতিদের হাতে
এই বুঝি স্বাধীনতা? মানবিকতাকেও মারো জাতপাতে !
                      ।।।।।।।।



সৌমিত্র চক্রবর্তী


ও স্বাধীনতা

সৌমিত্র চক্রবর্তী


কতবার বলে যাব, ভালোবাসি … ভালোবাসি …
কতবার গারদের ওপারে দাঁড়িয়ে দিতে হবে প্রমাণ!
#
তিরিশের নীচে চাল অখাদ্য। ডালের চেহারাও ভুলতে বসেছি বিগত কয়েক যুগ। চিনির বদলে খাই সালফারের গুঁড়ো। পরনে থাকে চীনে তৈরী অবশ্যম্ভাবী চর্মরোগের বাহন সিন্থেটিক সস্তার কাপড়।
#
আজকাল আর দিনের হিসেব, রাতের হিসেব
নিউরনের মাঝের তরল ধরে রাখতে পারে না,
কাঁচাপাকা চুলে তেল পড়ে না, গায়ের চামড়া
খসখসে অলিখিত কর্পোরেট প্রেমের নির্মা সাবানে।
#
বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে শেষের ঠিকানা খুঁজি মন্দির, মসজিদ, পীর বা সন্তের দরগায়। হাতের পাঁচ আঙুলে প্লাস্টিকের গ্রহরত্ন। কব্জিতে বিপত্তারিনী। কনুইয়ের ওপরে ঢলঢল তীক্ষ্ণ বিশ্বাসের নগদের বিনিময়ে মাদুলি, তাবিজ।
#
প্রত্যেক প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকে রগরগে
কামসূত্র স্কিনি হাসি সূক্ষ্ম পরিহাস ছলে,
কতবার বলেছি, অপাংক্তেয় মানুষ হয়েও
যদিও মানুষের মতো, যদিও মানুষ হই পঞ্চবার্ষিকী
সময়ের সুনির্দিষ্ট অন্তরে, তাহলেও
ভালোবাসি … ভালোবাসি …
ও ত্রি রঙ পতাকা! ভালোবাসি তোমাকেই!

                            *****


স্বাদ হীনতা

সৌমিত্র চক্রবর্তী

চর্কি আর হাউইগুলো শিস কেটে
উড়ে যাচ্ছে অনিয়ন্ত্রিত আনন্দে,
অতিরিক্ত নান আর চিলি চিকেন
ঢুকে যাচ্ছে ফ্রিজিডিয়ারের পেটে,
সুমন কে গলায় তুলে অয়্যারলেস
মাইক্রোফোন হাতে হাসির ফুলঝুরি
ছড়িয়ে স্টেজে উঠছে রূপঙ্কর, নচিকেতা,
ছেষট্টি মিটার তিন রঙা ফ্ল্যাগ
উপমহাদেশে একচ্ছত্র আধিপত্যের
তর্জনী উঁচিয়ে ওড়ার জন্যে তৈরী।

ডাস্টবিনের পাশে পাড়ার কেলো
আর ন্যাংটো নামহীন জড়াজড়ি-
মশাও আর রক্ত পায়না ওদের
কাঠি কাঠি হাত পায়ে।

ছেচল্লিশের ক্ষতবিক্ষত চেহারাগুলো
বিস্মরণের কোন ঢেউয়ে ডুবে টাইটানিক,
বর্ডার এখন দুই প্রতিবেশীর
উচ্ছিষ্ট ভাগের কুকুর কেলেঙ্কারি,
আলু পেঁয়াজের নিত্যমূল্য
এখন দেশদ্রোহীর এজেন্ডা।

শুরু হয়ে গেছে চক দে ইন্ডিয়া,
বাজচমকানো হাততালিতে উড়তে থাকে
ভাসমান সরের তৈরী ফানুস,
আজ শুধুই সুখের কথা হোক!


রুদ্র বোস


হরেক মাল---- / রুদ্র বোস

একটা জিনিস ছাড়া
   সব বেচে দিলুম কাল
             ধর্মতলার মোড়ে
                   পাইকারি হারে
                          জলের দরে

ফুটপাতে ডালা সাজিয়ে
           যেই হাঁক দিয়েছি
হ রে ক  মা আ ল  পাঁ আঁ চ সি ই কে--
পিলপিল করে ছুটে এলো সব

স্যুট বুট টাই পরা বাবু এলেন
ভুরু প্লাক রঙচঙে বিবি এলেন
হেটো এলেন  মেঠোও এলেন
সস্তায় দাঁও মারা কমিশন এজেন্ট এলেন

দশ আঙুলে হিরের আঙটি ঝিকমিকিয়ে
এক বেওসাদার কিনলেন -ছাতাধরা বিবেক
ছেঁড়াখোড়া নীতিবোধ কিনলেন এক দাগী নেতা
কণ্ঠিপরা হরিনাম জপা গেরুয়াধারী
এককথায় কিনলেন-মুখের মতো মুখোশটাকে
ঘুষখোর অফিসার নিলেন-মেকি কর্তব্যবোধ
এক বাউণ্ডুলে কিনলেন-এড়ানো দায়িত্বজ্ঞান
এক সোহাগী নববধূ নাকছাবি গড়াবেন বলে স্বামীকে আব্দার করে কিনলেন-ভূয়ো প্রেম
এক সাচ্চা প্রেমিক তাঁর আহ্লাদী প্রেমিকার
গলায় পরিয়ে দিলেন-ঝুটো প্রতিশ্রুতির মালা
এক হেঁটো লুঙ্গিপরা লোক মুখে খৈনি পুরে
পিচিৎ করে থুথু ফেলে কিনে নিলেন-ঘুণধরা সততা
বাপ-মা তুলে খিস্তি দিতে দিতে লেবার কন্ট্রাক্টর
ছোঁ মেরে পকেটস্থ করলেন-মনরাখা মিঠে বুলি

সন্ধ্যের ঠিক মুখেমুখে গালে রঙ, ঠোঁটে লাল লিপস্টিক, নখে গাঢ় মেরুন পালিশ, এক যুবতি সিগারেটে টান মেরে, চিবিয়ে চিবিয়ে বললেন-তোমার ওই ন্যাকা ন্যাকা ভালোবাসার দাম কত হে?
বললাম-আজ্ঞে ম্যাডাম, মোটে ষোলোআনা, চারআনা কম নেবো শুধু আপনার জন্য
তিনি একটা কয়েন হেলায় ছুঁড়ে দিয়ে বুকের খাঁজে ভালোবাসা পুরে নিয়ে হাইহিল জুতো খটখটিয়ে চলে গেলেন রাতের খদ্দের ধরতে

এভাবে একটা ছাড়া সব মাল শেষ হয়ে গ্যালো
উঁকিঝুঁকি মারলেও ওই মালটা হাতে নিয়ে দেখলো না কেউ

শেষ লোকালে তারকেশ্বরে ফিরে চুপিচুপি হেঁটে গেলাম বাবা তারকনাথের মন্দিরের দিকে
ঝোলা থেকে বের করলাম বিক্রি না হওয়া,
বহু হাত ফেরতা ঝলসানো হৃদয়টাকে
টুকরো টুকরো করে গলিময় ছড়িয়ে দিলাম
কাল পুরোহিত, পূণ্যার্থী থেকে শুরু করে বেশ্যার দালাল-
সবাই মাড়িয়ে যাবে ওগুলোকে


হুমায়ুন কবীর মন্ডল


মুখোমুখি ধর্মাবতার

 হুমায়ুন কবীর মন্ডল


"কনফেশন" বক্সের সামনে দাঁড়িয়ে
হাজার বছরের শুকিয়ে যাওয়া দুটি স্তন,
মৃত রমণীর শরীর ছুঁয়ে
উত্তর থেকে দক্ষিণ - নিম্ননাভী থেকে সিঁথি পর্যন্ত
একটি ভারতবর্ষ আঁকা রয়েছে,,,,

#

একটা ভারতবর্ষ - মথুরা থেকে নিষিদ্ধ গলি,
একটা ভারতবর্ষ - নীলচে কাঁচের ভিতর
যতদূর দেখা যায় টলমল পায়ে-
এগিয়ে এসেছে আমার রূপকার।।

#

রাত বেড়েছে শাল পিয়ালের বন থেকে
কাল কেউটে ছুঁয়ে দিয়েছে ঠোঁট
সহস্র বছরের নিস্তব্ধতা, থমকে গেছে
আমার পাঁজর ছুঁয়ে প্রত্যেক প্রদেশে

#

হে ধর্মাবতার আমি জল চেয়েছিলাম,
জংঘা থেকে ঝরে পড়ল রক্ত,
হে ধর্মাবতার - অন্ন চেয়েছিলাম
আমার সকল সবুজ ঝরে গেল,
একটা রাস্তা চেয়েছিলাম ধর্মাবতার
আমার দুই চক্ষু আগলে ছিল জ্যান্ত শকুন।।

#

ধর্মাবতার তোমার দেশে সাম্যবাদের বাড়াবাড়ি
একটা নগ্ন দেহের সকলেই ভাগ পেল।।



মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

অণুগল্প: ‌অশোকচক্র,,,, সুপ্রীতি বর্মন


অণুগল্প: অশোকচক্র

  সুপ্রীতি বর্মন

(বঙ্গজন ও বঙ্গমন পত্রিকায় জন্মাষ্টমী সংখ্যায় প্রকাশিত)

অমিতাভ একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার আর দেশের জন্য আত্মবলিদানে জীবন উৎসর্গ করতে সদাপ্রস্তুত। বিউটি নিয়ে একটি ছোট সুখী সংসার তার,,,বিউটি অন্তঃসত্ত্বা আর একমাস বাকি মা হতে,,,,,

হঠাৎ এক রৌদ্রদগ্ধ দুপুরে দরজায় সজোরে ধাক্কা মারে কয়েকজন দুষ্কৃতি মুখে কালো কাপড় বাঁধা ও হাতে তাদের চাকু।তারপর দরজা খুলতেই ঝাঁপিয়ে পড়ে মাথায় মারে আর অমিতাভ প্রায় জ্ঞানশূন্য হয়ে যায় আর কান দিয়ে তার রক্ত গড়াতে থাকে। তারপর তাকে পিছমোড়া করে পিলারে বাঁধে আর ছুটে যায় লেলিহান কামার্ত চোখে লালসার জিভ নিয়ে বিউটির দিকে।
বিউটি চীৎকার করতে থাকে,,,,তারা তীক্ষ্ণাগ্র ছুরি দিয়ে এলোপাথাড়ি বিউটির শরীর কাটে আর খাবলে খুবলে তার অঙ্গ যেন গিলতে থাকে হাত দুটো চেপে ধরে রেখে মাটিতে। বিউটি যন্ত্রণায় ছটফট করতে থাকে,,, আর এই নৃশংস নগ্ন ধর্ষণের সাক্ষী তার স্বামী তখন নিজেকে কাপুরুষ বোধে লজ্জায় ঘৃণায় জ্বলতে থাকে,,,, তার অন্তরাত্মা কুঁকড়ে মাটির সাথে মিশে যেতে চায়।

তারপর এই দুষ্কৃতি উগ্রপন্থি তারা অমিতাভ এর কাছে এসে বলে,,, শালা তোর খুব চর্বি জমেছিল না আমাদের গুরু কে ধরিয়ে দিবি আমাদের পেটের ভাত মেরে নিজের ঘরে ভোগ মারাবি,,, দেখ তোর চোখের সামনে তোর স্ত্রী কে ভোগ করে তোকে উচিত শিক্ষা দিলাম,,, তারপর তাকে বেধড়কা মেরে হাড়গোড় গুড়িয়ে দে ছুট পগার পার,,,,

কিছুক্ষণ পর মিলিটারি ভ্যান এলো তারা আম্বুলেন্স করে স্বামী ও স্ত্রী উভয় কে হসপিটালাইজড করলো। কিছু মাস যেতেই অমিতাভ একটু সুস্থ হলো কিন্তু গোটা শরীরে কিছু কিছু ফ্রাকচার ছিল।

তাকে খবর দিল বিউটি মা হয়েছে আর তার কোল আলো করে এসেছে সৌর,,, পিতা হবার খুশী আর ধরে না,,,, চোখের কোল থেকে তার জল গড়িয়ে এল,,, আবার সুখে দুজনে ঘর সংসারে যখন ব্যস্ত হাসপাতাল থেকে ফিরে,,, তখন খবরের কাগজের পাতা ধরে গুম খেয়ে বসে আছে খাটে অমিতাভ,,, বিউটি আসতেই ভয়ে লজ্জায় তার বুকে মাথা রেখে কাঁদতে থাকে সে ছোট ছেলের মতন। বিউটি বলে তোমাকে এইরকম মানায় না বলো তোমার কি হয়েছে,,, তখন খবরের কাগজ দেখিয়ে বলে এই সেই দুষ্কৃতির দল আবার আক্রমণ করার খসড়া আঁটছে শত্রু শিবিরে,,,, বিউটি বলে এই সেই মোক্ষম সময়,,, তুমি কষে ধরো হাল যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হ‌ও,,,কিন্তু,,, বলে চুপ করে গেল অমিতাভ,,,,
বোবা মুখে নিথর শূন্যতার চোখে বলে উঠে অমিতাভ আর তুমি,,, বিউটি বলে আমার জন্য প্রতিবেশী আছে তারা আমার খুব যত্ন নেয়,,, কিন্তু তুমি যাও,,,,, প্লীজ,,, আমার জন্য,,, আমার স্বামী এতো দূর্বল তোমাকে মানায় না,,,

অমিতাভ যুদ্ধে যেতে প্রস্তুত,,,,,বিউটির কপালে একটা চুমু দিয়ে বলে আমার পাগলী ভালো থেকো আর সৌরকে একটু আগলে রেখো,,, তারপর চলে যায় যুদ্ধক্ষেত্রে।

ওদিকে শত্রুপক্ষের শিবির আর এদিকে দেশের সৈনিক শিবির,,, মাঝখানে কাঁটাতারের দেশ বিভাজন,,, যেন আগাছার গোত্রনির্ণয়,,, তারপর এলোপাথাড়ি গোলাগুলিবর্ষণ,,, "এ কে ৪৭,,,মেশিনগান",,, অমিতাভের দৃষ্টি নিবন্ধ বন্দুকের গর্তে লক্ষ্য একদম স্থির,,,,,,

হঠাৎ তার চোখের সামনে উদ্ভাসিত জননী জন্মভূমিশ্চ তার তেরাঙ্গার আঁচল লেহেরিয়ে,,, আর হঠাৎ দেখে সেই তেরাঙ্গার মাঝে অশোকচক্র,,,,,


আরো খানিকটা বর্ধিষ্ণু হয়ে চাকার তলায় পিষে গুঁড়িয়ে যাচ্ছে শত্রুদ্বারা তার স্ত্রীধন,,, আর চারপাশে একহাত জিহ্বা সম্প্রসারণে অভুক্ত কামদগ্ধ লালায় যত হায়েনার দল,,, হিংস্র থাবা উঁচিয়ে আছে আক্রমণ করবে বলে।
তখন সিংহের গর্জনে মাটিতে পৌরুষ থাবা মেরে "না",,,, বলে অমিতাভ চীৎকার করে ঘুরে দাঁড়ালো আর গুলি ছোটাতে লাগল,,, সব উড়ে ফুঁড়ে একাকার তখন,,, সিঁদুরে লাল মেঘে গুমোট যন্ত্রণা,,,, হঠাৎ অতর্কিতে একটা গুলি তার বুক কে ঝাঁঝড়া করে বেরিয়ে গেল,,, অমিতাভ রক্তাক্ত বুকে গড়িয়ে পড়ল মাটিতে চেতনাশূন্য হয়ে কিন্তু পড়তে গিয়ে শক্ত করে হাতের মুঠোয় ধরে নিল তেড়াঙ্গা কে।


পরে হাসপাতালে চোখ খুলে অমিতাভ দেখে সামনে বেডে বসে বিউটি,,, অমিতাভ সামলে উঠতে শুরু করলে বিউটি বলে এই আস্তে তোমার লেগে যাবে তো,,, তারপর ঠোঁটের কোণে গোধূলির লাজে রাঙা বধূর মতন হাসি নিয়ে বলে আমি সত্যি খুববব গর্বিত তোমাকে স্বামী হিসাবে পেয়ে,,,

তারপর ক্ষতদগ্ধ পুরুষশাসিত বক্ষে মাথা রেখে তার বুকে কিসব আলগোছে আঙুলের সংলাপে ফিসফিস করে বলে,,, আমি তোমাকে ভীষণ ভালোবাসি।।।।
আমি চাই আমাদের সৌর বড় হয়ে ওর বাবার মতন পুলিস অফিসার হোক,,, সাহসী পরমবীরচক্রে,,,,

ঐ যে কি বেশ গানটা তোমার মনে আছে,,,,

নানহা নানহা রাহী হুঁ,,,,
দেশ কা সিপাহী হুঁ,,,
বলো মেরে সঙ্গ,,,,জয়হিন্দ,,, জয়হিন্দ ,,,, জয়হিন্দ,,, জয়হিন্দ,,,,,,জয়হিন্দ



বঙ্গজন বঙ্গমন ত্রৈমাসিক,,,

বাংলা সাহিত্য ও সমাজ সংস্কৃতি বিষয়ক পত্রিকা,,,,

ছাতনী-খেড়ুর ,পূর্ব বর্ধমান থেকে প্রকাশিত