বর্ষামঙ্গল সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বর্ষামঙ্গল সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ৩০



১. কবিতা: মুখস্থ।

             রাজীব মৌলিক


সেই বই মেলায় প্রথম কুচিতে ঢাকাই শাড়ী

কি লাজুক মেয়ে তখন তুমি ষোড়শীর এক নারী

কচি চাঁদ আশেপাশে দু একটা দোকান চেয়ে

মঞ্চের গানে তোমার হয়তো মন,রবি যাচ্ছে বেয়ে

হঠাৎ বুকের গভীরে আচমকা সাইরেন সংকেত

বেজে ওঠে সুর,অজানা সমুদ্রে আঘাত হেনেছে বেত

দিগ্বিদিক কে, কার চোখ!কার  নোলক আর দুল

মস্তিষ্ক জুড়ে,কেউ জানে না,ফুটছে রকমারি ফুল

এ কোন ললাট? এ কোন নারী? আমি কি তারে চিনি!

তবে কেন সে মুখস্থ যেন হাজার বছরব্যাপী জানি

নিষ্পাপ ওষ্ঠে নিখাদ ব্যাবিলন,মেঘের বাসর কেশে

দোলনচাঁপা অমরাবতী পেয়ে ফোঁটে,ভ্রমরও শায়িত তার দেশে

মর্ত্যের স্বর্গ দেখেছি সেদিন চোখে,একফালি জোৎস্নার দন্ত

কি সুখের চাদরে জড়িয়ে গেল বুক,স্বপ্নিল তবু প্রাণবন্ত

হঠাৎ গুরুগুরু মেঘ কোথা এসে মাড়িয়ে দিল সাজানো  ঘর

হাত ধরে বলে 'এই মেয়ে চলো,অপেক্ষা করছে তোমার মাদক বর।'

হায়রে মাদক অকালকুষ্মাণ্ড তুই একটা,যে নেশার খনি রয়েছে ঘরে

ঈশ্বর তুমি বড়ই নির্দয় বিচারক,এতো যাকে রূপ দিলে সোনা দাওনি তারে।

কি জানি কি ভেবেছে সে কেবল,হাসিল আমার পানে

মুখস্থ পৃষ্ঠা আরও কিছুক্ষণ থেকে যেতে চায় ভাঙ্গা মনের গানে।



২. কবিতা: প্রতীক্ষিত চাঁদ।

           রাজীব মৌলিক


বধূ ছুঁয়ে দ্যাখো আমার নীলদুপুরের শরীর

এখনো টগবগিয়ে যৌবন ঝরছে,হৃদপিন্ড হিমাদ্রীর

জমাটবদ্ধ প্রেমগুলো হর্ন দেয়-অদূরে বসন্ত বায়ু

এই নিশুতি তমসায় গাঁথা হোক ভবিষ্যৎ-রক্তের জরায়ু

আর নয় অবহেলায় অযাচিত  সময়ের পানে ছুট

এ রাত জানুক,মরুর বুকে কত ভালবাসা সঞ্চয়-অটুট

পৃথিবী মুখ ঢাকুক তোমার বক্ষের রূপে

সময় থেমে যাক আজ প্রণয়ের সুখে

আলুথালু কেশে মেঘ ঢেকে যাবে-নিটোল দেহের গড়ানে

লজ্জিত কুমারী ভেঙ্গে দেবে সাঁঝ-উদ্বেল যৌবনের বানে

সমস্ত যামিনী নদীকূলের বিথী কেউ চোখ রাখবে না চাঁদে

ফুলসজ্জায় আজ লাল চাঁদ উঠবে গগনচুম্বী রাতের ফাঁদে





বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ২৯



শ্রাবণ
সুপ্রকাশ অধিকারী

আমার কচিবেলার  শ্রাবণ...
সাঁকোর নিচে অগাধ স্রোত
এ-মাঠ থেকে ও-মাঠ ভাসতে ভাসতে শিখে গেছি কত বিচিত্র সাঁতার।

এখন জলে জলে বিষ;
নর্দমা মিশে গেছে মাঠেদের সাথে; বাথটবে শিখছে সাঁতার
ও-পাড়ার ধনীদের মেয়ে।

আমার অঙ্কুরোদগমের শ্রাবণ...তিন-চারদিন লাগাতার চলতো বৃষ্টি-তুফান।

গাঁয়ে ঘরে লোকে বলে ফাঁপি...এ-দুয়ার সে-দুয়ারে ঘুরে ঘুরে অবসরে কচিকাঁচা শিখে যেত টোয়েন্টি-নাইন।

রাতে জেগে চলতো পাউস; আঙটি'তে লাগাতার লড়াই... মাগুগের কাঁটা-মানুষের হাত আর ঢ্যুঁর'টার দাঁতে।

সেই বিল আর নেই ... বয়েসের ভারে মজে যায় সব...
এই শ্রাবণের তাপে।

আমার আঠারোর শ্রাবণ!
কুঠার ওপর হ্যারিকেন জেলে,  খড়ের চালের ফুটোর নিচে হাঁড়ি পাতে মা! সারারাত জেগে জল ভরা জল ফেলা খেলা ... হাসি মুখে অবহেলা অভাবের সাথে।

আমার বন্যার শ্রাবণ...
সব হারিয়ে আশ্রয় নিয়েছি তোমার পাকা দালানে...মুঠো ভরে খেয়েছি চিড়ে-গুড় সুখে।

কোন ফাঁকে চুপ করে গুঁজে দিলে হাতে গরম পাঁপড়।

এখনও শ্রাবণ আসে;
বৃষ্টি বিহীন মেঘে আর নেই জল...এখানে সুখ নেই... দুঃখ নেই...
শুধুই সময় বয়ে যাই হাওয়াদের সাথে!

অজান্তে বোকা চাষি হয়ে গেছে কখন মজুর।।

বর্ষামঙ্গল সংখ্যা- ২৮



১. কবিতা: বোধিবৃক্ষ।
নাম: মহাম্মদ আরিফ।

ওগো বটবৃক্ষ আবৃত পাতায় কলেবর তোলো
বেতস চোখে অঞ্জন দিলে প্রায়ান্ধকার আঁচলের
সমাকীর্ণ কোটরে পাতি এক অধিবাস।
আবার যদি বা জন্ম নিল হংসমিথুন তোমার সকাশে।

ফিরে এসে দেখি তোমায় তেমনই অলকদামে।
জোনাকিপুঞ্জ হাসে ও ভাসে তোমার আলোর ঝর্ণা স্নানে।
স্তব্ধ রাত পাতা খুলে দ্যাখে জাতক গল্প
ঝুরি বেয়ে বেয়ে নেমে যায় গভীর প্রক্ষালনে।

বিরহ হলো প্রগাঢ় এখন নিথর দুপুরে
দীঘির জলের বেদনা তোমার মুখের চাদরে
নামিয়ে দিল শরৎ মেঘের টুকরো বাহু
পথের কাঁকড়ে আরো দাগ লাগে পিঙ্গলঘন।

কতদিন তুমি অদেখা হয়ে নিজের মাঝে?
কম্পিত হাতে কম্পিত পায়ে বুকের সমাধি আরো প্রাচীন
সকাল সন্ধে বাহু বন্ধনে তোমাকেই ডাকি,
একাকী, সুগম বন্ধু আমার মর্মতলের
বটবৃক্ষ, আঁকড়িয়া থাকো আমায় আমার।



২. কবিতা: মেঘ সারাদিন।
নাম: মহাম্মদ আরিফ।

মেঘ সারাদিন বৃষ্টিতে হলাম সর্বহারা
শার্সি ভেজে বাষ্প জলে, সামনে দাঁড়িয়ে
অথৈ ভিড়ে ভাস্কর্যের নিঁখুত মীরে, পাগলপারা।
ধুয়ে গেছে কবে 'বৃষ্টি ভেজা'।
মেঘের আদলে মেঘের ভিতর চতুর ঝঞ্ঝা
কীট ঘোরতর, ছেয়ে দিল সব হৃদিমজ্জা।
তুমি অপেক্ষায়, নগ্ন কায়ায় আছে শয্যা
আদুর পুলকে নিভু আলোকে খেলার মায়ায়।
আতিপাতি খুঁজি, বহু চেনা তুমি ফুঁপিয়ে কাঁদো
হারিয়ে মুখোশে মুখ ধ্রুবতারা লুকোচুরি খেলায়।

উৎপাটিত 'মন কেমনের" দুয়ারে বাড়িয়ে
পায়ের দলন, যেন সব ক্ষণ অনাদি স্মরণ।
কোন সুদূর নদী হয়েছিল সে সব মেঘেরা?
রামকিঙ্করও গেয়ে উঠেছিল বেসুরো গলায়
রাত নর্তকীকে শক্তিতে পেল, গালিবে পেল সাকীকে।
বিষাদস্নাত স্নিগ্ধ বিকেলে জল ঝরিয়ে
সে সব মেঘেরা হাওয়ার দোলায় জলকে যায়
সাত সমুদ্দরে ঠিকানা হারিয়ে মাঝ রাত্তিরে।
তখন তোমার মুখে ফুটে উঠেছিল প্রদোষ ছায়ায় একাকী বনলতা।
সামনে রাখা চতুর্ভূজ আলো কবে হয়ে গেল
মেঘ সারাদিন মেঘ সারাদিন
শার্সি ভেজে বাষ্প জলে, বৃষ্টিতে আমি সর্বহারা
অথৈ ভিড়ে পাগলপারা।



বর্ষামঙ্গল সংখ্যা- ২৭



বাস্তবিক প্রেক্ষাপট বর্ষন।(তোমার আমার)।

১. কবিতা: কাঙাল।

          সন্দীপ ভট্টাচার্য


এরপর রাত আরও গভীর হলে

গর্ভবতী সময় জন্ম দেয় স্বপ্ন সন্তানের

অজানা গন্ধ মাখা দীর্ঘ অতিদীর্ঘ স্বপ্ন সব


পচা ডোবায় পালিত শামুকেরা

এক পা দু পা খুঁজে পায় রাস্তা সমুদ্রপানে

গভীর নীলসায়রে নোনা জলের ওপারে মৎসকন্যার ঠোঁটের তিলের মতো সুখ


ঢুলচোখে রেশমী ছোঁয়ার মতো

চাঁদ গলে পড়ার যন্ত্রণা দিয়ে যায়

                                        একরাশ কষ্ট

রাত্রি ভোর হলে পা দুটো টেনে ধরে মাটি,

ঘুম ভাঙা সকাল বোঝে-

                    স্বপ্ন ভাঙা  মন কতোটা কাঙাল



২. কবিতা: মহাকাব্য।

      সন্দীপ ভট্টাচার্য।

চৌকাঠ ভাঙা স্বপ্ন গুলো ভয়ানক জ্বরে আক্রান্ত
খরা বন্যা পেড়িয়ে
মুহূর্ত রা গেছে অ্যান্টিবায়োটিকের খোঁজে
উত্তর মহাদ্বীপ থেকে উড়ে আসা
এক স্বর্ণঈগল ছাতিম গাছে বসে বলে গেল
সে নাকি এথেন্স ভাস্কর্য ছুঁয়ে এসেছে
আর ডানা ভিজেছে লেক গার্দায়
আমি জানলা থেকে মুখ সরিয়ে ঘরের দৈর্ঘ্য মাপি

গাভিন বুকের গেরস্থালী হলুদ আতঙ্কে
শ্রাবনের উল্লাস জুড়ে আশ্চর্য কালো বিষাদ
চালের ঝুলে লেগে থাকা ক্লান্তিরা হাসে ম্লান হাসি
চার দেওয়ালে বন্দী আমি তখন আঁকিবুকি চিত্রী।
অথচ কথা ছিল দেখা হবে
দুমলং এর পশ্চিম চুড়ায়
বুক ভরে খাবো তোর ঠোঁট ছোঁয়া পাহাড়ী জল

মুক্ত হতে হতে পিছুটান যত
হারানো হলো না রাখালিয়া বাঁশিতে।
ভিত কাঁপা লোকাল ট্রেনের বুক ফাটা বিদ্রূপে
চাপা পড়ে বেদনা স্নাত মূর্ছণা
বুকেতে উল্কি দাগা বিদীর্ণ লিপিতে
আমার মহাকাব্য লেখা থাকে
অন্তঃপুরের পৃথিবীতে।।


বর্ষামঙ্গল সংখ্যা- ২৬



কৌস্তভীয় গঙ্গোপাধ্যায়।

আমার ভেতর নারীর কোমল বৃষ্টি নামুক
জিতেন্দ্রিয় প্রথম রিপু
আবজে থাকুক
তোমার অধর রক্ত রাঙা গোপন হাসি
স্তনমাদলে পেলব ময়ূর চঞ্চু রাখুক

লেহন লেহন লেহন সখী নোনতা মেয়ে
দিনবদলে চাবুক মারি পিঠের ত্বকে
শোক মাদুলী ঝড় বয়ে যায় বিডিএসএম
অঙ্গুলী তোর অঙ্গুরীয় বোতাম কেটে
চাবকে তোকে আঁচ ধরাবো ঝর্ণা গ্রিলে

হায়রে কামোদ সেফটিপিনে রিয়ার কষি
ভাঙছে কোমর দিগ্বলয়ে চন্দ্র শশী
রোমপশমে বসন্তকাল শিশির ধোওয়া
আমার খিদে একলা খাটে ন্যাঙটো শোওয়া

চরিত্রমাস তাঁবুর ভেতর শিলের বাটন
আমার প্রিয়া শীর্ণ কায়া মন উচাটন
পুরুষ বলেই কামের মোহ অগ্নি রুচি
জঙ্ঘা উপুর মুক্তরাশি ভস্ম মুছি
মিলন এমন অশ্বারোহীর মহার্ঘ খাঁজ
শীৎকার তোর অঙ্গ কাঁপে বিমূর্ত ভাঁজ
উগ্র যোনি শনির কোপে লোহিত বরণ
অশ্বমেধে পুংযন্ত্র ত্যাগ আভরণ

হায় রে মেয়ে পোষাক আসাক লাগবে না আর
চর্যাপদে বসাই তোকে রাগ বিরহে
শৃঙ্গদেশে ফিনকি গলন বরফ চোরা
ভোরাইক্ষণে পদ্ম মুদে জমাই সোরা

আমার প্রিয়া পুচ্ছদেশে প্রলেপ ভরা

এবার প্রিয়া অবগাহনে পুকুর জলে
শ্যাওলা মাটি নরম ক্ষেতে আলতো জড়া
পুরুষ্ট তাপ আগ্নেয় ধ্বস চাঙর কেটে
আমার না হয় মৃগয়াক্ষণে আসন পড়া

বর্ষামঙ্গল সংখ্যা- ২৫



১. কবিতা: স্পর্শ।

              নাম: সন্দীপ পিপলাই।
                         

              তোমার স্পর্শে ভোরের তন্ময়তা,
     সূর্যের বিকিরণ মেঘের আড়ালে
মন জুড়ে স্নিগ্ধ বাতাস...
              আমার লেখার পরিণত রূপ,তোর মাঝে l
            প্রতিটা ভোরের মিষ্টি সুভাসে  ডিও মাখা শরীরের অমোঘ উষ্ণতা।

                 প্রথম তোমার কাছে যাওয়া আগন্তুক বেশে,
           অন্তরালে গোপন উৎকন্ঠা
    সৃষ্টির আনাচে-কানাচে শুধু তুই ...
              বারান্দার টবের পাতাবাহার লেগে থাকা শিশির----
      যেমন ছুঁয়ে দেয় তৃপ্তির পরশ,
              তোর উষ্ণ ঠোঁটের স্পর্শ প্রাপ্তির আকাশ ছুঁয়ে...

আঙ্গুল ছুঁয়ে নতুন পথের পথিক হয়েছি
  এক নিঝুম রাতের স্নিগ্ধ নীলিমায় l
      ছাদের রেলিং জল ফড়িং---
   মনে করায়, সবটুকু চিনে নেওয়ার ব্যপকতা...

    এলোকেশী চুলের বাঁধন...
           নিশ্চুপ চোখের চাহনি--- আলিঙ্গন মনের তীব্রতা!
           উফফ আমি পাগলপারা l
তুমি আসো মননে বারবার---
    পাশ বালিশের তীব্র আলিঙ্গনে...

             
       
২. কবিতা: ছিন্নমূল।

          সন্দীপ পিপলাই


      রাত একা চেয়ে আছে আমার অপলকে
         নিঃশ্বাসের চাদর ঢেকে রেখেছে মৃত আমিটাকে ,ক্ষত ঘিরে আজ স্মৃতির সেলোপিন...
     রোদে শুকানো ভিজে স্যাঁতস্যাঁতে ফাগুন ,রেনেসাঁর জরীপে আটকে থাকা মরীচিকা!
     সাদা খামে বন্দী যতো স্বপ্ন মাখা কল্পনা আজ আর্কাইভ,
        ছেঁড়া অনুভূতি,অপরিমেয় বাস্তব!

কতো কিছু ছুঁয়ে আছে কার্নিশ ভাঙ্গা মনটা ,খসে পড়া সাজঘরের কবরে--
   মৃত্যু প্রশ্ন করে জীবন তারে বয়ে চলা লুপ্ত অনুভবে !
    কে তুই ?
         দীর্ঘ শূন্যতা চিরে স্পন্দন খোঁজে আশ্রয় যবনিকার অন্তরে...

      বাস্তব এক প্রকাণ্ড চিৎকার--- অস্তিত্বের কলেবরে ,
       জীবন্ত শবের নাগপাশে পরে  অবিচ্ছেদ্য আমিত্ব!
               টুকরো হওয়া মনের শিকড়ে লেগে থাকা অনুভূতি, শুধু উপরে ফেলা ছিন্নমূল ...



৩. কবিতা: যে_যাই_বলুক।

                সন্দীপ পিপলাই।
 
 
     তোমার ঝুমকো কানের দুল...
            আর এলোমেলো খোলা চুল,
গোলাপের পাপড়ির মতো ঠোঁট,
         যতো রঙিন প্রজাপতির জোট।

ঢেউ খেলানো তোমার শরীর---ঠিক যেন তীর তীর বয়ে চলা ইছামতি!
                  ছুঁতে চাই তোমার কোমল বক্ষ নিরবধি l

        চুম্বনে চুম্বনে তুলবো ঝড়!
        যে যা বলুক যাতা ---আমি ছোঁবই তোমার শরীরের বালুচর!
             উষ্ণ শরীরে মেলবো মনের জানালা।
                        উন্মুক্ত শরীরের ভাঁজে ভাঁজে যৌনতা!
            হৃদয় ক্যানভাসে শরীর মনের মুখর মৌনতা।
                      কারণ ছাড়াই তোমাকে ভালোবাসি ঠিক যেমন আলো-আঁধারি..

বর্ষামঙ্গল সংখ্যা- ২৪



১. বর্ষাবিষয়ক কবিতা:

  সেই মুখ।

অমিতাভ দাস।


ভুলিনি আজও সেই মুখ

ভুলিনি আজও এক বুক বৃষ্টি এসে কীভাবে ঝাপসা করে ছিল মনের অলিন্দ নিলয়।

যখন রক্ত রঙে রঙিন পথে পড়েছিলাম  আর সহযোদ্ধারা দেখালো কাপুরুষ পিঠ তখন ঢাল সেজে দানব দলনী হয়ে যাওয়া সেই মুখ ভুলিনি এখনো।

ভুলিনি তপ্ত কপালে টপটপ ঝরে পড়া ধারাপাত,

যা মোছার জন্য পিঠ টান টান করে উঠে বসেছি বারবার।

ভুলিনি বৃষ্টি ছোঁয়া গোধূলি বেলায় টকটকে অপার্থিব সময়ে ও মুখ দেখে মনে জেগে ওঠা বিদ্রোহী কবিতার পংক্তিগুলো।

ভুলিনি আজও সেই মুখ

যা প্রেম আর বিদ্রোহের দেওয়াল লিখন।



বর্ষামঙ্গল সংখ্যা- ২৩



১. কবিতা:

বৃষ্টি সম্পর্কে দু'চার কথা।

চিরঞ্জীব হালদার

পায়ের নুপুর ভিজে উঠলে কি সাপিনীর মত ডেকে ওঠে।
রিম ঝিম ফোঁটায় সিক্ত সাংসারিক ছাতা কি কথা বিনিময় করে।
নিচে তার আরণ্যক ভঙ্গিমায় তৃষ্ণার্ত কেকা জুঁই ফুলের সুগন্ধ ছড়ায়।

সব মেল নতজানু মেঘেদের কাছে
সব না লেখা মেসেজ মেঘেদের ডেকে বলে আসিও আসিও।

আজ মেঘেদের জন্মদিন।
প্রেমিকেরা জ্বালিয়েছে বাতি।
খুলে দাও সমূহ কপাট।
হে বেলুন তুমিও আসিও ইহাদের সাথে বারিস সঙ্গমে।
আজ আর জল নয় ক্যাডবেরি
 ঝরিতেছে গহন সদন।


২. কবিতা:

আষাঢ়স্য প্রথম দিবস---

চিরঞ্জীব হালদার।

মেঘেদের পরীক্ষায়
দশে পাবে দশ।

বলো ফোঁটা ভান---
কিশোরীর দেহ জুড়ে
ভেজাও নাদান।

প্রতি প্রশ্নের উওর
টু দি পয়েন্ট লিখো
শাড়ীহীন বৃষ্টিতে
চাই ফলস পিকো।

পিকোতে আটকে থাক
গুড়ি গুঁড়ি প্রেম।
দেখি কে ছক্কা হাঁকে
কতটা এলেম।

বৃষ্টি কতটা হলে
ভিজে ওঠে মন।
প্রেমিকা জোটাতে গেলে
কে  হবে বাহন।

৩.

এ কেমন অন্য মেঘ অন্য বর্ষা।

চিরঞ্জীব হালদারের আরেকটি কবিতা।

অমন  সুন্দরীর পাঁচটা তিল দেখলে কেনা পাগল হবে।

বট বৃক্ষের মর্মর থেকে উঠে আসা
রৌদ্রচারী সাপ
উভয়ের মধ্যে এক সমাবর্তন
আর প্রগাঢ় হেঁয়ালি মেলে ধরে।

ঢেমনীরা কি আই ল্যাসে
অনেক পক্ষীর ডাক ঢেকে রাখে।
অনেক সেতার বাদিকা তার
চুমকি নাভিতে যাপন করে পদ্মণাভ ঘুম।
কয়েকজন কীর্তনীয়া তার রমনীয়
পেশিতে এঁকে দেয় বৈষ্ণব বিনয়।

একটি বেড়াল দেখি ইদিপাস
খ্যামটা আদলে ঢলে ঢলে গুঞ্জামুখি।

আমি কোন সাতে পাঁচে নেই।
তবু তিল বহমান দেখি উর্বর আহ্ণিক।

বর্ষামঙ্গল সংখ্যা- ২২



শ্রাবণের প্রকৃতি

জয়ন্ত ব্যানার্জি

শ্রাবণের সোহাগে মেঘেদের সুরসংগতি;
বিষম রসিকতায় অংশুমালীর চপলতা ভরা হাসি।
অব্যক্ত বিভূষণ অগ্নিশিখা রমণী,
দৃষ্টির দর্পণে নন্দিত পদ্মপাণি।
শ্যামলাভ প্রকৃতির কোলে ফুলবাবুর কাকলি,
বর্ষালি মেঘে কালচে আকাশ কৃষকের মঙ্গলধ্বনি।
অশরীরী ছায়ায় কালো মেঘের গড়াগড়ি,
ফেরারি পর্যটক দেখে মেঘের সাথে অন্তরঙ্গ গিরি।

বুকের চেনা গন্ধ নিয়ে উবেছে আকাশ;
বনান্তে শুরু বৃষ্টি,
উন্মত্ত "ধরাধর,বাতাস",
এভাবেই কল্পতরু হয়ে ওঠে প্রকৃতি;
উৎফুল্ল হৃদয় দেখে নিসর্গ ইতিহাস;
শুষ্কতা ছুটে এসে মুছে দেয় শ্রাবণ মোহরী।


বর্ষামঙ্গল সংখ্যা- ২১



১. কবিতা:

______লুপ্ত

             সুনন্দ মন্ডল


রম্বসের চৌকোণে শ্যাওলারা ভিড় জমিয়েছে

ভেন্টিলেশনে তখনও মেঘের ডানা ঝাপটানো

রাত্রির বৃত্তে সুখী পায়রা

বিশ্বস্ত আবহে বর্ষামঙ্গলের প্রহরী।


চড়াই গুলো খড়ের চালে আর বাসা বাঁধেনা

বাবুইয়ের ঘুলঘুলিও শুকনো।


আষাঢ়ের গলা তৃষ্ণা বন্দী

একফোঁটা জল তবু দেখিনা

কালো আকাশের নীচে নেই বৃষ্টি ফোঁটার প্রতিচ্ছবি

মাটির পঞ্চান্নতে নেই মাঙ্গলিক পদধ্বনি।


মিশ্র ভগ্নাংশের জটিলতায় হারিয়েছে বর্ষামঙ্গলের গান।

ক্ষয়ে যাচ্ছে সামাজিক তথা লৌকিক চিত্র।

                   ----------------


২. কবিতা:

______বর্ষা মঙ্গল

                  সুনন্দ মন্ডল


মঙ্গল মঙ্গলে মঙ্গলের আবাহন

স্থির চিত্র দর্শনে মনসার নাচ

দাবিদার সূত্রে দেবীর মাহাত্ম্য লীলা

ক্ষুন্ন সকল প্রতিরোধ।


সাইরেনের চেয়েও ভারী

যুগের নৃত্য তালিকায় অগণিত মোহিনী

বিলাসী রাতে ফুটে ওঠে নব কল্লোল

বর্ষা মঙ্গলের রাত।


বর্ষা আষাঢ়ের ধূলি ভেজা পথে ঘোরে

জলীয় বাষ্পের সঙ্গী মেঘের ঘাড়ে চেপে।

দূর দূরান্তের উপার্জনীয় দায়ে

আনন্দের বিশ্ব রচনা করে জলের গায়ে।

             -------------


রবিবার, ২৯ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ২০



১. তুমি এসো //


অনুরাধা বন্দ্যোপাধ্যায়


খরস্রতে এসো ব্যাস্ত দিনের ভিড়ের মতোই,চুল শুকিয়ে ভিজতে রাজি আমার বায়না ওড়না যত।

গ্রন্থিরা সব শুকিয়ে আছে, উপকাব্যের রঙ্গ রসে।ঝরুক তারা অশ্রু হয়ে মরুদান্যের কক্ষ তলে।এমনি তোমায় পাই না ছুঁতে, আবেগ গুলো বন্দি যত তোমার প্রানেই মুক্তি তত।



২. শ্রাবণ ধারায়//


অনুরাধা বন্দ্যোপাধ্যায়


অবিরল শান্ত বারি, আমার নিভৃত কোনে মিশ্রিত সিক্ত আবেগ।

বিন্দু বিন্দু ফোটার বুকে অভিমানিনী স্তুপের ধ্বংসাবেশ।ঘনঘোর শব্দ সাঁতরে বেড়াই গভীর অতলান্তে চুম্বী চিত্রপট।

বজ্র সন্ধিস্থলে নিশ্চুপ,বিরহ  কনফারেন্স।


৩. বর্ষা//


অনুরাধা বন্দ্যোপাধ্যায়


শিহরণ শীতল গর্ভে সিক্ত, একটি ফোটার বিন্দু।নব্য রূপে জাগরিত বর্ষা, মাতাল প্রেমে অনুরাগী। বাহানা করে স্পর্শ তোমার হৃদয় কম্পমান,

রঙ ঢেলেছ স্মৃতির পাতাই, সমাসক্তি চেতন স্থলে।





বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ১৯



বর্ষাকন্যা ও মৃত্যু-শিঙা'র সুর
..........................................

কয়েক'টি বাকল পড়া পুরাধুনিক মানুষ ঘিরে ধরেছে বর্ষাকন্যা'কে
হাতে তাদের মারাত্মক রাসায়নিক অস্ত্রশস্ত্র -
পুরাধুনিক না আদিম ?

বৃষ্টি'র ফোঁটা'রা কন্যা'র দেহ স্পর্শ করার সঙ্গে সঙ্গে পরিণত হচ্ছে
অ্যাসিডবাষ্পে ৷ আর তার দেহের তলায় লিটমাস কাগজের মতো
শুয়ে আছে বনদেবী ।

ওদিকে, আদমসন্তানেরা মৃতের স্তূপের উপর বসে বাঁশি বাজিয়েই
চলেছে ৷ সে সুর ধ্বংসের ৷

সে সুর মৃত্যু-শিঙা'র ৷


বর্ষামঙ্গল সংখ্যা- ১৮



১. কবিতা:

#চা_বাগানের_মেয়ে ।।
                 -----#অভিজিৎ দত্ত ।।

ছোটর থেকে বায়না যে তার রঙবেরঙের চুড়ি
বয়স বাড়ার সাথেতে চাই গয়না এবং শাড়ি ।
চা বাগানের রমলু মাঝির তিন লম্বর বিটি,
দেমাকী তার রূপের বাহার, পড়ছে যেন ফাটি।

এলেন হেথায় কুলকাত্তার, ছোকরা ম্যানেজার
কহেন তিনি পালাইকে চল, শাদী করি এইবার ।
রঙের আশায় রক্তে মাদল, নেশা জোগায় প্রাণে
কুলকাত্তায় ছুটল দুজন, বাবুর আমবাগানে ।

সেই বাগানে ছিল অনেক পলাশ বকুল ছায়া
এবং সেথা পড়েছিল এক নারী শীর্ণকায়া।
ঠোঁটের কষের দুপাশ বেয়ে ঝড়ছে লালার স্রোত
পিঁপড়ের দল সারি পেতেছে, জমিয়ে চলছে ভোজ।

বিদ্যুৎ হেথা ঝিলিক মারে, ওই মেয়েটির দেহে,
মধু যেটুকু বাকি ছিল, সবটা শুষে নিয়ে ।
ও অভাগী কেন রে তুই এসেছিলি হেথা
জীবন দিয়ে টের পেলি তো,
 কেমন শহর কুলকাত্তা ।


   
২. কবিতা:

 #বৃষ্টির_খোঁজে।
                           -----#অভিজিৎ_দত্ত ।।

বৃষ্টি তোমায় ডাকছি কতোই কেন যে ভাই আসছ না
সূয্যিমামা ঘষছে ঝামা, তোমার নাকে বুঝছ না ?
বৃষ্টি বৃষ্টি করছি সবাই বৃষ্টি তো ভাই  আসছে না
কান্নাকাটি করেও যে তার, মন ভেজাতে পারছি না।
মোমবাতি হাতে নিয়ে মানত দিলাম পীর মাজারে
যদি উনি আনতে পারেন সূয্যিমামার রথটা কেড়ে ;
সঙ্গে যদি হাজার গ্যালন জলটা উনি আনেন ভরে
দিব্যি দিচ্ছি হ্যাজাক বাতি জ্বালিয়ে দেব ওঁর মাজারে।

শিবঠাকুরের কাছেও আমি হত্যে দিলাম মন্দিরেতে
বরুণদেব কে ডাকছি সাথে, আসুন না ভাই বজ্র হাতে;
মাথাতে জল ঢালতে শিবের ছুট্টে গেলাম তালপুকুরে
সেটাও যে আজ বেহাল হলো ঘটিটাও তো ডুবছে নারে।
গাছ কেটে মোর ঘাট হয়েছে আর কোনও গাছ কাটব না
প্লাবন এসে ভাসিয়ে দিলেও কিচ্ছুটি আর বলবো না।
চারদিকে  আজ উড়ছে ধুলো দেশটা মোদের যাচ্ছে ভরে
কি করি আর পাই না ভেবে ডাকছি জোরে আল্লাহ রে ।

করছি কতোই আচ্চা মানত খাচ্ছি কতোই শপথ যে
বৃষ্টি তবু মামার বাড়ি মোদের পানে তাকায় না সে।
বৃষ্টি যখন আসবে তেড়ে ভাসবে শহর কোলকাতা
বৃষ্টির নাম ধরেই না হয় গড়িয়াহাটেই কিনব ছাতা।
এতো করে বলছি তবু বৃষ্টি পড়ার নামটি নেই
পণবন্দী করব এবার মেঘ দেখলে আকাশেতেই।
তখন কিন্তু ছাড়ব না আর প্রলয় কাণ্ড ঘটবে যে
সেই প্রলয়ে ছেঁড়া কাঁথায় থাকব শুয়ে  শান্তিতে।।
               

বর্ষামঙ্গল সংখ্যা- ১৭



১.

প্রতিটি বৃষ্টির ফোঁটা আসলে

শুভঙ্কর দাস


আকাশ আর মাটির মাঝখানে যে দূরত্ব

তা একমাত্র নারীবুকব্যাকুলতা বলে পারাপার

হয়ে ওঠে,জন্মকালের প্রথমদিন থেকে।

আকাশ কামনায় ঘনকালো,আবেগে বজ্রবিদ্যুৎ

তার ভেতর থেকে বেরিয়ে আসে,

তৃষাতুর জলবিন্দু

চিতার বুকের মতো মাটিতে খুঁজে নেয় বীজধানের শ্বাস

প্রতিটি বৃক্ষের সূচনা,সিদ্ধি,সালংকরাময়

এমন জগৎ

যা একমাত্র কোনো প্রেমিকা হৃদয়াভিযানে

মাতৃমধুর হয়ে ওঠে,সহজিয়া সাধনায়!


সুউচ্চ পতন কি!না,এ তো পতন নয়

এ এক আশ্চর্য উড়ান,জন্মের,অমরত্বের

তা শুধু বারিধারা জানে


আসলে প্রতিটি বৃষ্টির ফোঁটায় নারীমুখ আঁকা আছে,নারীগর্ভও।

--------------++++++++++-----------+++++++


২.

রূপগাছি

শুভঙ্কর দাস

শরীর কি যেতে পারে শরীরের অতলে?


মেয়েটি রাস্তার জলে দাঁড়িয়ে আছে, না জল দাঁড়িয়ে গেছে রাস্তার মতো মেয়েটির


বুকে,নাভিতে,নরম প্রবেশরেখায়


সংযম,সাধনা,কামনা এবং প্রেম চারযুবা

শুরু করেছিল দৌড় দিগন্ত ছুঁয়ে


সব ধুয়ে

নিয়ে গেছে রূপকথার সত্যি রাক্ষস, প্রথম শ্বদন্ত দেখায়!


ফিরে গেছে জলে

নারী হলে স্তন্যাকার মেঘ ,আর পুরুষ হলে ফুটিফাটা গরম মাটি


প্রথম বৃষ্টির আয়নায়  চিনতে পারেনি বলে!

--------------------------+++++++--+-++++----




বর্ষামঙ্গল সংখ্যা- ১৬



১.

বর্ষা সকাল-২
অভিজিৎ দাসকর্মকার।

মেঘমল্লার থেকে তানসেন
নামায় ক্রন্দসী জলরাশি
শ্রুতিমধুর জল-তরঙ্গে
সুগন্ধি মেঠো পথ

হে 'অকূলের কূল'
প্রতিটি তানপুরা মেঘমিলনের তৃপ্তি জল খায়
শরীর ময় মঙ্গল মঙ্গল গন্ধ
ধুনোর সাথে মিশে যায়
পায়ের ছাপের কাদা

খেলে চলেছে কালো মেঘ
আর সমাজের কৃষক জীবনীর
জলজ সংসার
হুক খোলা খড়-চালা
পেট ভর্তি শ্যাওলা জমে
খিদে নেই বৃষ্টি নামের মেয়েটির।



২.

বর্ষা সকাল
অভিজিৎ দাসকর্মকার

আপেক্ষিক তাপের কম্পাঙ্ক  নিয়ে মালভূমি সংখ্যা
     জল লীনতাপ ছাড়ে শাড়ীর কোলাজ-কুচিতে
বিশ্বাস করা শব্দফেনায়
বাস্তব মাটি সত্যসময় গুলি কুড়িয়ে রাখে নিউটনের টেনে রাখা শক্তি

      মা তোমার শোলোক বলা মেয়েটি আজ বড়ো হয়েছে বাঁশবাগানের জোৎস্না-ছায়ায়
পাঁজরের ফাঁকে ক্যাটফিস ছোটে
অ্যাকুয়াফিনার জলে

            টোরিভোরের বিছানায় আড়মোড়া ভাঙে পর্ণমোচী আর্কিমিডিস
            বিসমিল্লাহর সানাই-এ অপসৃত জলমাটিতে অম্বুবাচীর বর্ষা-সকাল...


৩.

হয়তো জিরো
অভিজিৎ দাসকর্মকার।

শ্যাওলার ভিতরে যে শিকড় জল বুদবুদ খোঁজে
তার গায়ে পরিযায়ী পাখির ইচ্ছে ডানা
শান্ত বিকেলময় পটদীপের গোধূলী সা-পা ধরে
মেঘ বেহাগ ছায়ানটের সকাল
গরম চা আর খবর কাগজ পড়ে
জানালার পাশে রাতের লিপস্টিকের কান্না ছায়া
এস্রাজি শাড়িতে যোনপুরি পথ দেখায়
শরীরের রেয়ন কাপড়ে বাইকে চড়া
দক্ষিণ-বনলতা
পিছনে বসা সময়টির প্রাচীর ভাঙা দৃষ্টিদর্শন
'অখ্যাতনামায়' সাতটি তারার তিমির
হাতে 'ফিরে এসো চাকা...'



বর্ষামঙ্গল সংখ্যা- ১৫



এক অন্য স্যাঁতসেতে বর্ষামঙ্গল।

অন্য বর্ষার ক্লেদাক্ত আকুলতা।

মানব রতন--

-- সৌগত রাণা কবিয়াল


ছেলেটার সুখ ছিল অনেক,

দুঃখও ছিল পাড়ার নেড়ি কুকুরটার মতো !

ভালোবাসা কদাচিৎ জানালা দিয়ে উঁকিঝুঁকি দিয়ে

আবার ভিড়তো রংচটা বাড়ীটার স্যাঁতস্যাঁতে শরীর ঘেঁষে !

ছেলেটার কেও ছিল না,

পথের পাশে পড়ে থাকা বুড়োটার মতো,

শুধু ঐ একটুকু কৈশোরের স্মৃতি ছাড়া !

যে বয়সে লোকে আঁটকুড়ে অপবাদ পায়,

সেই বয়সে ছেলেটা শিশুর ঘ্রাণ পেয়েছিল নাকে,

সেই ক্ষয়ে যাওয়া বাড়ীটার উঠোন ঘেঁষে

পাড়ার ছেঁড়া কাপড়ের যুবতী পাগলিনী মেয়েটার বদৌলতে !

যৌবনের কিছু নেশা থাকে,

সেই নেশার বিষ হয়ে

মেয়েটার কাদামাখা সাদা উরুতে একদিন মন্দিরের সামনের পথটা লাল হয়েছিলো !

পাড়ার লোকে তখন ভীড় বাসে ট্রেনে অফিস ছুটছিলো !

কারো কিছু আসে যায়নি তাতে,

এমনকি মন্দিরের দেবতারও না !

ছেলেটা সেদিন মুখ লুকিয়ে মেয়েটার

রক্তে ভেজা নাড়ী স্পর্শ করেছিলো কেবল !

মানুষ কখনোই কারো জন্মের দায় নিয়ে চায় না,

পরের তো নয়ই !

মুখ থুবড়ে রাস্তার ধুলোবালিতে একাকার হয়ে

শিশুটি কেমন চিৎকার করে তার অভিশাপ দিয়ে যাচ্ছিল !

পকেটের দশ টাকার দুটো ময়লা নোটে

সেদিন ছেলেটার বুকে পুরুষের সাধ জেগেছিল !

পুরোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে অনেক হিসেব নিকেশের পর,

ছেলেটা শিশুটির অধিকার পেয়েছিলো !

মেয়েটা এখনো সেই স্যাঁতসেঁতে বাড়ীটায় বাঁচে,

আজকাল গায়ে কাপড় থাকে না ঠিকমতো !

পাড়ার লোকেরাও এখন আর আগের মতো

আড়চোখে ওর শরীর দেখে না,

খোলা শরীরের পুরুষের নেশা ঠিক চড়েনা হয়তো !

ছেলেটা রোজ রবিবার করে

শেয়ালদহ যায়,

কিছু টুকরো খাবার আর লজেন্স নিয়ে !

এতিমখানার নোটবুকে বাবলুর স্বজন বলতে শুধু ছেলেটাই !

সারাদিন বাবলুকে নিয়ে কি ছটফট সময় কাটে সেদিন !

তারপর সপ্তাহের বাকি ছয়টা দিন

ছেলেটা পয়সা জমায়,

দশ টাকা,কুড়ি টাকার কিছু ময়লা কাগজ !

শুধুমাত্র একটা দিন বাঁচবে বলে,

ছেলেটা মুখ বুজে পাড়ার ধুলো ঝাড়ে হাসি হাসি মুখে !

ছেলেটার শুধুমাত্র ছুটির দিনটুকু ছাড়া

বলবার মতো আর কোন সুখ ছিলো না !

আর কোন সুখ ছিল না !

হয়তো আর কোন দুঃখও ছিল না,

শুধুমাত্র ছুটির দিনের সন্ধ্যাটায়

একা একা বাড়ী ফেরার সময়টুকু ছাড়া !

এছাড়া বলার মতো ছেলেটার আর কোন গল্প ছিল না,

কোন গল্প ছিল না !


রবিবার, ২২ জুলাই, ২০১৮

বর্ষামঙ্গল সংখ্যা- ১৪



বিষাদ
   সন্দীপ ভট্টাচার্য

সেদিন মাঝদুপুরে অভিযোগহীন সূর্য ডুবেছিল
দিন ঢেকেছিলো মেঘের মেখলায় ।
রাতের আসার মতো প্রথাগত না,
সে অন্ধকার ছিলো সূর্যের থেকেও উজ্বল

কামার্ত ষোড়শীর বুকে ,মুখের লালার মতো
ধুলোর উপর খেলা করে বৃষ্টির ফোঁটারা
কলাবতী শরীর জুড়ে সোহাগী পেলবতা

তারপর অন্ধকার আরও গাঢ় হলে
দৃশ্যের শব্দরা ছড়ায় কণা থেকে কণান্তরে
গাছের ভেজা গন্ধ তখন
কিশোরী শরীরে ক্লোরোফিল হয়ে যায়
আর মন ছোঁয়া জল উষ্ণতা খোঁজে

এরপর মাঝরাতে ব্যাঙ ডাকা জ্যোৎস্নায়
মেঘেরা বিরাম পেলে
অভিসারী মন জুড়ে বৈরাগী বাতাস
একাকী হৃদয় জাগে ঘুমহীন রাত
মোমবাতি গন্ধ জুড়ে
বেঁচে থাকে কিছু মনকেমনি বিষাদ।

বর্ষামঙ্গল সংখ্যা- ১৩



১. কবিতা-- শ্রাবণ বেলা
সৌরভ ঘোষ


প্রসূতি মেঘের বেদনার আড়ালে-
সূর্য কেতুর সাথে মেতে।
প্রথমে একফোঁটা-
তারপর কয়েক ফোঁটা-
তারপর ঝমঝমিয়ে,ভাঙা মেঘ...
বীজতলায় ধান চারার উল্লাসে মাথা নাড়া।

রক্তচোষা জোঁকের সাথে আগাছার সহবাস ,
অবলা দাঁড়িয়ে ভেজে...
সরকার দের ছাদে একটা লাল জামা,হাত নাড়ে
কয়েকটা দুলে ছেলে ঘুনি বসায় নালার মুখে
কালিতলার চাতালে আজও ছেলেগুলো তাস পিটছে
শালুক পাতা আহ্লাদে গদগদ,
স্থল শামুকের অনন্ত গতি,বেহিসাবি...

নোনা বাষ্পে কামিনী ফুলের গন্ধ,
বৃষ্টিধারার ভালোবাসায়  ইজ্জত স্খলন,
মাটিতে পাপড়ি চাদরের নন্দিত আস্তরণ...

উভচরের কামুক ডাক,প্রজননে মত্ত...
কাক ভেজা পায়রাগুলো গম্বুজের আড়ালে।
শত্রুর উঠোনের সরু জলধারা হাত ধরে-
সমান্তরাল পথে...
শালি মাঠ,উর্বর দোঁয়াশের সাদর অভ্যর্থনা,
আলিঙ্গন,মিলনোৎসব...
জীর্ণ কুঁড়ের স্থবির দৃষ্টি আকাশপটে আটকে...


২. কবিতা -- নৌকা বিহার
সৌরভ ঘোষ

তন্দ্রালু সন্ধ্যা।
প্রতিফলিত স্ট্রীট ল্যাম্পের কাঁপা কাঁপা ছায়াছবি বেয়ে,
নৌকার ছইয়ে সেঁধিয়ে যাই।
তোমার বুকে নিঃস্বার্থ মাথা রাখি
মেঘের গর্জনের অনুরনন ঢেউ হয়ে উপচায়
পাটাতন বারবার ভিজে যায় শরীরের মতন।

বাইরে বৃষ্টি আর নদীর শব্দ সঙ্গম
ছাউনির ভেতর আবেশ লোভী শ্রাবণ,
অন্তরের লেহন থরে থরে টের পাই,
ক্রমশ ডুবে যাই অথৈ শব্দ নক্সায়,

শেষ চক্ররেল চলে যাবার পর
আসকারার পর্দা ঠেলে বেরিয়ে দেখি-
তারাদের আড্ডা, মাঝির একগাল হাসি।
কূলের শীতল আবহে -
নাছোড়বান্দা সুরেলা প্রতিশ্রুতি,
'ভালোবাসি, খুব ভালোবাসি... '


অন্যরকম বর্ষা:


৩. কবিতা-- বৃষ্টিপ্রেমী
সৌরভ ঘোষ

অবাধ্য মরা মাঝির গায়ে আঁশটে গন্ধ
পাঁচমাথায় কথার জোট,বাংলা প্রোটিন
অচল রেডিও বাক্সে ইলেকট্রিক বিল।
তেল শেষ,সেঁকা পাঁপড়ের গন্ধ গমগম।
অবিশ্রান্ত শ্রাবণ টিপটিপ থেকে ঝমঝম...
বাদল পোকার সুড়সুড়ি আর সৌম্য ঝাপটা।
চার্জার আলোর সঙ্গী ইস্কাবনের টেক্কা...
#
বান উপেক্ষিত,
মাঝির ছেলের নৌকা নিয়ে সাগর পাড়ি ...


৪. কবিতা-- ফোঁস
সৌরভ ঘোষ

বুনো কাশ আর কিউমুলাসের প্রত্নতাত্ত্বিক বন্ধুত্ব
বাঁধানো ঘাটে ঝিরিঝিরি বৃষ্টি,পচা পাতার গন্ধ
মেঠো ঘাসে মেটুলির চুম
মোড়ে মোড়ে ত্রিফলা বাতির  রোশনি।
#
বাস স্টপেজ থেকে তিন কিমি হাঁটা প্রতিদিন
প্রথম বর্ষের ছাত্রী,ছাপনার- 'রোশনি সারমিন'।
গন্ধগ্রামের কাঠের গুদামে মাতাল গন্ধগোকুল
ওৎ পাতা জরিপের স্কেলার মাপ প্রতিকূল।
#
রোশনির গায়ে আলোর ছটা।অসুরদলনী।
ঘুড়ে দাঁড়াতেই-
বেসুরো মতালের ছুটোছুটি,পাগলামি...


বর্ষামঙ্গল সংখ্যা- ১২



১. বর্ষামঙ্গল

---সবর্না চট্টোপাধ্যায়

মেঘের পেট চিরে দাঁড়িয়ে আছো মাকালীর মতো
দুপাশের গাল বেয়ে ঘন আকাশ
শ্রাবণের কারুকাজে আশ্বিনের
ঘোর কেটে বৃষ্টি নেমেছে বাদামী উপত্যকায় বর্ষার ঘ্রাণে ভেজা নিটোল স্তন.....
ফুটে আছে পদ্মের ঢঙে...
বিদ্যুত চেরা লকলকে জিভ দিয়ে
চেটে খাওয়া বেশ্যারাত,
যোনিসিক্ত
উপচে আসা ঢেউ,
বইতে বইতে....
নাভি ছুঁয়ে
ফাঁক হয়ে আসে তার ঠোঁট...
আর ক্রমশ ছোট হতে হতে
চকলেটের মন্ড
মিশে লীন উদ্দাম আকাশের বুকে।
চাপা পড়া লতাপাতা সরিয়ে সরিয়ে
রামধনু গেঁথে দেয় কাদারজঙ্গলে...
শ্রাবণের শৃঙ্গে তখন দারুণ গর্জন!
বাঁধ ভাঙা জলে ডুবে যাচ্ছে দুটো
হিসহিসে শরীর।
অবিশ্রান্ত ধারাবিবরণীর ঝাপসা রাত্রি বিছিয়ে
চাবুকপ্রেমিক এঁকে চলেছে বৃষ্টির গতিপথ..
ক্রমে, শান্ত হতে হতে,
আগুনের পাখি
মিলিয়ে যাচ্ছে ক্ষীণ, ঘনমেঘে।
সারা আকাশের বুকে
বেজে চলেছে...
মিয়ামল্লারে বর্ষার সন্তুর।


২. সুনতালেখোলার পথে

-----সবর্না চট্টোপাধ্যায়।

মেঘের সিঁড়ি ভেঙে
নেমে আসা আকাশ মস্করা করে
বেয়াদপ হাওয়ায়
গোলাপের ছবিঘরে রাখা ভালোবাসার ব্যথারা

ঘুম ছেড়ে ওঠে,
গা ঝাড়া দেয় ধুলো জমা বাদ্যযন্ত্র
কোন এক যান্ত্রিক অসাড়তায় ঝিমধরানো মধুকর প্রলাপ বকছে শরীরের ঘামে…
নাভিমূল খসে পড়া গোলাপের মতো ঠোঁট
ছুঁয়ে আছে পাথরের স্তনে ঝরনার জল হয়ে।
আমি তাকে চিনি।
বহুকাল আগে ফেলে আসা শীতের আঁচলে ঢাকা তার মুখ
কাঞ্চনজঙ্ঘায় বরফ গললে
তার বুক উপচে আসে দুধে
হাওয়াদের আদিখ্যেতায় সে লাস্যময়ী আলো ছড়িয়ে হাসে, কপালে লাল রডোডেনড্রন
আকাশ তাকে উড়িয়েছে খইয়ের হাওয়ায় পাহাড় থেকে পাদদেশে..
কমলালেবুর শাখায় তখন ভোরের আলাপ
সবুজ দিগন্ত জুড়ে ফুটে আছে
থোকাথোকা নীল মেঘ..
পাইনের জঙ্গল মারিয়ে শ-শ ঝিঁঝি
পাহাড় নামিয়ে এনেছে তরাইয়ের উঠোনে
আমার পা ছুঁয়ে সে পাগল ভালোবাসা
বিছিয়ে দেয়…
শরীর কাঁপতে থাকে আকস্মিক সঙ্গমে
নির্জনতায় ডুবতে ডুবতে আচমকা লাফিয়ে
দেখি, চারদিকে ভরে আছে মূর্তির ডাক আর একঝাঁক গোলাপি কৃষ্ণচূড়া…


বর্ষামঙ্গল সংখ্যা- ১১



চ-র্-ম-জ প্রেম
         ও
 কলিঙ্গে সঞ্চয়
---------------------------
পলাশ চৌধুরী
---------------------------
দেবাতুর বর্ষার বর্ষাতি হারিয়ে
একটা ন্যাংটা জামার বোতামে
ক্যাসুয়াল বীর্যাতিক্রম দেখলাম।

নিঙড়ে নিচ্ছে যশ, ভার্জিন কোমোট,
স্নানে আতর দিয়ে দেখিয়ে গেল, কলিঙ্গে সঞ্চয়।

একঘর বিকল্পে একটাই কেজো কোমর
পশ্চাতঙ্গে আকাশী মদ, শূন্য ঢেকেছে,
সেমিকোলন গুনেও তার কাছে নিষ্কাম আসি না!
ড্রাগ-আউটের শেষ বিন্দুতে দুন্দুভি দুলিয়ে
শেষ রাতে বৃষ্টি আসে।
বৃষ্ যোগে তি এর বিয়োজন হয়।

হাঃ শয্যা! তেলেগু নৃত্যে মেতে ওঠে নাভির্ধ্ব স্তন,
গ্যারেজ মুখী গাড়ির সুর তুলেছে নিম্নাঙ্গের বন্যা
কয়েকশো ক্রোশ জুড়ে অবিরাম স্কিপিং, স্লিমিং।

ডেস্টিনেশনও একটা বৃহদায়তন ক্লান্তি আনে,
অতএব বৃষ্টি শেষে বাউটা তুলে কৈলাস ঘুরে আসি,
একটা সবুজ ক্লান্তি মুছায়, নিরুপদ্রব চুম্বনে।